-
সুন্দর জীবন- পর্ব ৪০
জুন ১১, ২০২৩ ১১:২৭প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব সঠিক ও যথাযথভাবে পালন করাকেই দায়িত্বশীলতা ও কর্তব্যপরায়ণতা বলা হয়। তবে সঠিকভাবে দায়িত্ব-কর্তব্য পালন করতে চাইলে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতনতা জরুরি।
-
সুন্দর জীবন- পর্ব ৩৯
জুন ১১, ২০২৩ ১১:১১পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে দায়িত্বশীলতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন পবিত্র কুরআনের সূরা ফাতিরের ১৮ নম্বর আয়াতে বলা হয়েছে, 'আর কোন বহনকারী অন্যের বোঝা বহন করবে না। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, কিয়ামতের দিন প্রত্যেককেই তার নিজের কাজের জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতা এতটাই বিস্তৃত যে, মানুষের অঙ্গ-প্রত্যঙ্গও এই কৈফিয়তের আওতাভুক্ত থাকবে।
-
সুন্দর জীবন- পর্ব ৩৮
মে ২২, ২০২৩ ১০:০৭সাধারণত শিশুদের আত্মসংযম সম্পর্কে কোনো ধারণাই থাকে না। এ কারণে শিশুরা যখন কোনো আকর্ষণীয় জিনিস দেখে তখনই সে তা পেতে চায়, ঐ জিনিসটি তক্ষুনি নেওয়ার জন্য বায়না ধরে। আর রেগে গেলে শিশুরা কখনো কখনো চিৎকার-চ্যাঁচামেচি শুরু করে দেয়।
-
সুন্দর জীবন-পর্ব ৩৭
মে ১৬, ২০২৩ ১৯:০৬প্রত্যেক মানুষের জীবনেই সংযম সাধনা জরুরি। যারা সংযমী তারা নিজেদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সফল এবং তারা চাহিদা পূরণে মাত্রাতিরিক্ত তাড়াহুড়োর আশ্রয় নেন না। সংযম সাধনায় সফলতার অর্থ হলো আত্মবিশ্বাস, সহনশীলতা ও সহমর্মিতার নানা গুণের বিকাশ।
-
রেডিও তেহরানের সোনালি সময় ও সুন্দর জীবন অনুষ্ঠান সম্পর্কে মতামত
মে ০৬, ২০২৩ ১২:৪৭সুপ্রিয় মহাশয়, শাশ্বত জীবনের খোঁজ দিয়ে চলেছে রেডিও তেহরান বাংলা। তারই মধুর রসধারায় অমায়িক, নির্মল সুন্দর প্রশান্তি সুখ ও সমৃদ্ধির দ্বৈপায়নে সদা প্রেমময় আলোকোজ্জ্বল এক জীবন। আল্লাহকে ভালোবেসে তার কৃপা লাভ পাথেয় করে এগিয়ে চলাই জীবন। খোদাভীরু বা খোদা সচেতন ব্যক্তি জীবনে সবকিছু লাভ করে আল্লাহর কৃপায়।
-
সুন্দর জীবন-পর্ব ৩৬
মে ০৫, ২০২৩ ১০:৫৫শব্দ ও বাক্য লিখে অন্যের সঙ্গে যোগাযোগ করা মানেই লিখিত যোগাযোগ। তবে যার উদ্দেশ্যে শব্দ ও বাক্য লেখা হলো তার কাছে তা পৌঁছালো কিনা অথবা সে ঐসব শব্দ ও বাক্য বুঝল কিনা তা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন কারো সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন তা তখন এই দক্ষতাকে কাজে লাগাতে পারেন। তবে লিখিত যোগাযোগের ক্ষেত্রে লেখার দক্ষতা থাকা জরুরি।
-
সুন্দর জীবন-পর্ব ৩৫
মে ০৪, ২০২৩ ১৬:৪১কেউ যখন আমাদের সঙ্গে তার দুঃখ-কষ্ট শেয়ার করেন তখন তাকে উপদেশ দেবেন না। শুধু উপদেশ দেওয়া থেকে বিরত থাকলেই চলবে না তার বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেওয়াও ঠিক হবে না। কিন্তু দুঃখজনকভাবে আমরা কোনো কোনো সময় এমনটা করে ফেলি।
-
সুন্দর জীবন-পর্ব ৩৪
এপ্রিল ২০, ২০২৩ ১৪:০৫পবিত্র ইসলাম ধর্মে একে অপরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতাকে সর্বোত্তম কাজ বলে অভিহিত করা হয়েছে এবং মানবতার মঙ্গল সাধনে এই গুণটির গুরুত্ব অত্যধিক বলে উল্লেখ করা হয়েছে। আরও স্পষ্ট করে বলা যায়, অন্যের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ ইসলাম ধর্মে এক ধরণের ইবাদত হিসেবে স্বীকৃত। এর ফলে আল্লাহর সঙ্গে মানুষের ঘনিষ্ঠতাও বৃদ্ধি পায়।
-
সুন্দর জীবন- পর্ব ৩৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১১:৩৬যোগাযোগের ক্ষেত্রে শ্রবণের দক্ষতার প্রভাবের বিষয়টি সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মাদ (সা.)'র জীবনাচারেও স্পষ্ট হয়েছে। পবিত্র কুরআনের সূরা তাওবার ৬১ নম্বর আয়াতে বলা হয়েছে, “মুনাফিকদের মধ্যে এমন লোক আছে যারা নবীকে কষ্ট দেয় এবং বলে সে তো কর্ণপাতকারী। বলে দিন, তার কান তোমাদের জন্য যা মঙ্গল তাই শুনে। তিনি আল্লাহকে বিশ্বাস করেন এবং মুমিনদের ওপর আস্থা রাখেন, তোমাদের মধ্যে যারা মুমিন তিনি তাদের জন্য রহমতস্বরূপ, তবে যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি।”
-
সুন্দর জীবন- পর্ব ৩২
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১৬:১১যোগাযোগ বিশেষজ্ঞ ও লেখক ডেভিড পারনেলের মতে, সম্পর্ক স্থাপনের দক্ষতার অর্থ হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্যের অধিকারী হওয়া যা অন্যদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনকে সহজ করে তোলে। কখনো কখনো এসব বৈশিষ্ট্যকে দুই ভাগে আলাদা করা সম্ভব হয়।