-
বাংলাদেশে আটকেপড়া প্রবাসীদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়াল সৌদি সরকার
অক্টোবর ০৭, ২০২০ ১৭:৩৬করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশে এসে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের ভিসা ও ইকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরবের সরকার। আজ (বুধবার) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা জানান।
-
সৌদি কারাগারে কষ্টে আছেন হামাসের প্রতিনিধি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
অক্টোবর ০৬, ২০২০ ০৪:৪০সৌদি কারাগারে আটক ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধির মানবেতর জীবনযাপনের তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
-
সীমিত পরিসরে ওমরাহ পালন শুরু; প্রথম ধাপে ৬ হাজার
অক্টোবর ০৪, ২০২০ ১৪:৫০সীমিত পরিসরে ওমরাহ পালনের জন্য সৌদি সরকার পবিত্র মক্কা এবং মদিনাকে উন্মুক্ত করে দিয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে গত সাত মাস ধরে ওমরাহ পালন বন্ধ ছিল।
-
সৌদি ক্লাবকে হারিয়ে ইরানের পার্সপোলিস এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে
অক্টোবর ০৪, ২০২০ ০৭:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পার্সপোলিস ফুটবল ক্লাব এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে। গতকাল কাতারের রাজধানী দোহায় প্রথম সেমিফাইনালে সৌদি আরবের আন-নাসর ক্লাবকে ট্রাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে ইরানের প্রভাবশালী এ ক্লাব ফাইনাল নিশ্চিত করে।
-
সুদান থেকে শত শত সেনা গেছে সৌদি আরব, মোতায়েন হবে ইয়েমেনে
অক্টোবর ০৪, ২০২০ ০৬:০৩সুদান থেকে এক হাজারের বেশি সেনাকে সৌদি আরবে পাঠানো হয়েছে এবং চূড়ান্তভাবে তাদেরকে ইয়েমেন যুদ্ধে মোতায়েন করা হবে। এর আগে সুদান ঘোষণা করেছিল যে, তারা ইয়েমেন সংঘাত থেকে নিজেদের সেনা সরিয়ে নেবে। কিন্তু নতুন করে সেনা মোতায়েন করে সেই ঘোষণা থেকে সরে গেল।
-
সাত মাস পর ওমরার জন্য খুলে দেয়া হচ্ছে পবিত্র মক্কা মদিনা
অক্টোবর ০৩, ২০২০ ১৩:৪০সৌদি আরব পবিত্র ওমরা পালনের জন্য আগামীকাল (রোববার) থেকে মক্কা এবং মদীনার পবিত্র স্থানগুলো উন্মুক্ত করে দেবে। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে সাত মাস বন্ধ থাকার পর সৌদি সরকার এসব পবিত্র স্থান উন্মুক্ত করে দিচ্ছে।
-
যারা সৌদি যেতে পারছেন না তাদেরকে নতুন চাকুরি খোঁজার পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১৫:৫৬করোনা পরিস্থিতিতে দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে আগামীকাল ১ অক্টোবর থেকে প্রতি সপ্তাহে ২০ টি করে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ১০টি ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইন্স ও ১০টি ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান।
-
সন্ত্রাসী আটক করে ইরানকে দুষল সৌদি আরব: তেহরানের প্রতিক্রিয়া
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১১:৪৯সৌদি কর্মকর্তারা সুযোগ পেলেই ইরানের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপবাদ দিয়ে পশ্চিম এশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টিতে তাদের ভূমিকাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। কেননা এ অঞ্চলে সন্ত্রাসীদেরকে অর্থ ও অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে সন্ত্রাসীদেরকে তারাই গড়ে তুলেছে।
-
বাংলাদেশে আটকে পড়া সৌদি প্রবাসীরা আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে
সেপ্টেম্বর ২৯, ২০২০ ১৪:৩৪করোনা পরিস্থিতিতে দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীরা তাদের ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধি এবং এয়ারলাইন্সের টিকেটের দাবিতে আজকেও রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
-
সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপারে সৌদি অভিযোগ সর্বৈব মিথ্যা: ইরান
সেপ্টেম্বর ২৯, ২০২০ ১২:৫৭সৌদি আরব ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী গোষ্ঠীর সন্ধান পাওয়ার যে দাবি করেছে তাকে সর্বৈব মিথ্যা বলে অভিহিত করেছে তেহরান। সেইসঙ্গে মূল্যহীন ও অন্য দেশের চাপিয়ে দেয়া চিত্রনাট্যে নাটক তৈরি না করে সততা ও প্রজ্ঞার পথ অনুসরণ করতে সৌদি শাসকদের পরামর্শ দিয়েছে ইরান।