-
৪ আরব দেশের ‘নির্লজ্জ’ অভিযোগের তীব্র নিন্দা জানাল ইরান
সেপ্টেম্বর ১১, ২০২০ ১৩:২২আরব লীগের স্বঘোষিত চতুর্পক্ষীয় কমিটি ইরান সম্পর্কে যে নির্লজ্জ অভিযোগের পুনরাবৃত্তি করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান মধ্যপ্রাচ্যের এসব দেশকে অর্থহীন বিবৃতি প্রকাশ না করে এ অঞ্চলের প্রধান হুমকি ইহুদিবাদী ইসরাইলকে মোকাবিলা করার আহ্বান জানিয়েছে।
-
পশ্চিম এশিয়ায় ইসরাইল-আমিরাত কূটনৈতিক সম্পর্কের প্রভাব: পর্ব-এক
সেপ্টেম্বর ১১, ২০২০ ১১:৩৯বর্তমান সময়ের অন্যতম আলোচিত বিষয় হচ্ছে দখলদার ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্থাপন। মুসলমানদের প্রধান শত্রু ইসরাইলের সঙ্গে আমিরাতের এই সম্পর্কের ফল বা এর পরিণতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন বড় প্রশ্ন।
-
আরব লীগের বৈঠকে ইসরাইলের প্রতি সমর্থন: ঝামেলা না করতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান
সেপ্টেম্বর ১০, ২০২০ ১১:৪৬দখলদার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আমিরাতের সঙ্গে ইসরাইলের যে সমঝোতা হয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। ইসরাইল ও আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে চুক্তি সইএর প্রায় এক মাস পর আরব লীগের এ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে ‘আব্রাহাম’ নামক ইসরাইল-আমিরাত সমঝোতা চুক্তির কোন নিন্দা জানানো হয়নি বরং এর প্রতি পূর্ণ সমর্থন দেয়া হয়েছে।
-
ইসরাইলের নিন্দা না জানালেও ইরানের নিন্দা জানাতে ভোলেনি আরবরা
সেপ্টেম্বর ১০, ২০২০ ০২:৩৩আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অবকাশে চতুর্পক্ষীয় আরব কমিটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে তাদের ভিত্তিহীন অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছে। বুধবার অনুষ্ঠিত ওই অনলাইন বৈঠকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার নিন্দা জানানোর কথা থাকলেও তা করতে ব্যর্থ হয় আরব দেশগুলো।
-
ইসরাইল-আমিরাত সম্পর্ক স্থাপনের ব্যাপারে নিষ্ক্রিয় আরব লীগ: আব্বাসকে ক্ষমা চাওয়ার আহ্বান
সেপ্টেম্বর ০৯, ২০২০ ১৩:৫৭আজ আরব লীগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এমন সময় এ বৈঠক অনুষ্ঠিত হল যখন দখলদার ইসরাইলের সাথে আমিরাতের সমঝোতার ব্যাপারে আরব লীগ ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি'র অবস্থান দেখে বোঝা গেছে কোনো বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেয়ার মতো অবস্থায় এ সংস্থাগুলোর নেই। আরব দেশগুলোর এ জোট আজ পর্যন্ত ফিলিস্তিনসহ অভ্যন্তরীণ কোনো সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
-
নাতাঞ্জ পরমাণু স্থাপনায় আরো আধুনিক শেড তৈরি করা হচ্ছে: ইরান
সেপ্টেম্বর ০৯, ২০২০ ০১:৫৬ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় আরো আধুনিক ও বড় আকারের একটি শেড স্থাপনের কাজ শুরু হয়েছে। গত জুলাই মাসে অন্তর্ঘাতমূলক তৎপরতায় এই স্থাপনার একটি শেড ক্ষতিগ্রস্ত হওয়ার পর এ পদক্ষেপ নেয়া হলো।
-
সৌদি বিমান হামলায় এ পর্যন্ত ৩,৫০০ ইয়েমেনি শিশু নিহত
সেপ্টেম্বর ০৮, ২০২০ ১২:১৫দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বিমান হামলায় অন্তত সাড়ে তিন হাজার শিশু নিহত হয়েছে। ‘হিউম্যান রাইটস সেন্টার’ নামে ইয়েমেনের একটি মানবাধিকার সংগঠন এ তথ্য দিয়েছে। সংস্থাটির মতে- আরো সাড়ে পাঁচ লাখ শিশু অপুষ্টি ও চিকিৎসাসেবা না পেয়ে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।
-
সৌদি আরবের প্রতারণার নয়া কৌশল: শর্ত সাপেক্ষে ইসরাইলের সঙ্গে সম্পর্ক!
সেপ্টেম্বর ০৮, ২০২০ ১১:০৪সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে তেলআবিবের সঙ্গে সম্পর্ক করবে রিয়াদ। তিনি গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোন আলাপে সৌদি আরবের নীতি অবস্থানের কথা জানান। রাজা সালমান বলেন, যতক্ষণ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবেনা সৌদি আরব।
-
খাশোগি হত্যার রায় ‘বিচারের নামে প্রহসন’: জাতিসংঘের বিশেষ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৮, ২০২০ ০৩:০০সৌদি আরবের একটি উচ্চ আদালত সেদেশের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের যে চূড়ান্ত রায় ঘোষণা করেছে তাকে ‘বিচারের নামে প্রহসন’ বলে অভিহিত করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড।
-
সৌদি আদালতের রায়ে খাশোগি পরিবারের ‘ক্ষমা’র কারিশমা
সেপ্টেম্বর ০৮, ২০২০ ০২:৪২সৌদি আরবের একটি উচ্চ আদালত সেদেশের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার দায়ে পাঁচ ব্যক্তির ফাঁসির দণ্ড লঘু করে যাবজ্জীবন কারাদাণ্ড দিয়েছে। এ ছাড়া, আরো তিন ব্যক্তি সাত থেকে ১০ বছরের কারাদণ্ড পেয়েছে।