-
ইরানের সঙ্গে যুদ্ধ চাই না: সৌদি আরব
জুলাই ১৯, ২০১৯ ০৪:১২জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আব্দুল্লাহ আল মুয়াল্লিমি বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। সম্প্রতি ইরানের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে বলেও তিনি জানান। গতকাল (বৃহস্পতিবার) নিউ ইয়র্কে জাতিসংঘের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
-
উত্তেজনার মাঝেই সৌদি আরবে আরো ৫০০ সেনা পাঠাচ্ছে আমেরিকা: সিএনএন
জুলাই ১৮, ২০১৯ ১২:২০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সৌদি আরবে আরো শত শত সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই জন কর্মকর্তারা জানিয়েছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যখন উত্তেজনা বিরাজ করছে এবং সৌদি আরবে মানবাধিকার পরিস্থিতির অবনতি সত্ত্বেও রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক নিয়ে যখন বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বইছে তখন এ খবর এলো।
-
দফায় দফায় সৌদি বিমানবন্দরে ইয়েমেনি ড্রোনের হামলা
জুলাই ১৭, ২০১৯ ১৩:৫৭ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী সৌদি আরবের জিজান বিমানবন্দরে নতুন করে হামলা চালিয়েছে। এ নিয়ে গত কয়েক ঘণ্টায় ইয়েমেনি সেনারা ড্রোনের সাহায্যে চারদফা হামলা চালালো।
-
সৌদি-মার্কিন যৌথ সামরিক মহড়া শুরু
জুলাই ১৫, ২০১৯ ১৪:৪৬আমেরিকার সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে সৌদি আরব। সৌদি আরবের পূর্বাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'এসপিএ' এসব তথ্য জানিয়েছে।
-
ইয়েমেনিদের পাল্টা হামলায় বড় ক্ষতির মুখে সৌদি আরব
জুলাই ১৫, ২০১৯ ১৩:২৩ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ও তাদের সমর্থিত সেনাদের পাল্টা হামলায় বড় ক্ষতির মুখে পড়েছে সৌদি আরব। গতকাল (রোববার) সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের ওপর ইয়েমেনিরা হামলা চালালে অন্তত ১০ জন হতাহত হয়।
-
সৌদি-আমেরিকার মহড়ার মধ্যে বৃহত্তম নৌ ঘাঁটির উদ্বোধন করল কাতার
জুলাই ১৫, ২০১৯ ১০:১১সৌদি আরবের সঙ্গে মারাত্মক উত্তেজনার মধ্যে কাতার তার বৃহত্তম নৌ ঘাঁটির উদ্বোধন করেছে। সৌদি আরব এবং আমেরিকা যখন যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তখন দোহা এই পদক্ষেপ নিল। কাতারে আমেরিকার সবচেয়ে বড় বিমানঘাঁটি রয়েছে।
-
ইয়েমেনের আনসারুল্লাহর কাছে সৌদি যুবরাজের গোপন প্রস্তাব
জুলাই ১৩, ২০১৯ ১৩:৪৪সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহর সঙ্গে সমঝোতার প্রস্তাব পাঠিয়েছেন বলে দাবি করেছেন গোপন তথ্য ফাঁসকারী মুজতাহিদ। তিনি এক টুইটার বার্তায় এ দাবি করেছেন। এর আগেও তিনি সৌদি আরবের অনেক গোপন তথ্য ফাঁস করে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন।
-
আমিরাতি সেনাদের জায়গায় মোতায়েন করা হচ্ছে সৌদি সেনা
জুলাই ১৩, ২০১৯ ১০:২৯যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাত বহু সংখ্যক সেনা প্রত্যাহারের পর লোহিত সাগরের কৌশলগত দুটি বন্দর ও বাবুল মান্দেব প্রণালীতে সেনা মোতায়েন করছে সৌদি আরব। ইয়েমেনে সামরিক আগ্রাসনের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত হচ্ছে সৌদি আরবের প্রধান মিত্র দেশ।
-
কাজের লোককে মারধর ও অপহরণ চেষ্টা; ফ্রান্সে সৌদি রাজার মেয়ের বিচার শুরু
জুলাই ১০, ২০১৯ ০৮:৫৮সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানে বোন হাসা বিনতে সালমানের বিরুদ্ধে ফরাসি আদালতে বিচার শুরু হয়েছে। হাসা প্যারিসে তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কর্মী আশরাফ ইদকে মারধর ও অপহরণের চেষ্টা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। হাসা’র অনুপস্থিতিতেই এ বিচারকাজ শুরু হলো।
-
প্রয়োজনে যুদ্ধ করব: সৌদিকে কাতারের হুঁশিয়ারি
জুলাই ০৮, ২০১৯ ০৮:০৭কাতারের আমিরের ভাই খালিফা বিন হামাদ আলে সানি বলেছেন, তারা কখনোই যুদ্ধ চায় না, তবে প্রয়োজনে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। তিনি গতরাতে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন।