-
সৌদি আরবের জিজান বিমানবন্দরে আবার ইয়েমেনের ড্রোন হামলা
জুলাই ০৭, ২০১৯ ০৯:২৩ইয়েমেনের জনপ্রিয় হুথি আানসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের জিজান বিমানবন্দরের হ্যাঙ্গারে আবারো ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে। হামলায় ইয়েমেনের এক স্কোয়াড্রন কাসেফ-২কে কম্ব্যাট ড্রোন অংশ নেয়।
-
সৌদি সেনাঘাঁটিতে ইয়েমেনের যিলযাল ক্ষেপণাস্ত্রের আঘাত
জুলাই ০৬, ২০১৯ ০৫:৪৩ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের একটি সেনাঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। সৌদি আরবের এই সেনা ঘাঁটিটি ইয়েমেনের অভ্যন্তরে তায়িজ প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। অনুচরদের সহযোগিতায় ওই এলাকাটি নিয়ন্ত্রণ করছে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী বাহিনী।
-
সৌদি বিমানবন্দরে আবারো ইয়েমেনিদের হামলা
জুলাই ০৫, ২০১৯ ০৭:৫৩ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের আবহা এবং জিজান বিমানবন্দরে আবারো প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইয়েমেনি সেনারা এ হামলা চালায়।
-
‘ইরানি তেল ট্যাংকারকে পণবন্দী করেছে সৌদি আরব’
জুলাই ০৪, ২০১৯ ১০:২০ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি তেলবাহী জাহাজকে পণবন্দী করে রেখেছে সৌদি আরব। জাহাজ আটকে রেখে দেশটি এখন ইরানের কাছে বিপুল অংকের অর্থ দাবি করছে।
-
সৌদির উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট
জুলাই ০৪, ২০১৯ ০৭:৩৩বাংলাদেশ থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। আজ (বৃহস্পতিবার) সকাল সোয়া ৭টায় প্রথম হজ ফ্লাইট (বিজি-৩০০১) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
-
সৌদি আরবের কাছে গোয়েন্দা প্রযুক্তি বিক্রি না করতে জাতিসংঘের আহ্বান
জুলাই ০৩, ২০১৯ ১১:৪৭সৌদি আরবের কাছে গোয়েন্দা প্রযুক্তি বিক্রি না করতে জাতিসংঘের একজন বিশেষজ্ঞ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। আগসেন কালেমার্দ নামে এ বিশেষজ্ঞ সম্প্রতি সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনা তদন্ত শেষ করেছেন।
-
ইয়েমেন থেকে ব্যাপক সংখ্যক সেনা সরিয়ে নিল আমিরাত
জুন ২৮, ২০১৯ ১৩:০৭ইয়েমেন থেকে ব্যাপক সংখ্যক সেনা সরিয়ে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠাকে কেন্দ্র করে এ সব সেনাকে সরিয়ে আনা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
-
সৌদি আরবের ২ বিমানবন্দরে ইয়েমেনের হামলা
জুন ২৬, ২০১৯ ০৯:১৪ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী আবারও সৌদি আরবের আবহা ও জিযান বিমানবন্দরে হামলা চালিয়েছে। তারা বলেছে, দু’টি বিমানবন্দরেই জঙ্গিবিমানের হ্যাঙ্গারসহ সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে।
-
সহকর্মীর গুলিতে ৩ সৌদি সেনা নিহত
জুন ২৪, ২০১৯ ১৫:৪৫সৌদি আরবের সেনাবাহিনীতে আজ (সোমবার) গুলির ঘটনা ঘটেছে। এক সেনা গুলি করে তার তিন সহকর্মীকে হত্যা করেছে। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিযান প্রদেশের আল-আরিশ জেলায় এ ঘটনা ঘটেছে।
-
আরো একটি সৌদি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেন
জুন ২২, ২০১৯ ১৩:১৫ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের পশ্চিম উপকূলীয় শহর হুদাইদার ওপর দিয়ে ওড়ার সময় গতকাল (শুক্রবার) ড্রোনটিকে ভূপাতিত করা হয়।