আমিরাতি সেনাদের জায়গায় মোতায়েন করা হচ্ছে সৌদি সেনা
https://parstoday.ir/bn/news/west_asia-i71917-আমিরাতি_সেনাদের_জায়গায়_মোতায়েন_করা_হচ্ছে_সৌদি_সেনা
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাত বহু সংখ্যক সেনা প্রত্যাহারের পর লোহিত সাগরের কৌশলগত দুটি বন্দর ও বাবুল মান্দেব প্রণালীতে সেনা মোতায়েন করছে সৌদি আরব। ইয়েমেনে সামরিক আগ্রাসনের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত হচ্ছে সৌদি আরবের প্রধান মিত্র দেশ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৩, ২০১৯ ১০:২৯ Asia/Dhaka
  • ইয়েমেনে মোতায়েন সৌদি সেনা
    ইয়েমেনে মোতায়েন সৌদি সেনা

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাত বহু সংখ্যক সেনা প্রত্যাহারের পর লোহিত সাগরের কৌশলগত দুটি বন্দর ও বাবুল মান্দেব প্রণালীতে সেনা মোতায়েন করছে সৌদি আরব। ইয়েমেনে সামরিক আগ্রাসনের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত হচ্ছে সৌদি আরবের প্রধান মিত্র দেশ।

নাম প্রকাশে অনিচ্ছুক দুজন ইয়েমেনি সামরিক কর্মকর্তা ও সৌদি সমর্থিত সাবেক মানসুর হাদি সরকারের দুই কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। ইয়েমেনি কর্মকর্তারা জানিয়েছেন, আল-মোখা ও আল-খোকা বন্দর এলাকার ঘাঁটিগুলোর দায়িত্ব নিয়েছে সৌদি সেনারা। এসব ঘাঁটিতে আরব আমিরাতের সেনা মোতায়েন ছিল এবং সেখান থেকে তারা হুদাইদাহ শহরে অভিযানের ক্ষেত্রে আরব জোটকে সহায়তা করত।  

ইয়েমেন থেকে প্রত্যাহার করা হয়েছে আমিরাতের বহু সেনা

সূত্রগুলো বলছে, এডেন শহরে এবং আগ্নেয়-দ্বীপ পেরিমে সৌদি সেনা পাঠানো হয়েছে। গত সোমবার আমিরাতের একজন কর্মকর্তা জানিয়েছেন, শান্তি পরিকল্পনা বাস্তবায়ন ও সামরিক কৌশল বাদ দেয়ার জন্য সেনা সংখ্যা কমাচ্ছেন। তিনি বলেন, যুদ্ধের পরিবর্তে তারা এখন শান্তিকেই অগ্রাধিকার দিচ্ছেন। ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের সেনা প্রত্যাহারের পদক্ষেপকে সৌদি আরবের জন্য বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।।#

পার্সটুডে/এসআইবি/১৩