-
ইয়েমেনে সৌদি জোটের আবার বর্বরোচিত হামলা: নিহত ৬, আহত বহু
মে ১৬, ২০১৯ ১৪:১২ইয়েমেনের রাজধানী সানার উপকণ্ঠে কয়েকটি এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। হামলায় আরো ব্যক্তি আহত হয়েছে।
-
সৌদি তেল স্থাপনার উপর ড্রোন হামলায় ইরানের কোনো ভূমিকা নেই: ইয়েমেন
মে ১৬, ২০১৯ ১১:১২ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী পরিষদের প্রধান মোহাম্মদ আলী আল হুথি বলেছেন, সম্প্রতি তার দেশের সেনাবাহিনী কেবল নিজেদের আত্মরক্ষার স্বার্থে সৌদি আরবের গুরুত্বপূর্ণ পাইপ লাইনে প্রতিশোধমূলক ড্রোন হামলা চালিয়েছে। এর সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই। ইয়েমেনি সেনাবাহিনীকে ইরান সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করছে বলে সৌদি নেতৃত্বাধীন জোট অনেক দিন ধরেই মিথ্যা অভিযোগ করে আসছে।
-
আবারো ইয়েমেনি সেনারা ভূপাতিত করল সৌদি ‘কম্ব্যাট ড্রোন’
মে ১৫, ২০১৯ ১২:১৩ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনারা সৌদি আরাবের আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি সামরিক হামলার কাজে ব্যবহার করা হচ্ছিল। সানা প্রদেশের ওপর দিয়ে ওড়ার সময় ড্রোনটি ভূপাতিত করে ইয়েমেনি সেনারা।
-
সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবস্থানে ইয়েমেনি বাহিনীর ড্রোন হামলা
মে ১৪, ২০১৯ ১১:১৬ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় সাতটি ড্র্রোন দিয়ে হামলা চালিয়েছে। দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি বাহিনীর বর্বরোচিত আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি বাহিনী।
-
সৌদি জাহাজে আগুন: বেড়ে গেছে তেলের দাম
মে ১৩, ২০১৯ ১২:৫৯সংযুক্ত আরব আমিরাতের আল-ফুজায়রা সমুদ্রবন্দরে সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে।
-
এখন আপনাদের ন্যায়বিচার কোথায়: সৌদি আরবের প্রতি এরদোগানের প্রশ্ন
মে ১২, ২০১৯ ১৩:২৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সৌদি সরকারের সমালোচক খ্যাতনামা সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের ব্যাপারে রিয়াদের নীরবতার তীব্র সমালোচনা করে দেশটির কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, এখন আপনাদের ন্যায়বিচার কোথায়?
-
যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩টি বন্দর থেকে সব সৈন্য সরিয়ে নিয়েছে হুথিরা
মে ১১, ২০১৯ ১১:৪৫ইয়েমেনের গুরুত্বপূর্ণ তিনটি বন্দর থেকে নিজ যোদ্ধাদের সরিয়ে নেয়ার কথা নিশ্চিত করেছে দেশটির জনপ্রিয় বিপ্লবী সংগঠন হুথি আনসারুল্লাহ আন্দোলন। একইসঙ্গে জাতিসংঘের মধ্যস্তায় সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে সৌদি আরব অস্বীকৃতি জানাচ্ছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।
-
হজের বিধিনিষেধ তুলে নিন: সৌদির প্রতি কাতার
মে ১১, ২০১৯ ০৯:১৫পবিত্র হজ পালনের জন্য কাতারের নাগরিকদের ওপর থেকে সব ধরনের বিধি-নিষেধ তুলে নিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে দোহা।
-
‘খাশোগি হত্যার মূল হোতার সঙ্গে এখনো যোগাযোগ রাখেন সৌদি যুবরাজ’
মে ০৫, ২০১৯ ০৯:২৮সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের মূল হোতা মেজর জেনারেল আহমাদ আল-আসিরির সঙ্গে এখনো যোগাযোগ রাখেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। গত বছর তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কন্স্যুলেট ভবনে খাশোগিকে সৌদি আরবের যে ঘাতকদল হত্যা করেছিল সেই দলে ছিলেন আসিরি।
-
আগামী বছর সৌদি সফর করবে ইসরাইলি প্রতিনিধিদল
মে ০৫, ২০১৯ ০৮:১৯আগামী বছর সৌদি আরব সফর করবে ইহুদিবাদী ইসরাইলের একটি প্রতিনিধিদল। গত কয়েক বছর সৌদি আরব গোপনে ইসরাইলের সঙ্গে সম্পর্ক রক্ষা করার পর এবার সে সম্পর্ক প্রকাশ্য রূপ দিতে যাচ্ছে। এরইমধ্যে সৌদি আরব তেল আবিবের সঙ্গে সম্পর্ক উষ্ণ করতে শুরু করেছে।