-
ইয়েমেনে বন্দী বিনিময় ভ্রাতৃঘাতী সংঘাত অবসানের ক্ষেত্র তৈরি করবে
এপ্রিল ১৬, ২০২৩ ০৮:৪৩মুক্তিপ্রাপ্ত ইয়েমেনি বন্দীদের প্রথম দল গত ১৪ এপ্রিল সানা বিমানবন্দরে পৌঁছেছে। বন্দি বিনিময় করা ইয়েমেনে যুদ্ধরত পক্ষের মধ্যে সংলাপের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। বিগত আট বছরে যখনই আলোচনা হয়েছে তখনই বন্দী বিনিময়ের বিষয়টি প্রাধান্য পেয়েছে।
-
কুদস দিবসে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর বক্তব্য
এপ্রিল ১৪, ২০২৩ ১৪:৩৫লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ কুদস দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। বক্তৃতায় তিনি অভ্যন্তরীণ, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ঘটে যাওয়া পরিবর্তনের কথা উল্লেখ করেন। তিনি বলেন: হিজরি ১৪৪৪ সালের কুদসে ইহুদিবাদী শাসকগোষ্ঠি নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এই পরিস্থিতি ইসরাইলের অভ্যন্তরে গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে।
-
ওমানের মধ্যস্থতায় ইয়েমেন-সৌদি শান্তি আলোচনায় আশাবাদী আনসারুল্লাহ
এপ্রিল ১৩, ২০২৩ ০৮:২৭ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর সঙ্গে সৌদি আরবের দূরত্ব কমিয়ে আনতে ওমান যে প্রচেষ্টা চালাচ্ছে তার ভুয়সী প্রশংসা করেছেন এই সংগঠনের একজন পলিটব্যুরো সদস্য। আলী আল-গ্বুম নামের ওই আনসারুল্লাহ নেতা বলেছেন, গত আট বছরের সংঘাত অবসানের লক্ষ্যে কাতার শান্তি প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছে সে ব্যাপারে আনসারুল্লাহ আশাবাদী।
-
আঞ্চলিক কূটনীতিতে সুবাতাস: সৌদি আরব সফরে গেলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ১৩, ২০২৩ ০৫:৩১১১ বছরের মধ্যে সিরিয়ার প্রথম কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সৌদি আরব সফরে গেছেন ফয়সাল মিকদাদ।রিয়াদের সঙ্গে দামেস্কের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পথে এই সফরকে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
-
কূটনৈতিক মিশন খোলার জন্য সৌদি আরব পৌঁছেছেন ইরানি কর্মকর্তারা
এপ্রিল ১২, ২০২৩ ১২:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে তা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনার জন্য ইরানের একটি প্রতিনিধিদল সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছে। প্রতিনিধিদলটি সৌদি আরবে ইরানের কূটনৈতিক মিশন খোলার বিষয়ে আলোচনা করবে।
-
ইয়েমেন-সৌদি শান্তি প্রক্রিয়ার ব্যাপারে আশাবাদী হুথি আনসারুল্লাহ
এপ্রিল ১২, ২০২৩ ১২:০৮ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি আরবের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার ব্যাপারে ওমানের মধ্যস্থতাকারী দলের চেষ্টার প্রশংসা করে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনের একজন শীর্ষ পর্যায়ের নেতা বলেছেন, তারা শান্তি প্রক্রিয়া নিয়ে ওমানের মধ্যস্থতার বিষয়ে আশাবাদী।
-
তীব্র দাবদাহের মধ্যে পবিত্র কাবায় প্রশান্তির বৃষ্টি
এপ্রিল ১১, ২০২৩ ০৭:৫১সৌদি আরবের মক্কা নগরীতে তীব্র দাবদাহের মধ্যে গতকাল (সোমবার) হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হয়েছে। পবিত্র রমজান মাসে ওমরাহ করতে আসা মুসলমানরা এ সময় প্রশান্তির বৃষ্টিতে ভিজেছেন। কাবা চত্বরে বৃষ্টি এবং সেই বৃষ্টিতে মানুষের ভেজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
-
৮ বছরের ইয়েমেন যুদ্ধ অবসানে সানায় সৌদি প্রতিনিধি দল!
এপ্রিল ১০, ২০২৩ ১৫:৩৮সম্প্রতি একটি সৌদি প্রতিনিধিদল ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেশটির রাজধানী সানা সফরে যান।
-
ইয়েমেন থেকে সেনা প্রত্যাহার করতে আমিরাতের প্রতি আনসারুল্লাহর আহ্বান
এপ্রিল ০৯, ২০২৩ ০৬:৩৯ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা মোহাম্মদ আল-বুখাইতি তার দেশ থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন। ইয়েমেনে সৌদি আরব যুদ্ধ অবসানের ঘোষণা দেয়ার পর এই আহ্বান জানালেন বুখাইতি।
-
দূতাবাস খোলার ব্যাপারে আলোচনা করতে তেহরানে সৌদি প্রতিনিধিদল
এপ্রিল ০৯, ২০২৩ ০৬:০৬ইরানের রাজধানী তেহরানে দূতাবাস এবং মাশহাদ শহরে কনস্যুলেট খোলার ব্যাপারে আলোচনা করতে সৌদি আরবের একটি কারিগরি প্রতিনিধিদল ইরান সফরে এসেছেন বলে জানা গেছে।