-
উত্তর ইরাকে হামলা চালানোর হুমকি দিলো তুরস্ক
মার্চ ২৯, ২০১৮ ১২:০৬ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের গেরিলা গোষ্ঠী পিকেকে'র তৎপরতা বন্ধ না হলে সেখানে অভিযান চালানোর হুমকি দিয়েছে আঙ্কারা। তুর্কি নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, " আমরা আশা করছি ইরাক সরকার দেশটির উত্তরাঞ্চলে বিশেষকরে সিনজার ও কানদিল এলাকায় পিকেকে গেরিলাদের তৎপরতা বন্ধে ব্যবস্থা নেবে।"