ইরান যুদ্ধের কারণে ইউরোপে মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হবে: লাগার্দ
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১৬:২৩ Asia/Dhaka
-
ক্রিস্টিন লাগার্দ
পার্সটুডে- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধের কারণে ইউরো অঞ্চলের মূল্যস্ফীতি আগের পূর্বাভাসের তুলনায় আরও দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকবে।
পার্সটুডে জানিয়েছে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ অব্যাহত থাকা বিশেষ করে রাশিয়ার তেল পরিশোধন সক্ষমতা কমে যাওয়ার কারণে জ্বালানির দাম বাড়ছে। এমন পরিস্থিতি ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যও হুমকি তৈরি করতে পারে।
তার এই মন্তব্যের পর ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো সুদের হার বাড়িয়েছে। এতে আমানতের সুদের হার বেড়ে ২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।#
পার্সটুডে/এসএ/১৩
ট্যাগ