-
‘সিরিয়ার ভেতরে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক’
মে ১১, ২০১৬ ১২:১১সিরিয়ার অভ্যন্তরে তুরস্কের সেনারা অভিযান শুরু করেছে বলে খবর বের হয়েছে। সিরিয়ায় একটি বাফার জোন প্রতিষ্ঠার উদ্দেশ্যে তুর্কি সরকার এ অভিযান শুরুর নির্দেশ দিয়েছে।
-
সিরিয়ায় যাচ্ছে আরো মার্কিন সেনা; উদ্দেশ্য নিয়ে সন্দেহ
এপ্রিল ২৬, ২০১৬ ০৭:২৫যুদ্ধকবলিত সিরিয়ায় আরো পদাতিক সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের নামে নতুন করে আড়াইশ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি। তবে, ২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট দায়েশের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে কিন্তু কার্যত এ পর্যন্ত তার কোনো প্রভাব দেখা যায় নি।
-
১০১ জন সৌদি সেনা আটক করেছে ইয়েমেনের যোদ্ধারা
ফেব্রুয়ারি ২৯, ২০১৬ ০৯:৫৬২৯ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনারা সৌদি আরবের ১০১ জন সেনাকে আটক করেছে। ইয়েমেনের মা’রিব প্রদেশ থেকে এসব সেনাকে আটক করা হয়েছে। মা’রিব শহরে প্রবেশের চেষ্টার সময় আজ (সোমবার) সকালে ৭১ সেনাকে আটক করা হয়। এর আগে, একই এলাকা থেকে গতকাল ৩০ সৌদি সেনাকে আটক করা হয়েছিল।
-
আমেরিকার নির্দেশের অপেক্ষার আছি: সৌদি আরব
ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ২১:২০১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, সিরিয়ায় স্পেশাল ফোর্স মোতায়েনের বিষয়ে তার দেশ আমেরিকার নির্দেশের অপেক্ষার রয়েছে। তিনি জানিয়েছেন, সিরিয়ায় সেনা মোতায়েনের বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটের ইচ্ছাকে অনুসরণ করবে সৌদি আরব। সে কারণে সিরিয়ায় সেনা মোতায়েনের বিষয়টি সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না।