-
মার্কিন সেনাদের জন্য রসদ বহনকারী বহরে দুই দফা বোমা হামলা
জুলাই ২৩, ২০২০ ০৩:৩২ইরাকের দক্ষিণাঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের জন্য রসদ বহনকারী একটি বহরে বোমা হামলা হয়েছে। রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্যে এই হামলা চালানো হয়।
-
তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে ৭ সামরিক কর্মকর্তা নিহত
জুলাই ১৬, ২০২০ ১০:৪৫তুরস্কের পূর্বাঞ্চলীয় ভেন প্রদেশে বিমান বিধ্বস্ত হয়ে সাত জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) তুরস্কের সরকার এ খবর নিশ্চিত করেছে।
-
ইরাকে মার্কিন সামরিক বহর উড়িয়ে দেয়া হয়েছে (ভিডিও)
জুলাই ১২, ২০২০ ০২:০৩ইরাকে সামরিক সরঞ্জামাদি বহনকারী মার্কিন সেনাদের একটি বহর উড়িয়ে দেয়া হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে সামোয়া এবং দিওয়ানিয়া এলাকার মধ্যে এই ঘটনা ঘটেছে।
-
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে ইরানের সেনাপ্রধানের সাক্ষাৎ
জুলাই ১০, ২০২০ ০১:২৭সিরিয়া সফররত ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি রাজধানী দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
-
৭৫’র পর রাতের অন্ধকারে ক্ষমতা দখলকারীরা মানুষকে দুর্নীতি শিখিয়েছে: প্রধানমন্ত্রী
জুলাই ০৯, ২০২০ ১৩:১৮বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদে বলেছেন, ১৯৭৫’র পর যারা রাতের অন্ধকারে অস্ত্রহাতে নিয়ে ক্ষমতায় এসেছিল তারাই মানুষকে দুর্নীতি শিখিয়েছে, কালো টাকা শিখিয়েছে, ঋণ খেলাপী শিখিয়েছে।
-
সামরিক চুক্তি সই: সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করবে ইরান
জুলাই ০৯, ২০২০ ০১:০৭সামরিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সার্বিক সহযোগিতা বিষয়ক চুক্তি সই করেছে ইরান ও সিরিয়া। দামেস্ক সফররত ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর উপপ্রধান লে. জেনারেল আলী আব্দুল্লাহ আইয়্যুব গতকাল (বুধবার) এ চুক্তিতে সই করেন।
-
দ. চীন সাগরে চীনের সামরিক মহড়া; মার্কিন সমালোচনা উড়িয়ে দিল বেইজিং
জুলাই ০৪, ২০২০ ০৮:২৩দক্ষিণ চীন সাগরে চীন যে সামরিক মহড়া চালিয়েছে তার সমালোচনা করেছে আমেরিকা তবে সে সমালোচনাকে একেবারেই পাত্তা দেয় নি বেইজিং। চীন বলছে, দেশের সার্বভৌম সীমানার মধ্যেই তারা সামরিক মহড়া চালিয়েছে।
-
শক্তিমত্তার সঙ্গে মার্কিন উসকানির জবাব দেয়া হবে: ভেনিজুয়েলা
জুন ২৫, ২০২০ ১৪:১৮ভেনিজুয়েলা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন উসকানির জবাব শক্তির মাধ্যমে দেয়া হবে। লাতিন আমেরিকার এ দেশটির পানিসীমার কাছে আমেরিকার নৌবাহিনী টহল দেয়ার পর ভেনিজুয়েলার সরকার একথা বলল।
-
এবার মিশরকে হুঁশিয়ারি দিল লিবিয়া; কায়রোর প্রতি ফ্রান্সের সমর্থন
জুন ২৩, ২০২০ ১৪:২৭লিবিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ব্যাপারে মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি যে বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে লিবিয়ার হাই কাউন্সিল অফ স্টেট।
-
যেকোনও মূল্যে আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করব: ভারতের বিমানবাহিনী প্রধান
জুন ২০, ২০২০ ০৮:০১ভারত-চীন চলমান উত্তেজনার মধ্যে ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদোরিয়া বলেছেন, ‘আমরা যেকোনও মূল্যে আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করব। আমরা যেকোনও পরিস্থিতির জবাব দিতে প্রস্তুত। আমাদের সশস্ত্রবাহিনী সবসময় প্রস্তুত এবং সতর্ক রয়েছে।’ আজ (শনিবার) গণমাধ্যমে বিমানবাহিনীর প্রধানের ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।