-
আবারো ইসরাইলি হামলা প্রতিহত করল সিরিয়া
ডিসেম্বর ২৩, ২০১৯ ১১:০৬ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। অধিকৃত অঞ্চল থেকে ইসরাইলি সেনারা ওই হামলা চালায়।
-
সিরিয়ায় মার্কিন সেনা: ট্রাম্পের বিপরীত কথা বললেন এসপার
ডিসেম্বর ২১, ২০১৯ ০৪:১৭মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, সিরিয়ায় যতদিন প্রয়োজন মার্কিন সেনা মোতায়েন থাকবে। তিনি এমন সময় একথা বললেন যখন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে তার দেশের সব সেনা সরিয়ে নেয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন।
-
সিরিয়ায় থাকার অধিকার আমেরিকাকে কে দিয়েছে: চীনের প্রশ্ন
ডিসেম্বর ১৯, ২০১৯ ১৫:২১সিরিয়া বিষয়ক চীনের বিশেষ দূত জি জিয়াওইয়ান বলেছেন, সিরিয়ার তেলক্ষেত্র রক্ষার নামে আমেরিকা আরব এ দেশটিতে সেনা মোতায়েন রাখার চেষ্টা করছে। তিনি প্রশ্ন করেন, আমেরিকাকে কে এই অধিকার দিয়েছে? কে আমেরিকাকে সিরিয়ার তেলক্ষেত্র রক্ষার আমন্ত্রণ জানিয়েছে?
-
ভূমধ্যসাগরে যৌথ নৌ মহড়া চালাচ্ছে রাশিয়া ও সিরিয়া
ডিসেম্বর ১৭, ২০১৯ ১৪:১৫রাশিয়া এবং সিরিয়ার সামরিক বাহিনী গতকাল (মঙ্গলবার) প্রথমবারের মতো ভূমধ্যসাগরে যৌথ নৌ-মহড়া শুরু করেছে। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এ মহড়া চালানো হচ্ছে।
-
সিরিয়ায় ভবিষ্যতে মার্কিন সেনা উপস্থিতির কোনো সম্ভাবনা নেই: বাশার আসাদ
ডিসেম্বর ১৬, ২০১৯ ১৫:১৩সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশে ভবিষ্যতে মার্কিন সেনা মোতায়েন রাখার কোনো সম্ভাবনা নেই। এ কারণে সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির কোনো প্রশ্নও আসবে না। বাশার আসাদ বলেন, সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন রাখতে গেলে তার বিরুদ্ধে গণপ্রতিরোধ শুরু হবে।
-
সিরিয়ার তেল ক্ষেত্রে প্রবেশ করেছে মার্কিন সামরিক বহর
ডিসেম্বর ১৬, ২০১৯ ১৪:১২কঠোর নিন্দা এবং প্রতিবাদ সত্ত্বেও আমেরিকা একটি বিশাল সামরিক বহর সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের তেল ক্ষেত্রগুলোতে পাঠিয়েছে। রাশিয়া, সিরিয়া এবং ইরানসহ বহু দেশ আমেরিকার এ তৎপরতাকে তেল লুটপাটের প্রচেষ্টা বলে মন্তব্য করেছে।
-
সিরিয়ার আকাশে ইসরাইলি বিমানকে বাধা দিল রুশ জঙ্গিবিমান
ডিসেম্বর ০৯, ২০১৯ ১৪:৪৩সিরিয়ার উত্তরাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি যুদ্ধবিমানকে বাধা দিয়েছে রাশিয়ার জঙ্গিবিমান। রাশিয়ার আভিয়া ডট প্রো নামে একটি ওয়েবসাইট এ খবর দিয়েছে।
-
আলেপ্পোয় গোলাবর্ষণে ১০ জন নিহত; বেশিরভাগ শিশু
ডিসেম্বর ০৫, ২০১৯ ১১:২০রাশিয়া বলেছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে উগ্র সন্ত্রাসীদের গোলাবর্ষণে অন্তত ১০ জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই শিশু। হামলায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে।
-
সিরিয়ার কাছে রাসায়নিক অস্ত্র থাকার প্রমাণ কেউ দেখাতে পারবে না: মিকদাদ
ডিসেম্বর ০৫, ২০১৯ ০৪:৩৩সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ তার দেশের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগকে ‘অবাস্তব’ আখ্যায়িত করে বলেছেন, সিরিয়ার বিরুদ্ধে একটি সমন্বিত ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ধরনের অভিযোগ আনা হচ্ছে। তিনি লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন, সিরিয়ার কাছে কোনো রাসায়নিক অস্ত্র নেই।
-
তুরস্কের গোলাবর্ষণে সিরিয়ার ৮ শিশু নিহত
ডিসেম্বর ০৩, ২০১৯ ১০:৪৭সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের একটি স্কুল ভবনে তুরস্কের সামরিক বাহিনীর গোলাবর্ষণে যে ১১ জন নিহত হয়েছে তার মধ্যে আটটি শিশু রয়েছে। এ ঘটনায় ২১ জন আহত হয়েছেন।