-
আলেপ্পোতে সন্ত্রাসীদের হামলায় ১৭ সিরিয় সৈন্য নিহত
এপ্রিল ২৭, ২০১৯ ১৩:৫৫সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৭ জন সরকারি সেনা নিহত হয়েছে।
-
সিরিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান-রাশিয়া-তুরস্ক
এপ্রিল ২৬, ২০১৯ ১১:২৭ইরান, রাশিয়া এবং তুরস্ক সিরিয়ার সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ অব্যাহত রাখার বিষয়ে পরিষ্কার ভাবে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এই দেশ তিনটি সিরিয়ায় বিরাজমান যুদ্ধবিরতির নিশ্চয়তা দিয়েছে।
-
বিমান চলাচল: ৮ বছর পর কাতারকে অনুমতি দিল সিরিয়া
এপ্রিল ২৪, ২০১৯ ১৩:১৩সিরিয়া সরকার কাতারের বেসামরিক বিমানচলাচল কর্তৃপক্ষকে সিরিয়ার আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। কাতার সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার পর দামেস্ক সরকার এই অনুমতি দেয়।
-
অর্থনীতির পুনরুজ্জীবন: আলোচনায় আসাদ ও রুশ উপ প্রধানমন্ত্রী
এপ্রিল ২১, ২০১৯ ০৬:১৫সিরিয়ার অর্থনীতি পুনরুজ্জীবিত করার উপায় নিয়ে আলোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার-আল আসাদ এবং রাশিয়ার উপ প্রধানমন্ত্রী ইউরি বোরিসভ। এর পাশাপাশি তারা সিরিয়ার নতুন সংবিধান তৈরির কমিটি নিয়েও আলাপ করেন। এ কমিটি সিরিয়ার নতুন সংবিধানের খসড়া তৈরি করবে।
-
ইদলিব থেকে জঙ্গি নির্মূলের প্রত্যয় জানালেন প্রেসিডেন্ট আসাদ
এপ্রিল ২০, ২০১৯ ০৫:২২সিরিয়ার জঙ্গি অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের চারপাশে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার স্থগিত আলোচনা আবার শুরু করার আহ্বান জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
-
সিরিয়ার উত্তর-পূর্ব অংশের ওপর দামেস্ককেই নিয়ন্ত্রণ নিতে হবে: রাশিয়া
এপ্রিল ১৮, ২০১৯ ১৩:৫২রাশিয়া বলেছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাসহ ইউফ্রেটিস নদীর পূর্ব অংশের ওপর দেশটির সাংবিধানিক সরকারের নিয়ন্ত্রণ নেয়া উচিত। মার্কিন মদদপুষ্ট কুর্দি সন্ত্রাসীরা বর্তমানে এসব এলাকা নিয়ন্ত্রণ করছে।
-
বেশিরভাগ আরব দেশ সিরিয়াকে আরব লীগে ফেরত নিতে চায়: ল্যাভরভ
এপ্রিল ১৮, ২০১৯ ০১:৪৪রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘রাশিয়া-আরব সহযোগিতা সংস্থা’র পঞ্চম বৈঠকে অংশগ্রহণকারী আরব দেশগুলোর বেশিরভাগ মন্ত্রী সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার পক্ষে অভিমত দিয়েছেন। তিনি বুধবার মস্কোয় এ খবর জানিয়ে বলেন, সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নিলে দেশটির পরিস্থিতি স্বাভাবিক করার কাজ সহজ হতো।
-
‘গোলান মালভূমির ওপর ইসরাইলি মালিকানা স্বীকার করে না ইউরোপ’
এপ্রিল ১৭, ২০১৯ ০২:৪১অধিকৃত গোলান মালভূমির ওপর ইহুদিবাদী ইসরাইলের মালিকানা স্বীকৃতি দেয়ার মার্কিন পদক্ষেপ ইউরোপ কখনোই মেনে নেবে না। মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে দেয়া বক্তৃতায় একথা সাফ জানিয়ে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি।
-
ওয়াশিংটনের ভুল পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করবে: আসাদ
এপ্রিল ১৭, ২০১৯ ০১:২২ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় স্থান দেয়ার যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি বলেছেন, যে বাহিনী সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ অন্যায়।
-
‘সিরিয়া সরকারের সঙ্গে জাতিসংঘ দূতের কার্যকর আলোচনা’
এপ্রিল ১৫, ২০১৯ ১২:৫৫সিরিয়ার চলমান সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে কার্যকর আলোচনা করেছেন জাতিসংঘের বিশেষ দূত গাইয়ের পেডারসেন।