-
বাড়ছে ইরান-সিরিয়া অর্থনৈতিক সহযোগিতা
অক্টোবর ০৭, ২০১৮ ১৩:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সিরিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে দামেস্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারমান সামের আদ-দেব্সের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জাওয়াদ তোরকাবাদি। গতকাল (শনিবার) দামেস্কে অনুষ্ঠিত সিরিয়া পুনর্গঠন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে তারা এ বৈঠক করেন।
-
দায়েশ সন্ত্রাসীদের আবার ‘বিমান লিফ্ট’ দিল আমেরিকা
অক্টোবর ০৭, ২০১৮ ১২:৪৩সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জোর প্রদেশ থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বহু বিদেশী সদস্যকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে আমেরিকা। এদের মধ্যে অনেক আহত সন্ত্রাসীও রয়েছে।
-
এস-৩০০’র জবাবে আমেরিকা এফ-২২ পাঠাতে পারে: স্পুৎনিক
অক্টোবর ০৬, ২০১৮ ০৯:৫৯সিরিয়ার জন্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ পাঠানোর জবাবে আমেরিকা এফ-২২ স্টিলথ বিমান এবং এফ-১৬সিজে ভাইপারস যুদ্ধবিমান পাঠাতে পারে। ‘দ্যা ড্রাইভ’ ম্যাগাজিনের বরাত দিয়ে রাশিয়ার গণমাধ্যম স্পুৎনিক এ খবর দিয়েছে।
-
সিরিয়ায় আবার হামলা করার ব্যাপারে ইসরাইলকে সতর্ক করল রাশিয়া
অক্টোবর ০৬, ২০১৮ ০২:২৫সিরিয়ায় মোতায়েন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৩০০’ সম্পর্কে ইহুদিবাদী ইসরাইল ‘সঠিক মূল্যায়ন’ করবে বলে মস্কো আশা প্রকাশ করেছে। রাশিয়া আরো বলেছে, সিরিয়ায় ইসরাইলি হামলা বন্ধ করার লক্ষ্যে দামেস্কের হাতে এই ব্যবস্থা তুলে দেয়া হয়েছে এবং এরপর প্রয়োজনে ‘আরো পদক্ষেপ’ নেয়া হবে।
-
সিরিয়ায় এস-৩০০ মোতায়েনে ক্ষোভ প্রকাশ করলেন মাইক পম্পেও
অক্টোবর ০৪, ২০১৮ ০৩:১০সিরিয়ায় রাশিয়ার এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি দাবি করেছেন, এই ব্যবস্থা মোতায়েনের ফলে সিরিয়ায় উত্তেজনা তীব্র আকার ধারণ করবে।
-
সিরিয়ার ইদলিবে বড় ধরনের সামরিক অভিযানের প্রয়োজন নেই: পুতিন
অক্টোবর ০৪, ২০১৮ ০২:৪৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জঙ্গি অধ্যুষিত সিরিয়ার ইদলিব প্রদেশে একটি বেসামরিক অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে তুরস্কের সঙ্গে তার দেশের যৌথ পরিকল্পনা ঠিকমতো কাজ করছে। কাজেই ওই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযানের প্রয়োজন নেই।
-
এস-৩০০ মোতায়েন সত্ত্বেও সিরিয়ায় হামলা চলবে: ইসরাইলের বাগাড়ম্বর
অক্টোবর ০৩, ২০১৮ ১৭:৫৬রাশিয়ার পক্ষ থেকে সিরিয়াকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান। তবে মস্কোর এ পদক্ষেপের ফলে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় সামরিক অভিযান চালানো থেকে তেল আবিব বিরত থাকবে না বলে বাগাড়ম্বর করেন তিনি।
-
সিরিয়ায় বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করল ইরান
অক্টোবর ০৩, ২০১৮ ১৫:৩৬যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় একটি ৫৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া শহরে এ কেন্দ্র নিমাণ করা হবে।
-
সিরিয়াকে এস-৩০০ ব্যবস্থা সরবরাহ করার কাজ সম্পন্ন হয়েছে: রাশিয়া
অক্টোবর ০৩, ২০১৮ ০৩:১৩রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তার দেশ সিরিয়াকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করার কাজ শেষ করেছে। সিরিয়াকে এ ব্যবস্থা দেয়া হলে তা তেল আবিবের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে বলে ইহুদিবাদী ইসরাইল যে উদ্বেগ প্রকাশ করেছিল কার্যত তা উপেক্ষা করেই দামেস্ককে এটি সরবরাহ করা হলো।
-
সিরিয়ার সঙ্গে সমন্বয় করেই ইরান হামলা চালিয়েছে: মুয়াল্লেম
অক্টোবর ০২, ২০১৮ ২০:২৪সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, তার দেশের পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য ইসলমি প্রজাতন্ত্র ইরান দামেস্কের সঙ্গে সমন্বয় করেছে। তিনি এ হামলাকে দু দেশের মধ্যে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে বৈধ সহযোগিতা বলে মন্তব্য করেন।