-
‘বাশার আসাদ ইরানের জন্য রেডলাইন’
মে ০৮, ২০১৬ ০৯:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হচ্ছেন তেহরানের জন্য রেডলাইন। তার ক্ষমতার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন।
-
‘সিরিয়ায় সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সহায়তা দেবে ইরান’
মে ০৭, ২০১৬ ১৫:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, সিরিয়ায় তৎপর সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে তেহরান। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়া সরকারের নেয়া কঠোর পদক্ষেপের প্রতিও সমর্থন ব্যক্ত করেছেন।
-
সিরিয়া আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী: বেলায়েতি
মে ০৭, ২০১৬ ০৪:২৯ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক প্রবীণ উপদেষ্টা ডা. আলী আকবর বেলায়েতি বলেছেন, সিরিয়া আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী। দেশটি গত পাঁচ বছর ধরে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে অব্যাহত লড়াই চালিয়ে যাচ্ছে।
-
পালমিরায় ধুপদী কনসার্টের আয়োজন করলেন রুশ সঙ্গীত পরিচালক
মে ০৬, ২০১৬ ১২:৪৮রাশিয়ার খ্যাতনামা সঙ্গীত পরিচালক ভ্যালারি গাগিয়েভ সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত ঐতিহাসিক নগরী পালমিরায় ধ্রুপদী কনসার্টের আয়োজন করেছেন। প্রচণ্ড লড়াইয়ের মধ্য দিয়ে সম্প্রতি এ নগরী মুক্ত হয়েছে।
-
চূড়ান্ত বিজয় ছাড়া আর কিছুই মানবে না সিরিয়া: আসাদ
মে ০৫, ২০১৬ ১২:১৬সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, বিদেশি মদদপুষ্ট সশস্ত্র এবং সন্ত্রাসীগোষ্ঠীগুলোর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ছাড়া আর কিছুই মেনে নেবে না দামেস্ক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক টেলিগ্রামে এ কথা বলেছেন তিনি।
-
ইরাক-সিরিয়া ভাঙার ষড়যন্ত্র ব্যর্থ হবে: ইরান
মে ০২, ২০১৬ ১৪:২১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডা. আলী আকবর বেলায়েতি বলেছেন, সিরিয়া এবং ইরাককে ভাঙার জন্য যে ষড়যন্ত্র চলছে তা ব্যর্থ হবে। তিনি বলেন, কয়েকটি পশ্চিমা ও আঞ্চলিক প্রতিক্রিয়াশীল দেশ এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
-
হাসপাতালে হামলার নিন্দা জানালো জাতিসংঘ ও সিরিয়া
মে ০৪, ২০১৬ ১৪:০৩জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়াসহ নানা দেশের হাসপাতাল, স্বাস্থ্য-সেবা কেন্দ্র ও ত্রাণ-কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে এ সংস্থার সদস্যদের সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করেছে।
-
সিরিয়া সীমান্ত থেকে দায়েশেকে এক্ষুনি সরাতে হবে: তুরস্ক
মে ০৪, ২০১৬ ১৩:১২তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের সীমান্তের কাছে অবস্থান নেয়া উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীদেরকে শিগগিরি সরিয়ে নিতে হবে। তুর্কি টেলিভিশন এনটিভি-কে তিনি বলেন, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মানজিব এলাকা থেকে এসব সন্ত্রাসীকে সরানোর জন্য আংকারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
-
আলেপ্পোয় সন্ত্রাসী-সিরিয় সেনাদের তীব্র সংঘর্ষ: কয়েক ডজন নিহত
মে ০৪, ২০১৬ ১৩:০৮সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসী ও সরকারি সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এইসব সংঘর্ষে উভয়পক্ষে হতাহতের ঘটনা ঘটেছে বলে নানা সূত্র থেকে খবর আসছে। নিহতের সংখ্যা কয়েক ডজন বলা হচ্ছে যদিও হতাহতের সংখ্যা নিয়ে পরস্পর-বিরোধী তথ্য দিচ্ছে নানা মাধ্যম।
-
ক্ষমতা ছাড়ুন নইলে অন্য কিছু: আসাদকে কেরি
মে ০৪, ২০১৬ ০৭:১০মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হুঁশিয়ার করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে রাজনৈতিক উপায়ে ক্ষমতা ছাড়তে হবে অন্যথায় ভিন্ন পরিণতি বরণ করতে হবে। গতকাল (মঙ্গলবার) মার্কিন পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকদের কেরি জানান, আগামী পহেলার আগস্টের মধ্যে আসাদকে ক্ষমতা ছাড়তে হবে।