• সিরিয়া নিয়ে আলোচনার জন্য মস্কো যাচ্ছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

    সিরিয়া নিয়ে আলোচনার জন্য মস্কো যাচ্ছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

    মে ০৪, ২০১৬ ০৪:৪৭

    রাশিয়া সফরে যাচ্ছেন আরব ও আফ্রিকা বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। মধ্যপ্রাচ্য বিশেষ করে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্যে এ সফর করবেন তিনি। আজ(বুধবার) আরো পরে মস্কোর উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।

  • যুদ্ধবিরতি বজায় রাখতে আবারো রুশ সাহায্য চাইল আমেরিকা

    যুদ্ধবিরতি বজায় রাখতে আবারো রুশ সাহায্য চাইল আমেরিকা

    মে ০২, ২০১৬ ০৭:৪০

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ায় যুদ্ধবিরতি বজায় রাখতে সহায়তার জন্য আবারো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের প্রতি আহ্বান জানিয়েছেন। সিরিয়ার আলেপ্পো নগরীতে যখন প্রচণ্ড লড়াই অব্যাহত রয়েছে তখন এ আহ্বান জানালেন তিনি।

  • “শুধু সন্ত্রাসী নিহত হয়েছে; একটি বেসামরিক মানুষও নয়!”

    “শুধু সন্ত্রাসী নিহত হয়েছে; একটি বেসামরিক মানুষও নয়!”

    মে ০১, ২০১৬ ১৪:৩৯

    ইরাক ও সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর হামলায় শুধু সন্ত্রাসী নিহত হয়েছে; একজন বেসামরিক মানুষও মারা যায় নি। এই আজগুবি দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, “আমাদের রেকর্ড বলছে অভিযান চালানোর সময়ে কোনো বেসামরিক মানুষ মারা যায় নি।”

  • আলেপ্পো লড়াই: সিরিয়াকে চাপ দেবে না রাশিয়া

    আলেপ্পো লড়াই: সিরিয়াকে চাপ দেবে না রাশিয়া

    এপ্রিল ৩০, ২০১৬ ১৯:২৮

    রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ বলেছেন, আলেপ্পোয় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় বিমান হামলা বন্ধ করতে সিরিয়া সরকারকে চাপ দেবে না মস্কো। তিনি বলেন, হামলা থামানোর জন্য চাপ সৃষ্টি করলে সন্ত্রাসীরা তাতে উসকানি পাবে।

  • আসাদকে থামান: রাশিয়াকে জন কেরি

    আসাদকে থামান: রাশিয়াকে জন কেরি

    এপ্রিল ২৯, ২০১৬ ১৪:১২

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দাবি করেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের লাগাম টেনে ধরার জন্য রাশিয়াকে ভূমিকা নিতে হবে। সিরিয়ায় আড়াইশ মার্কিন পদাতিক সেনা পাঠানোর পর রুশ সরকার যখন আমেরিকার বিরুদ্ধে তীব্র সমালোচনামূলক বক্তব্য দিচ্ছে তখন কেরি এই দাবি জানালেন।

  • ‘আসাদকে উৎখাতের জন্য সেনা পাঠিয়েছে আমেরিকা’

    ‘আসাদকে উৎখাতের জন্য সেনা পাঠিয়েছে আমেরিকা’

    এপ্রিল ২৯, ২০১৬ ০৯:০২

    সিরিয়ায় নতুন করে মার্কিন সেনা পাঠানোর বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের জন্য সেনা পাঠিয়েছে আমেরিকা। তিনি মার্কিন সেনা পাঠানোর এ ঘটনাকে অবৈধ বলে ঘোষণা করেন। সুইডেনের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ল্যাভরভ পরিষ্কার করে বলেছেন, সেনা পাঠানোর আসল লক্ষ্য হচ্ছে আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করা।

  • হাসপাতালে হামলার অভিযোগ নাকচ করল রুশ-সিরিয়া

    হাসপাতালে হামলার অভিযোগ নাকচ করল রুশ-সিরিয়া

    এপ্রিল ২৮, ২০১৬ ২১:১২

    সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের একটি হাসপাতালে বিমান হামলার অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া ও দামেস্ক সরকার। অজ্ঞাত পরিচয় সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আলেপ্পোর সুক্কারি এলাকার একটি হাসপাতালে সিরিয় বিমান বাহিনী বোমা হামলা চালিয়েছে বলে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

  • বাশার আসাদের সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন সিনেটর

    বাশার আসাদের সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন সিনেটর

    এপ্রিল ২৮, ২০১৬ ২০:১৩

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন সিনেটর ডিক ব্ল্যাক। রাজধানী দামেস্কে অনুষ্ঠিত আজকের (বৃহস্পতিবার) এ সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি সিরিয়ার সরকারকে সমর্থন দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

  • 'দায়েশ-পন্থী গ্রুপ পেল রাসায়নিক অস্ত্র, তবে হুমকিতে নেই ইসরাইল!'

    'দায়েশ-পন্থী গ্রুপ পেল রাসায়নিক অস্ত্র, তবে হুমকিতে নেই ইসরাইল!'

    এপ্রিল ২৮, ২০১৬ ১৪:০৮

    ইহুদিবাদী ইসরাইলের সামরিক কর্মকর্তারা জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিন তথা ইসরাইল-সংলগ্ন অঞ্চলে সক্রিয় তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের সঙ্গে সম্পর্কিত একটি গোষ্ঠী রাসায়নিক অস্ত্র পেয়েছে তবে তারা ইসরাইলের জন্য হুমকি নয়।

  • সিরিয়ায় সেনা মোতায়েন সম্পর্কে আমেরিকার কাছে তথ্য চায় রাশিয়া

    সিরিয়ায় সেনা মোতায়েন সম্পর্কে আমেরিকার কাছে তথ্য চায় রাশিয়া

    এপ্রিল ২৮, ২০১৬ ১৩:৩৯

    যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আরো মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা সম্পর্কে আমেরিকার কাছে তথ্য চেয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, “আমরা জানতে চাই, কেন সিরিয়ায় নতুন করে মার্কিন সেনা মোতায়েন করা হবে। এসব সেনাকে কী সেখানে স্বল্প সময়ের জন্য মোতায়েন করা হবে নাকি তারা স্থায়ীভাবে থাকবে; এসব সেনা কারা এবং কোথায় তাদেরকে মোতায়েন করা হবে-তা জানা জরুরি।”