‘সিরিয়ায় সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সহায়তা দেবে ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i8701-সিরিয়ায়_সব_সন্ত্রাসী_গোষ্ঠীর_বিরুদ্ধে_সহায়তা_দেবে_ইরান’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, সিরিয়ায় তৎপর সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে তেহরান। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়া সরকারের নেয়া কঠোর পদক্ষেপের প্রতিও সমর্থন ব্যক্ত করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৭, ২০১৬ ১৫:১৭ Asia/Dhaka
  • ‘সিরিয়ায় সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সহায়তা দেবে ইরান’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, সিরিয়ায় তৎপর সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে তেহরান। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়া সরকারের নেয়া কঠোর পদক্ষেপের প্রতিও সমর্থন ব্যক্ত করেছেন।

আজ (শনিবার) সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে এক বৈঠকে ড. বেলায়েতি এসব কথা বলেছেন। তিনি বলেন, বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই মৌলিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিপীড়িত জাতিগুলোর জন্য ইরান এ লড়াইয়ে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

সিরিয়ার প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য ইরানের সরকার, জনগণ ও সর্বোচ্চ নেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাশার আসাদ বলেন, সিরিয়ার জনগণের পাশে ইরানের অবস্থান নেয়াটা ছিল অত্যন্ত গুরুত্ব বিষয়। এ সময় তিনি ইরান-ইরাক আট বছরের যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, প্রতিরোধের মাধ্যমে ইরানের জনগণ সে যুদ্ধে বিজয়ী হয়েছিল। সিরিয়ার জনগণও প্রতিরোধের পথ বেছে নিয়েছে।#

সিরাজুল ইসলাম/৭