-
সিরিয়ায় আবারও হামলার হুমকি দিল আমেরিকা
ফেব্রুয়ারি ০২, ২০১৮ ১৬:৫৮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সিরিয়ায় হামলা চালাতে পারেন বলে একদল সিনিয়র মার্কিন কর্মকর্তা দাবি করেছেন।
-
সিরিয়া অভিযানে তুরস্কের ৫ সেনা নিহত
জানুয়ারি ৩১, ২০১৮ ০৮:৪৭তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী নূরুদ্দিন চানিক্লি জানিয়েছেন, সিরিয়ার আফরিন এলাকায় চলমান সামরিক অভিযানে তার দেশের পাঁচ সেনা ও মিত্র ফ্রি সিরিয়ান আর্মির ২৪ জন গেরিলা নিহত হয়েছে।
-
‘সিরিয়া যুদ্ধের সফল সমাপ্তির পর ইরান সেনা ফেরত নেবে’
জানুয়ারি ৩০, ২০১৮ ২৩:৪৪সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধের সফল সমাপ্তি হলে ইসলামি প্রজাতন্ত্র ইরান দেশটি থেকে সেনা ফিরিয়ে নেবে। একথা বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক সিনিয়র সহকারী হোসেইন জাবেরি আনসারি। তিনি বলেছেন, বাশার আসাদ সরকারের অনুরোধে ইরানি সেনারা সিরিয়ায় প্রবেশ করেছে এবং যুদ্ধ সফল হলে দেশটি থেকে চলে যাবে।
-
সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে তুরস্ককে সতর্ক করল ইরান
জানুয়ারি ২২, ২০১৮ ০৯:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি সতর্ক করে বলেছেন, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকায় তুরস্কের সামরিক অভিযানে অবশ্যই আরব এ দেশটির ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করা যাবে না।
-
তুর্কি ট্যাংক আ’জাজ শহরে; হামলা প্রতিহতের অঙ্গীকার ওয়াইপিজি’র
জানুয়ারি ২১, ২০১৮ ১০:০৬সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকা থেকে মার্কিন সমর্থিত কুর্দি পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র গেরিলাদের বিতাড়িত করার জন্য তুরস্কের বহু ট্যাংক ও সাঁজোয়াযান সিরিয়ার আ’জাজ শহরে ঢুকে পড়েছে।
-
আমেরিকার কারণে তুরস্ক হামলা শুরু করেছে: রাশিয়া
জানুয়ারি ২১, ২০১৮ ০৯:২৩রাশিয়া বলেছে, সিরিয়ায় সাম্প্রতিক যে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে তার জন্য আমেরিকা দায়ী এবং মার্কিনপন্থি গেরিলাদের কাছে অনিয়ন্ত্রিতভাবে পেন্টাগন অস্ত্র সরবরাহ করায় সিরিয়ার আফরিন এলাকায় হামলা চালাতে উৎসাহিত হয়েছে তুরস্ক।
-
তুরস্কের সামরিক অভিযানে উদ্বিগ্ন রাশিয়া
জানুয়ারি ২০, ২০১৮ ২৩:০১কুর্দি অধ্যুষিত সিরিয়ার আফরিন এলাকায় তুরস্কের সামরিক অভিযানে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। পাশাপাশি দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, “হামলার খবরে মস্কো উদ্বিগ্ন। আমরা দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি।”
-
‘তুর্কি বিমান ভূপাতিত করতে সিরিয়া প্রস্তুত’
জানুয়ারি ১৮, ২০১৮ ২১:৩৭সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ তার দেশের ভেতরে আফরিন এলাকায় সম্ভাব্য তুর্কি সামরিক অভিযানে বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ ধরনের হামলা প্রতিহত করতে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে।
-
অনির্দিষ্টকালের জন্য সিরিয়ায় সেনা মোতায়েন রাখবে আমেরিকা
জানুয়ারি ১৮, ২০১৮ ০৯:০৯মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, তার দেশ অনির্দিষ্টকালের জন্য সিরিয়ায় সেনা মোতায়েন রাখবে। একইসঙ্গে তিনি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানিয়েছেন যাতে ‘নিরাপদ অঞ্চলে’ সংঘাত এড়ানো সম্ভব হয়।
-
ইসরাইলি বিমানে সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
জানুয়ারি ০৯, ২০১৮ ১৩:০৬ইহুদিবাদী ইসরাইলের একটি জঙ্গিবিমানে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে সিরিয়া। পাশাপাশি ইসরাইল থেকে ছোঁড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।