-
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মামলা করবে ইরান
অক্টোবর ০৩, ২০২১ ১৪:৪৫দক্ষিণ কোরিয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের যে বিপুল পরিমাণ অর্থ আটক রয়েছে তা দ্রুত ছেড়ে না দিলে সিউলের বিরুদ্ধে মামলা করতে কেন্দ্রীয় ব্যাংককে অনুমতি দেবে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান একথা জানিয়েছেন। আইআরআইবি টেলিভিশন চ্যানেল-১কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
-
আজারবাইজানের ভূখণ্ড ব্যবহার করে ইসরাইলি ষড়যন্ত্র: তেহরানের হুঁশিয়ারি
অক্টোবর ০৩, ২০২১ ১৩:২২'ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনই তার সীমান্তের কাছে দখলদার ইসরাইলের উপস্থিতি ও যে কোনো ভূ-রাজনৈতিক পরিবর্তনের চেষ্টাকে সহ্য করবে না।' ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন। তিনি আরো বলেন, আজারবাইজানসহ সকল প্রতিবেশী দেশের সঙ্গে ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়; তবে সেইসঙ্গে এসব দেশে ইরানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিতেও গভীর দৃষ্টি রাখছে তেহরান।
-
নিজ সীমান্তে ইসরাইলের উপস্থিতি সহ্য করবে না ইরান: আব্দুল্লাহিয়ান
অক্টোবর ০৩, ২০২১ ০২:১৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার কোনো অবস্থায় ইরান সীমান্তের আশপাশে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতি সহ্য করবে না। তিনি শনিবার রাতে ইরানের এক নম্বর টিভি চ্যানেলের একটি একক লাইভ টক-শো অনুষ্ঠানে অংশ নিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
এ অঞ্চলে ইসরাইলের উপস্থিতি নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু আনবে না
অক্টোবর ০২, ২০২১ ০৩:৪৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বাহরাইনকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতি নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু বয়ে আনবে না। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ যখন বাহরাইন সফর করছেন তখন তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
-
ইরান হচ্ছে শত্রু আর পাকিস্তান, তুরস্ক ও ইসরাইল আমাদের বন্ধু: আজারবাইজান
অক্টোবর ০১, ২০২১ ১৪:১৬আজারবাইজান সরকার যখন সরল ও নিশ্চিন্ত মনে আর্মেনিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তখন বাকু সরকারের এক শ্রেণীর কর্মকর্তারা গণমাধ্যমগুলোতে ইরান বিরোধী প্রচারণায় লিপ্ত।
-
'গর্বের সাথে জেনারেল সোলাইমানির পথ অনুসরণ করব'
সেপ্টেম্বর ৩০, ২০২১ ১৫:০০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার নজরদারিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শহীদ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির পথ অনুসরণ করবে। মধ্যপ্রাচ্য অঞ্চলে উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের আন্তরিক লড়াইয়েরও প্রশংসা করেন তিনি।
-
‘জেনারেল সোলায়মানি না থাকলে মধ্যপ্রাচ্যের চেহারা অন্যরকম হতো’
সেপ্টেম্বর ৩০, ২০২১ ০৪:৫৩ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, সন্ত্রাসবাদ ও ইহুদিবাদ-বিরোধী যুদ্ধের অগ্রনায়ক লে. জেনারেল কাসেম সোলায়মানি না থাকলে পশ্চিম এশিয়া অঞ্চলের পরিস্থিতি ভিন্ন রকম হতো। তিনি বুধবার তেহরানে ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
-
যুক্তরাষ্ট্র যতই বার্তা পাঠাক না কেন তাতে ইরানের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না: পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১৪:৪১ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান নিউইয়র্ক থেকে তেহরানের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে বলেছেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানিয়ে ভার্চুয়াল কিংবা কূটনৈতিক বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যতই একের পর এক বার্তা পাঠাক না কেন তাতে তেহরানের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না।
-
ইরান ও আমেরিকার মধ্যে দূরত্ব কমাতে হবে: জোসেপ বোরেল
সেপ্টেম্বর ২৬, ২০২১ ০২:৪৭ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল আবারও ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক ভিয়েনা সংলাপ পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, এ বিষয়ে ইরান ও আমেরিকার মধ্যে দৃষ্টিভঙ্গিগত দূরত্ব কমিয়ে আনতে হবে।
-
পরমাণু বিষয়ে ইরানের পরিষ্কার অবস্থান জানিয়ে দিলেন আব্দুল্লাহিয়ান
সেপ্টেম্বর ২৫, ২০২১ ১৩:০১পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনা শুরু হতে দেরি হওয়ায় প্যারিস উদ্বেগ প্রকাশ করে যতদ্রুত সম্ভব এ আলোচনা শুরুর আহ্বান জানিয়েছিল। জাতিসংঘের সাধারণ অধিবেশনের অবকাশে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভ লু দ্রিয়া গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাতে পরমাণু সমঝোতা বিষয়ে আলোচনা করেছেন।