-
হিজাব-নিকাব খুলতে বলায় চাকরি ছাড়লেন মুম্বাইয়ের স্কুল শিক্ষিকা
ডিসেম্বর ১১, ২০১৬ ০৯:০৪ভারতে বিজেপি-শিবসেনা শাসিত মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের একটি স্কুলে হিজাব এবং নিকাব খুলতে বলায় চাকরি ছাড়লেন সাবিনা খান নাজনীন (২৫) নামে এক শিক্ষিকা। মুম্বাইয়ের কুরলায় বিবেক ইংলিশ স্কুলে তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে পড়াতেন ওই শিক্ষিকা। গত মঙ্গলবার তিনি স্কুল কর্তৃপক্ষের কাছে পদত্যাগ করেছেন।
-
শিকাগো পুলিশের বিরুদ্ধে মামলা করলেন হিজাব পরিহিত মুসলিম নারী
আগস্ট ১২, ২০১৬ ১৪:২১নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো পুলিশের বিরুদ্ধে একজন হিজাব পরিহিত মুসলিম তরুণী মামলা দায়ের করেছেন। নগরীর একটি মেট্রো রেলস্টেশন থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে ‘ভুল করে’ সন্ত্রাসী সন্দেহে আটক করার এক বছর পর গতকাল (বৃহস্পতিবার) তিনি এ মামলা দায়ের করলেন।
-
হিজাব ছাড়তে অস্বীকার করায় কাশ্মিরে স্কুল শিক্ষিকা বহিষ্কৃত
জুন ১৯, ২০১৬ ১৩:১৭জম্মু-কাশ্মিরে ‘দিল্লি পাবলিক স্কুল’ নামে বেসরকারি এক শিক্ষা প্রতিষ্ঠানে আবায়া বা হিজাব পরার কারণে এক মুসলিম শিক্ষিকাকে বহিষ্কার করার অভিযোগ উঠেছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, ওই শিক্ষিকাকে হিজাব অথবা চাকরি যেকোনো একটিকে ছাড়তে বলা হয়েছিল। এরপরেই ২৯ বছর বয়সী ওই শিক্ষিকা ইস্তফা দেন।