-
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: শহীদ মিনারে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ০৬:১২নানান শ্রেণি-পেশা ও সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় বাংলাদেশে পালিত হচ্ছে 'মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
-
গুলশানে আবাসিক ভবনে আগুন লাগার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১৬:২৩রাজধানীর গুলশান-২ নম্বরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
-
আমরা বাঙালি হিসেবেই মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলবো: প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১৫:২২ভাষা-সাহিত্য, সংস্কৃতির বিকাশে আওয়ামী লীগ সরকারের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই আমরা চেষ্টা করেছি আমাদের ভাষা সাহিত্য সংস্কৃতি যেন সুন্দরভাবে বিকশিত হয়।
-
মায়ের ভাষা বাংলা'র অনাদর আর আধুনিক স্মার্টনেসের নামে বাংলিশ ব্যবহারের প্রতিক্রিয়া
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১২:৫২আমার মায়ের ভাষা বাংলা ভাষা। যার রাষ্ট্রভাষার স্বীকৃতি পেতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। রক্তে রঞ্জিত হয়েছে ঢাকার রাজপথ। ভাষার জন্য এই আত্মত্যাগ ও আন্দোলনকে পৃথিবী স্বীকৃতি দিয়েছে। ভাবতে ভালো লাগে, শিহরণ জাগে- ভাষার জন্য আমাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে বিশ্ববাসী প্রতিবছর ‘একুশের’ দিনটি পালন করছে, পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
-
ছাত্রীদের মুখ খোলা রাখার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ০৯:৪৪বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে প্রত্যেক ছাত্রীর কানসহ মুখ খোলা রাখার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ রোববার ভুক্তভোগী তিন শিক্ষার্থীর পক্ষে আইনজীবী মোহা: ফয়জুল্লাহ ফয়েজ এ রিট দায়ের করেন। ঢাবি ভিসি, বাংলা বিভাগের প্রধানসহ সংশ্লিষ্টদের রিট আবেদনে বিবাদী করা হয়েছে।
-
বাড়ছে ডিভাইসে বই পড়ার সংস্কৃতি; প্রিন্টেড বই পড়ার তৃপ্তি নেই বুক রিডারে
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ০৯:২৯পড়িলে বই আলোকিত হই/না পড়িলে বই অন্ধকারে রই। একেকটি বই যেন একেকটি বাতিঘর যদি সে বইটি হয় সুখপাঠ্য, শিক্ষণীয়। বই আমাদের জ্ঞানদান করতে পারে, দিতে পারে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা। তাই আর্নেস্ট হেমিংওয়ে যথার্থই বলেছেন বইয়ের মতো এত বিশ্বস্ত বন্ধু আর নেই।
-
সরকারের পতনে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি ১২ দলীয় জোটের
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১৪:৫২২০১৪ ও ২০১৮ সালে জালিয়াতির নির্বাচন করে ক্ষমতা দখলকারী সরকারের অধীনে এই দেশে আর কোনো জালিয়াতির নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার উচ্চারণ করেছে ১২ দলীয় জোট। জোটের শীর্ষ নেতারা বলেছেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে।’
-
নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস: অসাধু ব্যবসায়ীদের কাছে সরকারও জিম্মি- ক্যাব
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১২:৩১রমজান শুরুর আরো প্রায় মাসখানেক সময় বাকি। অথচ নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগে গেছে। প্রতিটি পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী। নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে- চাল, ডাল, তেল, মাছ, গোশত, সবজিসহ প্রতিটি পণ্যমূল্য।
-
বিএনপি আওয়ামীলীগের মুখোমুখি কর্মসূচি বাড়ছেই, উৎকণ্ঠায় সাধারণ নাগরিকসহ বিশ্লেষক মহল
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১১:২৭দেশের বড় দুটি রাজনৈতিক সংগঠন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি আবারো মুখোমুখি কর্মসূচিতে। নিত্যপণ্যের দাম কমানো এবং ১০ দফার ভিত্তিতে চলমান গণআন্দোলনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও সমমনা দলগুলো আজ শুক্রবার পদযাত্রা করে রাজধানী ঢাকায়। এদিকে, বিএনপি জামাতের সহিংস রাজনীতির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্পটে অবস্থান করে সরকারি দল আওয়ামীলীগ।
-
ছাত্র অধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা; আহত অন্তত ২৫
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১১:১২বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর এ হামলার ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।