বাংলাদেশ
  • বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে বাংলাদেশে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত

    বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে বাংলাদেশে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত

    সেপ্টেম্বর ২৬, ২০২২ ১৯:৩১

    মহামারি কোভিড এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশেও শিল্প উৎপাদনের ক্ষেত্রে একধরনের মন্দা বিরাজ করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাহিদায় ভাটা পড়েছে। বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে রফতানিমুখী শিল্প-কারখানাগুলোয় ক্রয়াদেশও কমছে। এ অবস্থায় বিদ্যুৎ এবং গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। লোকসান বাড়ছে। কারখানা বন্ধ হচ্ছে এবং শ্রমিক কাজ হারাচ্ছে।

  • পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় দুই দিনে ৫০ মরদেহ উদ্ধার, অন্ততঃ ৪০ নিখোঁজ

    পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় দুই দিনে ৫০ মরদেহ উদ্ধার, অন্ততঃ ৪০ নিখোঁজ

    সেপ্টেম্বর ২৬, ২০২২ ১৮:৩১

    বাংলাদেশের উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আজ আরও ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এখনও প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছেন। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

  • বাংলাদেশে করোনা ও ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণ বাড়ছে

    বাংলাদেশে করোনা ও ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণ বাড়ছে

    সেপ্টেম্বর ২৬, ২০২২ ১৪:১৯

    বাংলাদেশে প্রাণঘাতি ভাইরাস করোনা এবং ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু এবং সংক্রমণ দুটোই বড়েছে। দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। ফলে এ যাবত মোট মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এ সময়ে আরও ৭১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২২ হাজার ৪০৮ জনে।

  • দিনভর সংঘাত শেষে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত, বহিষ্কার ১৬

    দিনভর সংঘাত শেষে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত, বহিষ্কার ১৬

    সেপ্টেম্বর ২৫, ২০২২ ২৩:৩০

    বাংলাদেশের রাজধানী ইডেন মহিলা কলেজে দুইপক্ষের রেষারেষি ও মারামারির ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৭ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিষ্কৃতদের মধ্যে সভাপতি কিংবা সাধারণ সম্পাদক নেই। রয়েছেন ১০ জন সহ-সভাপতি, যারা সভাপতি-সাধারণ সম্পাদকের বিরোধিতা করছিলেন।

  • পঞ্চগড়ে নৌকাডুবি: ২৫ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪০

    পঞ্চগড়ে নৌকাডুবি: ২৫ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪০

    সেপ্টেম্বর ২৫, ২০২২ ২১:৪২

    বাংলাদেশের পঞ্চগড় জেলার বোদা থানার করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় নারী-শিশুসহ ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৪০ জন। আজ (রোববার) দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • 'বাংলাদেশের নদী সবচেয়ে বেশি দুর্দশাগ্রস্ত, এটা একটা ট্র্যাজেডি'

    'বাংলাদেশের নদী সবচেয়ে বেশি দুর্দশাগ্রস্ত, এটা একটা ট্র্যাজেডি'

    সেপ্টেম্বর ২৫, ২০২২ ১৫:২৬

    আজ উদযাপন করা হচ্ছে ‘বিশ্ব নদী দিবস’। বাংলাদেশে দিবসটির গুরুত্ব হচ্ছে- নদীকে দখল ও দুষণ মুক্ত করে প্রকৃতি ও জনসাধারণে অবাধ ব্যবহারের সু্যোগ করে দেওয়া এবং নদীকে একটি জীবন্ত সত্তা হিসেবে বাঁচিয়ে রাখা।  

  • নদী ও পরিবেশ নিয়ে এখন কিছুটা রাজনীতি হচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

    নদী ও পরিবেশ নিয়ে এখন কিছুটা রাজনীতি হচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

    সেপ্টেম্বর ২৫, ২০২২ ১৪:৫৭

    বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী ও পরিবেশ নিয়ে এখন কিছুটা রাজনীতি হচ্ছে। নদী ও পরিবেশ নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

  • আওয়ামী লীগ সব সময় জনগণের ভোটেই ক্ষমতায় আসে: নিউ ইয়র্কে শেখ হাসিনা

    আওয়ামী লীগ সব সময় জনগণের ভোটেই ক্ষমতায় আসে: নিউ ইয়র্কে শেখ হাসিনা

    সেপ্টেম্বর ২৫, ২০২২ ০৬:২৭

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের মেয়াদে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হওয়ার কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, আওয়ামী লীগ কখনো কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসেনি বরং সব সময় জনগণের ভোটেই ক্ষমতায় আসে।

  • 'মিয়ানমারে অস্থিরতা ও সংঘাত রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে দুরূহ করে তুলেছে'

    'মিয়ানমারে অস্থিরতা ও সংঘাত রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে দুরূহ করে তুলেছে'

    সেপ্টেম্বর ২৪, ২০২২ ১৫:২৩

    মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসঙ্ঘ (ইউএন) এবং বিশ্ব নেতৃবৃন্দকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক করে দিয়ে বলেছেন, সমস্যা অব্যাহত থাকলে, তা এই অঞ্চল এবং এর বাইরেও স্থিতিশীলতা ও নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে।