বাংলাদেশ
  • আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিক

    আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিক

    সেপ্টেম্বর ০৪, ২০২২ ১০:৫৩

    আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এশিয়া কাপ খেলে দেশে ফেরার একদিন পরই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে  অবসরের সিদ্ধান্তের কথা জানালেন তিনি।

  • মিয়ানমার থেকে ফের গোলা বর্ষণ: বেড়েছে নতুন করে উত্তেজনা

    মিয়ানমার থেকে ফের গোলা বর্ষণ: বেড়েছে নতুন করে উত্তেজনা

    সেপ্টেম্বর ০৩, ২০২২ ১৪:৩০

    মিয়ানমার সামরিক সরকার বাংলাদেশ সীমান্তের কাছে আবারও সহিংসতা শুরু করেছে । সীমান্তের ওপার থেকে প্রাপ্ত খবরে জানা যায়, বাংলাদেশ সংলগ্ন রাখাইন রাজ্যের মংডুতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আরাকান আর্মি (এএ) কর্তৃক পুলিশ ফাঁড়ি দখল এবং ১৯ পুলিশ কর্মকর্তা হত্যার পাল্টা ব্যবস্থা হিসেবে সীমান্ত এলাকায় বিমান হামলা শুরু করেছে মিয়ানমার জান্তা।

  • এবার পরাজিত হব না- ফখরুল : আগামী নির্বাচনে ফয়সালা হবে- কাদের

    এবার পরাজিত হব না- ফখরুল : আগামী নির্বাচনে ফয়সালা হবে- কাদের

    সেপ্টেম্বর ০৩, ২০২২ ১৪:০৯

    দেশব্যাপী চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৃঢ়তা ব্যক্ত করে বলেছেন, বিএনপি এবার কোনমতেই পরাজিত হবে না। এবার আমাদেরকে বিজয় লাভ করতে হবে। এর কোনো বিকল্প নাই। কারণ ভোলায় নুরে আলম, আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জে শাওনের আত্মত্যাগকে কোনমতেই বৃথা যেতে দেয়া যাবে না।

  • সরকার বিরোধী আন্দোলনে সহিংসতা: সরকার ও বিরোধী দলের পাল্টা পাল্টি অভিযোগ

    সরকার বিরোধী আন্দোলনে সহিংসতা: সরকার ও বিরোধী দলের পাল্টা পাল্টি অভিযোগ

    সেপ্টেম্বর ০২, ২০২২ ১৫:২৭

    সরকার বিরোধী রাজনৈতিক আন্দোলন চাঙ্গা করার জন্য এবং মিডিয়া কভারেজ পাবার জন্য বিএনপি নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে বলে দাবী করেছেন দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা। গতকাল জাতীয় সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ প্রধান এমন অভিযোগ করেন।

  • আমরা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

    আমরা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

    সেপ্টেম্বর ০২, ২০২২ ১৫:১৬

    সরকারের সহযোগী বলে পরিচিত জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, কোন রাজনৈতিক দলকে ক্ষমতাসীন করতে নয়, আমরা দেশের মানুষের ক্ষমতায়নের জন্য রাজনীতি করছি। কারও লেজুরবৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। আমরা নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে আছি।

  • রুদ্ধশ্বাস ম্যাচ শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় বাংলাদেশের

    রুদ্ধশ্বাস ম্যাচ শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় বাংলাদেশের

    সেপ্টেম্বর ০১, ২০২২ ১৯:৫১

    বাংলাদেশকে দুই উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পা রাখল শ্রীলঙ্কা। এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিল টাইগাররা। পর পর দুই ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে শূন্য হাতে বিদায় নিল সাকিব আল হাসানের দল।   

  • বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূৃচিতে সংঘর্ষ: নারায়ণগঞ্জে নিহত ২, আহত শতাধিক

    বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূৃচিতে সংঘর্ষ: নারায়ণগঞ্জে নিহত ২, আহত শতাধিক

    সেপ্টেম্বর ০১, ২০২২ ১২:৫৫

    ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে বাংলাদেশের নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নেত্রকোনা, রংপুরসহ বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় আজ অন্তত দুইজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

  • নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ: গুলিবিদ্ধ ২ নেতা-কর্মীর মৃত্যু

    নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ: গুলিবিদ্ধ ২ নেতা-কর্মীর মৃত্যু

    সেপ্টেম্বর ০১, ২০২২ ০৮:৩৭

    বাংলাদেশে নারায়ণগঞ্জ শহরের রেলগেট এলাকায় বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতা-কর্মী নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

  • সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতি: হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

    সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতি: হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

    সেপ্টেম্বর ০১, ২০২২ ০৭:১১

    বাংলাদেশের সরকারি কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করে হাইকোর্টের রায় আগামী ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এই সময়ের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলা হয়েছে।