-
বাংলাদেশের আভ্যন্তরীন ব্যাপারে বাইরের হস্তক্ষেপ যুক্তিসংগত নয় : ওবায়দুল কাদের
জুন ১৪, ২০২৩ ১৪:১৪খালেদা জিয়ার বিষয় বাংলাদেশের অভ্যন্তরীণ, এ বিষয়ে দেশের বাইরে কোনো হস্তক্ষেপ ঠিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এগেুলো যুক্তিসংগত এবং অযৌক্তিক।
-
বরিশালে সিইসির বক্তব্য: রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া ও বিশ্লেষকদের পরামর্শ
জুন ১৪, ২০২৩ ১০:৫৭নির্বাচন কমিশন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ। তারা বলেছে, হাতপাখা প্রতিকের প্রার্থীকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা না করে গণমাধ্যমের সাথে হাতপাখা প্রতিকের প্রার্থীর উপরে হামলার বিষয়ে অসংলগ্ন মন্তব্য করায় প্রধান নির্বাচন কমিশনারকে দ্রুত পদত্যাগ করতে হবে।
-
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না হলে, মানুষের ভোটের অধিকার ফিরবে না: ফখরুল
জুন ১৩, ২০২৩ ১৫:১৬নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করো, লোডশেডিং মুক্ত রাখো, নিত্যপণ্যের মূল্য কমাও, নইলে গদি ছেড়ে দাও বলে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রাপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
-
দেশে এখনো বাড়ছে শিশু শ্রম; পরিস্থিতিকে ভয়াবহ বলছেন বিশেষজ্ঞরা
জুন ১২, ২০২৩ ১৪:৫০বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং ইউনিসেফের যৌথ সমীক্ষা পথ শিশু জরিপ-২০২২ অনুযায়ী, ৯০ শতাংশ ছিন্নমূল শিশু শ্রমে জড়িত। ছেলেদের মধ্যে ৯২ শতাংশ এবং মেয়েদের মধ্যে ৮৪ শতাংশ বিভিন্ন কাজে জড়িত। সমীক্ষার তথ্য বলছে, প্রতি ৫ জনে একজন ছিন্নমূল শিশু ভাঙারি সামগ্রী সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এরপর সবচেয়ে বেশি জড়িত আছে ভিক্ষাবৃত্তিতে।
-
জাতীয় পরিচয় পত্রের দায়িত্ব পেল স্বরাষ্ট্রমন্ত্রণালয়; মন্ত্রিসভায় চুড়ান্ত অনুমোদন
জুন ১২, ২০২৩ ১৪:২৫বাংলাদেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার দায়িত্ব পূর্ণাঙ্গ ভাবে পেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছে দিতে ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০২৩’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
-
ইনডোরে জামায়াত সমাবেশ করতেই পারে, অনেকেই করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুন ১১, ২০২৩ ১৩:৪৭দীর্ঘ প্রায় দশ বছর পরে পুলিশী নিরাপত্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠান নিয়ে চলছে নানা মহলের আলোচনা। রাজনৈতিক অঙ্গনেও নানা মেরুকরণের ইঙ্গিত নিয়ে চলছে বিশ্লেষণ। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ায় আওয়ামী লীগের নীতির পরিবর্তন হয়নি। তারা সমাবেশ করার অনুমতি চেয়েছে, তাদের চাওয়া পুলিশ কমিশনার যাচাই বাছাই করে অনুমতি দিয়েছে।
-
সন্ত্রাস-নাশকতা নয়, জামায়াত ইসলামী শান্তিতে বিশ্বাসী: ডা. তাহের
জুন ১০, ২০২৩ ১৫:০২জামায়াত ইসলামী নিজে থেকে কোনো সংঘাত, সংঘর্ষের ঘটনা ঘটায় না। জামায়াত সন্ত্রাস, নাশকতা, হামলা, বিশৃঙ্খলা, সংঘর্ষে বিশ্বাস করে না। জামায়াত ইসলামী শান্তিতে বিশ্বাসী। সেভাবে তারা দল গঠন করেছে। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
-
তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা আসা শুরু; মোংলায় চীনা জাহাজ
জুন ১০, ২০২৩ ১৩:০৫বাংলাদেশের মোংলা বন্দরে কয়লা নিয়ে ভিড়েছে চীনের পতাকাবাহী জাহাজ ‘এমভি জে হ্যায়’। ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি আজ শনিবার ভোর ৫টায় বন্দরের হাড়বাড়ীয়া-১১ নম্বর বয়ায় ভিড়েছে।
-
'বর্তমান আইনে দেয়া ক্ষমতার প্রয়োগেই ব্যর্থ হয়েছে ইসি, অজ্ঞতায় নতুন সংশোধনীর প্রস্তাব'
জুন ১০, ২০২৩ ১১:৩৩বাংলাদেশের জাতীয় সংসদে উত্থাপিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল পাস হলে তা নির্বাচন কমিশনের ক্ষমতা আরো খর্ব করবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রস্তাবিত সংশোধনী পাস করা হলে কমিশনের নিকট নির্বাচনী আইনের লঙ্ঘনের কারণে যৌক্তিক বিবেচিত হলে যেকোনো নির্বাচনী এলাকায় চলমান নির্বাচন বাতিলের যে ক্ষমতা বিদ্যমান আইনে রয়েছে, তা কেড়ে নেওয়া হবে বলেও মন্তব্য করেছে সংস্থাটি।
-
অস্থির পণ্যের বাজার; অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কমবে না ভোগান্তি
জুন ০৯, ২০২৩ ১৩:১১বাংলাদেশের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি এখন অনেকটা গা সহা ভাব হয়ে যাচ্ছে অসহায় ভোক্তাদের কাছে। কারন পেঁয়াজ আমদানির খবরেও খুচরা বাজারে খুব একটা প্রভাব নেই দাম কমার। এখনো দেশি জাতের কেজি ৭০ টাকা। ভারতীয় পেঁয়াজের দাম ৫০ টাকা।