-
‘ইহুদিবাদী ইসরাইলের পতনের কর্মসূচি ইরানের এজেন্ডায় রয়েছে’
ডিসেম্বর ১০, ২০২৪ ১৪:৫৪ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরান জোরালোভাবে দখলদার ইহুদিবাদী ইসরাইলের পতনের চেষ্টা করছে।
-
সিরিয়ায় প্রচণ্ড হামলার মধ্যে দামেস্কের উপকণ্ঠে পৌঁছে ইসরাইলি ট্যাংক
ডিসেম্বর ১০, ২০২৪ ১৪:৩৪ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী দামেস্কের দক্ষিণে বেশ কয়েকটি গ্রাম দখল করার পর তাদের ট্যাঙ্কগুলো এখন সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক এক নতুন প্রতিবেদনে একথা জানিয়েছে।
-
সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর প্রচণ্ড ক্ষোভ
ডিসেম্বর ১০, ২০২৪ ১৪:২৮ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপর যে আগ্রাসন চালাচ্ছে এবং দেশটির ওপর অবৈধ দখলদারিত্ব কায়েম করেছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
-
বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েন করছে ভারত
ডিসেম্বর ১০, ২০২৪ ১৩:৫৮সীমান্তের অন্য পাশ থেকে ড্রোনের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে ব্যাপকভাবে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারত।
-
‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয়, রায় স্থগিত করল আপিল বিভাগ
ডিসেম্বর ১০, ২০২৪ ১১:২৬‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে বাংলাদেশ হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ (মঙ্গলবার) এ আদেশ দেন। আপিল বিভাগের এই আদেশের ফলে ‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান হিসেবে বিবেচিত হবে না।
-
সিরিয়ায় আসাদ সরকারের পতনের পেছনে অভ্যন্তরীণ তিনটি বড় কারণ
ডিসেম্বর ১০, ২০২৪ ১১:১৫২০০০ সালে সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদের মৃত্যুর পর তার ছেলে বাশার আল-আসাদ ক্ষমতা গ্রহণ করেন। বাশার আল-আসাদ ২৪ বছর ধরে সিরিয়ায় ক্ষমতায় ছিলেন এবং আসাদ পরিবার মোট ৫৪ বছর ধরে এই দেশে ক্ষমতায় ছিল। বাশার আসাদের পতনের সাথে সাথে সিরিয়ায় আসাদ পরিবারের ক্ষমতা কার্যত শেষ হয়ে যায়। বাশার আল-আসাদের পতনের পেছনে অনেক অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কারণ রয়েছে, তবে অভ্যন্তরীণ কারণগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।
-
‘অগঠনমূলক পদক্ষেপের জবাব দিতে মোটেই দ্বিধা করবে না ইরান’
ডিসেম্বর ১০, ২০২৪ ১১:১০ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দেশের পরমাণু কর্মসূচি নিয়ে যেকোনো ধরনের অগঠনমূলক পদক্ষেপের বিরুদ্ধে জবাব দিতে মোটেই দ্বিধা করবে না তেহরান। তবে ইরান এখনো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সাথে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত আছে।
-
কুনেইত্রার দুই শহর দখল করেছে ইসরাইল, এগিয়ে যাচ্ছে দারা শহরের দিকে
ডিসেম্বর ১০, ২০২৪ ১০:২০সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইহুদিবাদী ইসরাইলি সেনারা সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের দুটি শহর দখল করেছে। শহর দুটি ইসরাইল অধিকৃত গোলান মালভূমির কাছে। এছাড়া, ইসরাইলি সেনারা গোলান মালভূমির সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ট্যাংক মোতায়েন করেছে।
-
সিরিয়ায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দায় ইরান; অবিলম্বে ব্যবস্থা নেয়ার আহ্বান
ডিসেম্বর ১০, ২০২৪ ০৬:১৫সিরিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ইহুদিবাদী ইসরাইলের ধারাবাহিক হামলা এবং গোলান মালভূমি দিয়ে সিরিয়ার ভূমিতে দখলদার সেনাদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সোমবার তেহরানে এক বক্তব্যে এ নিন্দা জানান।
-
আসাদ সরকারের পতনের সুযোগে সিরিয়ায় আগ্রাসন শুরু করেছে ইসরাইল
ডিসেম্বর ১০, ২০২৪ ০৬:১১সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের সুযোগ দেশটির ওপর বড় ধরনের আগ্রাসন শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল। সিরিয়ার সামরিক স্থাপনাগুলো এবং অত্যাধুনিক সমরাস্ত্রের ভাণ্ডারগুলোতে হামলা জোরদার করা হবে বলেও ঘোষণা দিয়েছে তেল আবিব।