-
ইসরাইলি অপরাধ বন্ধ করতে ইরান ও বাহরাইনের যৌথ আহ্বান
অক্টোবর ২২, ২০২৪ ১০:২০ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞ এবং গণহত্যা বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জনিয়েছেন।
-
এবার গাজাবাসীকে ‘স্বেচ্ছায়’ উপত্যকা ত্যাগ করার আহ্বান ইসরাইলি মন্ত্রীর
অক্টোবর ২২, ২০২৪ ০৬:২৮ফিলিস্তিনি জনগণকে গাজা উপত্যকা থেকে অন্য কোথাও চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের উগ্র ডান-পন্থি মন্ত্রী ইতামার বেন-গাভির। তিনি দাবি করেছেন, গাজা একটি ‘ইসরাইলি ভূখণ্ড’ এবং সে কারণে ফিলিস্তিনিদের এই উপত্যকা ছেড়ে চলে যাওয়া উচিত।
-
যেকোনো হুমকির জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরান: কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার
অক্টোবর ২২, ২০২৪ ০৬:২৬ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি।
-
ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করার দায়ে ৭ ইসরাইলি ইহুদি আটক
অক্টোবর ২২, ২০২৪ ০৬:২২ইহুদিবাদী ইসরাইলের কৌশলগত স্থাপনাগুলোর গোয়েন্দা তথ্য ইরানকে সরবরাহ করার অভিযোগে সাত ইহুদি বসতি স্থাপনকারীকে আটক করেছে ইহুদিবাদী নিরাপত্তা বাহিনী।
-
প্রধানমন্ত্রীর পদত্যাগ ‘মীমাংসিত বিষয়’, বিতর্ক সৃষ্টি না করার আহ্বান রাষ্ট্রপতির
অক্টোবর ২১, ২০২৪ ১৭:৩০বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগকেন্দ্রিক 'মীমাংসিত বিষয়ে' নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
-
হুদাইদায় আগ্রাসন চালালে মার্কিনীদের ভিয়েতনামের চেয়েও খারাপ পরিণতি বরণ করতে হবে
অক্টোবর ২১, ২০২৪ ১৫:২০ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ বন্দরে আগ্রাসন চালালে ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সেনারা যে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছিল তার চেয়েও খারাপ পরিণতি বরণ করতে হবে। ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী জামাল আহমেদ আলী আমের আজ (সোমবার) এক্স পেইজে এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে চলাচল নিষিদ্ধ
অক্টোবর ২১, ২০২৪ ১৪:০২ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে চলাচলে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। রাজ্যটির পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক এই নিষেধাজ্ঞা জারি করেছেন। এর ফলে আগামী ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ সীমান্ত অঞ্চলের ৫০০ মিটার বরাবর রাতে চলাচল বন্ধ থাকবে।
-
সিনওয়ার ঝড়ে ধ্বংস হবে ইহুদিবাদী ইসরাইল
অক্টোবর ২১, ২০২৪ ১৩:৫৫ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ও সাবেক প্রধান খালেদ মাশআল বলেছেন, হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের নেতৃত্বে ইসরাইল-বিরোধী যে সংগ্রাম শুরু হয়েছে তা দখলদার ইসরাইলকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।
-
মিথ্যাচার করে রাষ্ট্রপতি তাঁর পদে থাকার যোগ্যতা হারিয়েছেন: আসিফ নজরুল
অক্টোবর ২১, ২০২৪ ১২:৩৩বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
-
জাতীয় শিশু কমিশনের প্রস্তাবে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
অক্টোবর ২১, ২০২৪ ১১:১৫ভারতের জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন সেদেশের মাদ্রাসাগুলিকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করার জন্য সম্প্রতি রাজ্যগুলিকে যে পরামর্শ দিয়েছিল সেই প্রস্তাবের ওপর সোমবার স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।