-
৪-৬ আগস্টে নিহত ৩২৬, ঢাকায় ২৮৬ মামলা, আসামি সাড়ে চার লাখ
আগস্ট ১২, ২০২৪ ০৮:৫০বাংলাদেশ সরকারের পদত্যাগের এক দফা দাবির আন্দোলন ও পরবর্তী সহিংসতায় ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত ৩ দিনে অন্তত ৩২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থক, পুলিশের সদস্য, শিক্ষার্থী ও বিএনপির নেতা-কর্মী বেশি।
-
ইসরাইলের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ শেষ হবে না: হামাস নেতা হামদান
আগস্ট ১২, ২০২৪ ০৮:৩৪ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ওসামা হামদান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পরিকল্পনা মতো গাজা যুদ্ধ বন্ধ হবে না। লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।
-
বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম–লোগো বদলে যাচ্ছে, কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত
আগস্ট ১২, ২০২৪ ০৮:২৭বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ১১ দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে।
-
গিয়াটনে ইসরাইলের সামরিক সদর দফতরে রকেট হামলা চালালো হিজবুল্লাহ
আগস্ট ১২, ২০২৪ ০৭:৫৯লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরাইলের একটি সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ (সোমবার) এক বিবৃতিতে হিজবুল্লাহ এই হামলার কথা জানায়।
-
আগ্রাসনের জন্য ইসরাইলকে চূড়ান্ত মূল্য দিতে হবে: ইরান
আগস্ট ১১, ২০২৪ ১৬:২৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডসহ ইহুদিবাদী ইসরাইলের সমস্ত অপরাধের বৈধ এবং চূড়ান্ত জবাব দেবে ইরান যার কারণে ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে।
-
বাংলাদেশে গুমের সঙ্গে জড়িত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের বিচার দাবি
আগস্ট ১১, ২০২৪ ১৫:৩৩বাংলাদেশে গুমের সঙ্গে জড়িত সরকারি বাহিনীর সদস্যদের দ্রুত বিচারের আওতায় আনাসহ তিন দফা দাবি জানিয়েছে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক।
-
উত্তর প্রদেশ ও ওড়িশায় বাংলাদেশি সন্দেহে হামলা, অগ্নিসংযোগ: গ্রেফতার ২
আগস্ট ১১, ২০২৪ ১৪:৩৯বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনপরবর্তী ঘটনা নিয়ে ভারতে কট্টর হিন্দুত্ববাদীদের অপপ্রচারের পর উত্তর প্রদেশের গাজিয়াবাদে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এই গাজিয়াবাদের কাছেই অবস্থান করছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
পুলিশকে কাজে ফিরতে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
আগস্ট ১১, ২০২৪ ১২:১৭আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
-
'পরাজয় আমার হয়েছে কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ'
আগস্ট ১১, ২০২৪ ১১:৪৫মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে সেন্টমার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ তুলে না দেওয়ার কারণেই তাকে উৎখাত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা গতকাল (শনিবার) তাঁর দলের নেতা-কর্মীদের উদ্দেশে একটি বার্তায় এমন অভিযোগ করেন।
-
‘মার্কিন ও ইউরোপীয় অস্ত্র ব্যবহার করে ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে’
আগস্ট ১১, ২০২৪ ১০:২৪ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিসকা অ্যালবানিজ বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তাতে দখলদার সেনারা আমেরিকা এবং ইউরোপের অস্ত্র ব্যবহার করছে। গতকাল (শনিবার) ফিলিস্তিনের গাজা শহরের আল-দারাজ এলাকার একটি স্কুলে উদ্বাস্তু লোকজনের ওপর ইহুদিবাদী ইসরাইল নৃশংসভাবে বিমান হামলা চালানোর পর এ মন্তব্য করেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক।