-
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শপথ হবে রাত সাড়ে ৮টায়
আগস্ট ০৮, ২০২৪ ১২:৫১বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান হবে আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়। বঙ্গভবন সূত্র থেকে এ কথা জানানো হয়েছে।
-
ইসরাইল সংশ্লিষ্ট জাহাজ এবং মার্কিন ২ ডেস্ট্রয়ারে হামলা চালালো ইয়েমেন
আগস্ট ০৮, ২০২৪ ১১:৩৬ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরে তারা ইহুদিবাদী ইসরাইল সংশ্লিষ্ট একটি জাহাজ এবং আমেরিকার দুটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে।
-
বাংলাদেশে ফিরলেন ড. ইউনূস, কান্নাজড়িত কণ্ঠে তরুণদের কৃতজ্ঞতা জানালেন
আগস্ট ০৮, ২০২৪ ১১:২৮ঢাকায় ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ফ্রান্সের রাজধনিী প্যারিস থেকে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
-
‘হামাস নেতার হত্যাকাণ্ড জঘন্য অপরাধ, ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন’
আগস্ট ০৮, ২০২৪ ১০:১৯ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষনেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি বলেছে, ইরানের রাজধানী তেহরানে এই হত্যাকাণ্ড সংঘটিত করার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরাইল তার অপরাধ ও নৃশংসতা নতুন করে তুলে ধরেছে।
-
সন্ত্রাসবাদী আগ্রাসনের জন্য ইসরাইলকে অনুতপ্ত করবে ইরান
আগস্ট ০৮, ২০২৪ ১০:১৫জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী মিশন বলেছে, তেহরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী আগ্রাসন এবং হামাস নেতা ইসমাইল হানিয়াকে গুপ্তহত্যার জন্য ইহুদিবাদী ইসরাইলকে অনুতপ্ত করতে চায় ইরান।
-
জলপাইগুড়ি সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা ৬০০ বাংলাদেশির, আটকালো বিএসএফ
আগস্ট ০৭, ২০২৪ ১৬:১৬বাংলাদেশের পঞ্চগড় জেলার পাঁচটি গ্রামের প্রায় ৬০০ মানুষ ভারতে যাওয়ার চেষ্টা করলে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটকে দিয়েছে। কোলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজকাল পত্রিকার অনলাইন সংস্করণে এই খবর প্রকাশিত হয়েছে।
-
আমাদের কোনো ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়: ড. ইউনূস
আগস্ট ০৭, ২০২৪ ১৫:২৭বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যাঁরা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন। অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যাঁরা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন, আমরা আমাদের এ নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি।"
-
পূর্ব সীমান্তে বিমান প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে ইরানি সেনাবাহিনী
আগস্ট ০৭, ২০২৪ ১৫:২০ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী পূর্ব সীমান্তে উল্লেখযোগ্যভাবে বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে। দেশের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবেলার জন্য সামরিক বাহিনী এই ব্যবস্থা নিয়েছে। হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের পর ইরান ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
-
প্রতিশোধ-প্রতিহিংসা নয়, আসুন শান্তির বাংলাদেশ গড়ে তুলি: খালেদা জিয়া
আগস্ট ০৭, ২০২৪ ১৪:২১বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, "দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ও অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। এ বিজয় আমাদের নতুন সংগ্রামে নিয়ে এসেছে। প্রতিশোধ-প্রতিহিংসা নয়, আসুন ভালোবাসা আর শান্তির বাংলাদেশ গড়ে তুলি।"
-
এই মুহূর্তে ঢাকায় আমাদের হাতে কেউ আটক নেই: ডিজিএফআই
আগস্ট ০৭, ২০২৪ ১৩:৩০বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেকটরেট জেনারেল অব ফোর্সেস ইনটেলিজেন্স (ডিজিএফআই) জানিয়েছে, ঢাকায় তাদের হাতে কেউ আটক নেই।