-
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদে রদবদল
আগস্ট ০৬, ২০২৪ ১৫:২৬বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদে রদবদল করা হয়েছে। আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়,
-
যেখানেই দুর্বৃত্তপনা, সেখানেই প্রতিরোধ: জামায়াতের আমির
আগস্ট ০৬, ২০২৪ ১৪:৩১বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, একটি সুবিধাবাদী দুর্বৃত্ত গোষ্ঠী বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্রবিশেষে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করছে।
-
রাশিয়ার সাথে যুদ্ধ বাড়াতে পশ্চিমারা খুবই ভীত
আগস্ট ০৬, ২০২৪ ১৩:৫৯ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বিস্তারের বিষয়ে পশ্চিমারা খুবই ভীত। এ কথার মধ্যদিয়ে তিনি মূলত মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে টেনে আনার চেষ্টা করছেন।
-
শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্রও থাকতে পারে: জয়শঙ্কর
আগস্ট ০৬, ২০২৪ ১৩:০৩ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পর্যবেক্ষণের নীতি অনুসরণ করবে ভারত। পাশাপাশি দেশটি সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে রাখবে। পার্লামেন্টে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে তিনি এ কথা বলেন। জয়শঙ্কার বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্রও থাকতে পারে।
-
খালেদা জিয়া মুক্ত, জামিন পেলেন বিএনপির রিজভী, জামায়াতের পরওয়ারসহ অন্যরা
আগস্ট ০৬, ২০২৪ ১১:৫৭বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
-
বাংলাদেশে জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
আগস্ট ০৬, ২০২৪ ১১:৪৬বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল্টিমেটাম মেনে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
-
ইরাকি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, কয়েকজন সেনা আহত
আগস্ট ০৬, ২০২৪ ১০:৪৩ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন-আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছে। তবে কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। গাজা যুদ্ধে ইসরাইলের প্রতি আমেরিকার সমর্থনের প্রতিবাদে এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে।
-
‘মধ্যপ্রাচ্যে আগ্রাসন জোরদার করার ক্ষেত্রে ইসরাইলকে অক্ষম করা উচিত’
আগস্ট ০৬, ২০২৪ ০৯:৩৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যাতে মধ্যপ্রাচ্যে আগ্রাসন জোরদার করতে না পারে সেজন্য তাকে অক্ষম করা উচিত। গতকাল (সোমবার) হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তোর সাথে এক ফোনালাপে একথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
-
রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করাই ইরানের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার: পেজেশকিয়ান
আগস্ট ০৬, ২০২৪ ০৯:০৯ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, রাশিয়া হচ্ছে ইরানের কৌশলগত মিত্র এবং মস্কোর সাথে সম্পর্ক বিস্তার করাকে তেহরান পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকে।
-
ইরান বাংলাদেশি জনগণের নির্ভরযোগ্য ও অকৃত্রিম বন্ধু হয়ে থাকবে
আগস্ট ০৬, ২০২৪ ০৬:৩০ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর এক প্রতিক্রিয়ায় ইরান নিজেকে বাংলাদেশি জনগণের নির্ভরযোগ্য ও অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করেছে।