খবর
  • বাংলাদেশের জাতীয় সংসদে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন

    বাংলাদেশের জাতীয় সংসদে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন

    জুন ০৬, ২০২৪ ১৪:০৮

    ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদে বাজেট পেশ শুরু হয়।

  • হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলের ২ সেনা নিহত, আহত ১০

    হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলের ২ সেনা নিহত, আহত ১০

    জুন ০৬, ২০২৪ ১৩:০৩

    ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলীয় হারফিশ শহরে হিজবুল্লাহ যোদ্ধাদের ড্রোন হামলায় দখলদার বাহিনীর একজন রিজার্ভ সেনাসহ দুই সেনা নিহত ও ১০ জন আহত হয়েছে। গতকাল (বুধবার) হিজবুল্লাহ যোদ্ধারা এই হামলা চালায়।

  • গাজায় ইসরাইলি গণহত্যার অবসান ঘটাতে হবে মুসলিম দেশগুলোকেই: ইরান

    গাজায় ইসরাইলি গণহত্যার অবসান ঘটাতে হবে মুসলিম দেশগুলোকেই: ইরান

    জুন ০৬, ২০২৪ ১২:৩৩

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বরতা ও অপরাধযজ্ঞ চালাচ্ছে তার অবসান ঘটানোর জন্য মুসলিম দেশগুলোকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। একই সঙ্গে গাজার নিপীড়িত লোকজনের মধ্যে যাতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানো যায় তার ব্যবস্থা মুসলিম দেশগুলোকেই করতে হবে। 

  • মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে বিভিন্ন বিদ্যালয়ে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

    মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে বিভিন্ন বিদ্যালয়ে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

    জুন ০৬, ২০২৪ ১২:১৪

    বাংলাদেশের সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের আদেশের প্রতিবাদ ও সব ধরনের কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

  • ১২ বছর পর সিরিয়া ও সৌদি আরবের মধ্যে বেসামরিক বিমান চলাচল শুরু

    ১২ বছর পর সিরিয়া ও সৌদি আরবের মধ্যে বেসামরিক বিমান চলাচল শুরু

    জুন ০৬, ২০২৪ ১১:৩৬

    সৌদি আরব এবং সিরিয়ার মধ্যে ১২ বছর ধরে বেসামরিক বিমান চলাচল বন্ধ থাকার পর নতুন করে তা আবার শুরু হয়েছে। চলতি হজ মৌসুমে হজযাত্রী বহনের মধ্য দিয়ে এই বিমান চলাচল শুরু হয় এবং এর মধ্য দিয়ে দুই আরব দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় রচিত হলো। 

  •  ‘সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ তরুণ মনে করে ইসরাইলের অস্তিত্ব থাকা উচিত না’

    ‘সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ তরুণ মনে করে ইসরাইলের অস্তিত্ব থাকা উচিত না’

    জুন ০৬, ২০২৪ ১১:২৯

    ব্রিটেনের সংখ্যাগরিষ্ঠ তরুণ-তরুণী মনে করে ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্ব থাকা উচিত নয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্তমানে ইহুদিবাদী ইসরাইল যে গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে তার জন্য তারা দখলদার এই শক্তিকেই দায়ী বলে মনে করে।

  • ইরানের বিরুদ্ধে আইএইএ'র অন্যায় পদক্ষেপ ইসরাইলি ষড়যন্ত্রেরই অংশ

    ইরানের বিরুদ্ধে আইএইএ'র অন্যায় পদক্ষেপ ইসরাইলি ষড়যন্ত্রেরই অংশ

    জুন ০৬, ২০২৪ ১০:৫১

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ যে প্রস্তাব পাস করেছে তাতে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বাধাগ্রস্ত হবে না বলে ঘোষণা করেছে ইরান। আইএইএ’র বোর্ড অফ গভর্নরর্স ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাসের পর ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এ কথা জানিয়েছে।

  • মার্কিন বিরোধী নতুন অভিযানের ঘোষণা দিল ইয়েমেনের সামরিক বাহিনী 

    মার্কিন বিরোধী নতুন অভিযানের ঘোষণা দিল ইয়েমেনের সামরিক বাহিনী 

    জুন ০৬, ২০২৪ ১০:৫১

    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে আমেরিকার বিরুদ্ধে দুটি অভিযান চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতি অকুন্ঠ সমর্থন দেয়ার প্রতিবাদে মার্কিন-বিরোধী এই অভিযান চালালো ইয়েমেনের সেনারা।

  • আরদাবিল থেকে মোসাদের এজেন্ট গ্রেফতার করলো ইরানি গোয়েন্দা বাহিনী

    আরদাবিল থেকে মোসাদের এজেন্ট গ্রেফতার করলো ইরানি গোয়েন্দা বাহিনী

    জুন ০৬, ২০২৪ ০৭:২৯

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদাবিল প্রদেশ থেকে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের একজন এজেন্টকে গ্রেফতার করেছে ইরানি গোয়েন্দা সদস্যরা। আটক ব্যক্তি দখলদার ইসরাইল সরকারের পক্ষে ইরানের ভেতরে কাজ করছিল বলে অভিযোগ রয়েছে।