-
বিভিন্ন দেশ ইরানের সঙ্গে যোগাযোগ স্থাপনে প্রতিযোগিতায় লিপ্ত: আয়াতুল্লাহ খাতামি
মে ০৫, ২০২৩ ১৩:৪২ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, শত্রুদের নানা তৎপরতা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন সরকার এখন ইরানের সঙ্গে যোগাযোগ স্থাপনে প্রতিযোগিতা শুরু করেছে। এটা ঈমানদারদের প্রতি আল্লাহর সাহায্য ও অনুগ্রহের নিদর্শন।
-
অদূর ভবিষ্যতেই বিমানবাহী রণতরী উদ্বোধন করবে ইরান
মে ০৫, ২০২৩ ১২:৩৬অদূর ভবিষ্যতেই বিমানবাহী রণতরী উদ্বোধন করবে ইরান। এ তথ্য জানিয়েছেন আইআরজিসি'র নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি।
-
সৌদি আরবের উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল ইরান আসছে
মে ০৫, ২০২৩ ১০:৩৪সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল আগামী কয়েকদিনের মধ্যে ইরান সফরে আসবে। ইরানে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রদর্শনী উপলক্ষে সৌদি প্রতিনিধি দলের এ সফর অনুষ্ঠিত হবে।
-
অতীতের যেকোনো সময়ের তুলনায় দুর্বল ইসরাইল: রায়িসি
মে ০৪, ২০২৩ ০৬:৩২সিরিয়া সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিন ও লেবাননের জনগণের ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রাম এই দখলদার সরকারকে অতীতের যেকোনো সময়ের তুলনায় দুর্বল করে ফেলেছে।
-
কৌশলগত সহযোগিতা চুক্তি সই করলেন রায়িসি ও আসাদ
মে ০৪, ২০২৩ ০৬:২৫দামেস্ক সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দু’দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা চুক্তিতে সই করেছেন। দু’দিনের সফরে বুধবার দামেস্কে পৌঁছেই প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট রায়িসি।
-
হরমুজ প্রণালী থেকে বিদেশি তেল ট্যাংকার আটক করল ইরান
মে ০৩, ২০২৩ ১৩:৫৩হরমুজ প্রণালী থেকে এক বিদেশি তেল ট্যাংকার আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইন অমান্য করার কারণে এটিকে আটক করা হয়েছে। তবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।
-
রায়িসির সিরিয়া সফর, মধ্যপ্রাচ্যে বিরাট পরিবর্তনের আভাস: ইসরাইলি গণমাধ্যম
মে ০৩, ২০২৩ ১০:১৭ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির নেতৃত্বে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল আজ সিরিয়া সফরে গেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তার এ সফর।
-
আমাদের প্রথম পাল্টা আঘাতে ইসরাইল ধ্বংস হয়ে যাবে: ইরান
মে ০৩, ২০২৩ ০৫:০৬ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল তার দেশে প্রথমবার যেকোনো ধরনের আগ্রাসন চালালে এটি হবে তার এ ধরনের শেষ ভুল। কারণ, ইরানের পাল্টা হামলায় পৃথিবীর বুকে টিকে থাকার সামর্থ্য ইসরাইলের থাকবে না।
-
ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দির মৃত্যু ‘মানবতাবিরোধী অপরাধ’: ইরান
মে ০৩, ২০২৩ ০৪:৫৮ইহুদিবাদী ইসরাইলি কারাগারে বিনা বিচারে আটক ফিলিস্তিনি বন্দি খাদির আদনানের মৃত্যুকে ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে মন্তব্য করেছে ইরান। তেহরান বলেছে, একজন অনশনরত বন্দির সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়েছে এবং আন্তর্জাতিক সমাজ নীরব থাকলে দখলদার সরকার আরো বেপরোয়া হয়ে উঠবে।
-
তরুণদের মাঝে ইরানী-ইসলামী পরিচয় পুনরুজ্জীবিত করা একটি মৌলিক কাজ: সর্বোচ্চ নেতা
মে ০২, ২০২৩ ১৬:১০শিক্ষার ভূমিকা ছাড়া দেশের ব্যাপক উন্নয়নের কঠিন ধাপগুলো অতিক্রম করা প্রায় অসম্ভব বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা।