-
ইরানের প্রেসিডেন্ট রায়িসির আসন্ন সিরিয়া সফর নিয়ে ইসরাইলে উদ্বেগ
মে ০১, ২০২৩ ০৫:০১ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির আসন্ন সিরিয়া সফরের ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের ভেতরে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আমন্ত্রণে সাড়া দিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল নিয়ে প্রেসিডেন্ট রায়িসি আগামী বুধবার দামেস্ক সফরে যাচ্ছেন।
-
পারস্য উপসাগর গোটা অঞ্চলের অনস্বীকার্য পরিচিতির অংশ: ইরান
মে ০১, ২০২৩ ০৪:৫৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পারস্য উপসাগর হচ্ছে তার দেশ ও গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের অনস্বীকার্য পরিচিতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি রোববার জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
-
ইইউ’র শীর্ষ কর্মকর্তার হস্তক্ষেপমূলক বক্তব্যের কঠোর প্রতিবাদ করল তেহরান
এপ্রিল ৩০, ২০২৩ ১৪:৩৯আমেরিকা-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর রিং লিডার জামশিদ শারমাহদের মৃত্যুদণ্ডের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার কঠোর প্রতিবাদ জানিয়েছে ইরান।
-
আস্থা ভোটে হেরে গেলেন ইরানের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী
এপ্রিল ৩০, ২০২৩ ১৪:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী সাইয়্যেদ রেজা ফাতেমি আমিন আজ (রোববার) সংসদে আস্থা ভোটে হেরে গেছেন। মন্ত্রীর বিপক্ষে ১৬২ এবং পক্ষে ১০২ ভোট পড়েছে।
-
সারাভানে সন্ত্রাসী হামলায় শহীদ হলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা
এপ্রিল ৩০, ২০২৩ ১৩:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে সশস্ত্র হামলায় পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা শহীদ হয়েছেন।
-
শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন অধিক মুনাফার জন্য বিনিয়োগ: সর্বোচ্চ নেতা
এপ্রিল ৩০, ২০২৩ ০৯:৪২শত্রুদের মোকাবেলায় শ্রমিক সমাজের আচরণকে 'মহান জেহাদের' সঙ্গে তুলনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। গতকাল এক হাজারেরও বেশি শ্রমিক, শ্রমিক সংগঠনের সদস্য, সমবায় সমিতি, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া এক সাক্ষাতে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ওই মন্তব্য করেন।
-
ইরান থেকে ইরাকে গ্যাস সরবরাহ ৩/৪ গুণ বেড়েছে: রিপোর্ট
এপ্রিল ৩০, ২০২৩ ০৭:৩৫বিগত কয়েক মাসের তুলনায় চলতি এপ্রিল মাসে ইরাকে সরবরাহকৃত ইরানি গ্যাসের পরিমাণ চারগুণ বেড়েছে বলে জানিয়েছে আঞ্চলিক তেল ও গ্যাস বিশ্লেষণকারী কোম্পানি মিটস।
-
আমেরিকা ও ইসরাইলকে পারস্য উপসাগর ত্যাগ করতে হবে: ইরান
এপ্রিল ৩০, ২০২৩ ০৪:৫৩ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি বলেছেন, তার বাহিনী দৃঢ়তার সঙ্গে পারস্য উপসাগর ও এর প্রাকৃতিক সম্পদ রক্ষা করার জন্য যথেষ্ট। তিনি আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে অবিলম্বে এই কৌশলগত পানিসীমা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
-
ইরাকে একজন মার্কিন সেনা উপস্থিতিও কাম্য নয়: ইরানের সর্বোচ্চ নেতা
এপ্রিল ৩০, ২০২৩ ০৪:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আমেরিকা পৃথিবীর কোনো দেশের বন্ধু নয়, তাই ইরাকে একজন মার্কিন সেনার উপস্থিতিও কাম্য নয়।
-
দুর্নীতির মূলে বেকারত্ব, শ্রম হচ্ছে সমাজের প্রাণ: ইরানের সর্বোচ্চ নেতা
এপ্রিল ২৯, ২০২৩ ১১:৩৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শ্রম হচ্ছে সমাজের প্রাণ। শ্রম ছাড়া অন্য কিছুর অস্তিত্ব থাকে না।