-
নতুন করে ২০০ টিসিএফ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে ইরান
মার্চ ১২, ২০২৩ ০৬:০২ইরানের দক্ষিণ উপকূলীয় ওমান সাগরে নতুন করে আবিষ্কৃত একটি গ্যাসক্ষেত্রে আনুমানিক ২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাসের মজুদ পাওয়া গেছে বলে জানিয়েছে ইরান। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি এনআইওসি’র এক্সপ্লোরেশন অপারেশন্স বিভাগের প্রধান মেহদি ফাকুর এ তথ্য জানিয়ে বলেছেন, তার কোম্পানি গ্যাসক্ষেত্রটি সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী মাসে প্রকাশ করবে।
-
রাশিয়ার কাছ থেকে সুখোই যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইরান
মার্চ ১২, ২০২৩ ০৫:৫৬রাশিয়ার কাছ থেকে সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইরান। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ও নিপীড়নমূলক ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরান ও মস্কো নিজেদের মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার যে সিদ্ধান্ত নিয়েছে তার অংশ হিসেবে ইরানকে যুদ্ধবিমান সরবরাহ করবে রাশিয়া।
-
ইরানের জামকারান মসজিদে পবিত্র শবে বরাত ও ইমাম মাহদি (আ.)-এর জন্মদিন পালিত
মার্চ ১১, ২০২৩ ১৪:৫৮ইরানের কোম শহরের উপকণ্ঠে অবস্থিত জামকারান মসজিদে প্রতিবছরের ন্যায় এবারো যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে ইমাম মাহদি (আ.)-এর শুভ জন্মবার্ষিকী পালিত হয়েছে।
-
সিরিয়ার মানবিক বিপর্যয় আরো বেশি খারাপ করে তুলছে আমেরিকা
মার্চ ১১, ২০২৩ ১১:০৫চীন বলেছে, সিরিয়ায় অবৈধ মার্কিন দখলদারিত্ব দেশটির মানবিক বিপর্যয়কে আরো বেশি জটিল করে তুলেছে। আমেরিকার কংগ্রেস সদস্যরা সিরিয়ায় সেনা মোতায়েন রাখার পক্ষে নতুন করে যে ভোট দিয়েছেন তারও নিন্দা জানিয়েছে বেইজিং।
-
ইরান-সৌদির মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা: পশ্চিম এশিয়াসহ মুসলিম বিশ্বে নয়া দিগন্তের সূচনা
মার্চ ১১, ২০২৩ ০৮:৫১দীর্ঘ ৭ বছরের অচলাবস্থার পর চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব নিজেদের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত হয়েছে।
-
চীনে সই হওয়া ইরান-সৌদি চুক্তিকে স্বাগত জানাচ্ছে বিশ্ব
মার্চ ১১, ২০২৩ ০৮:০২ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে গতকাল (শুক্রবার) চীনের রাজধানী বেইজিংয়ে যে চুক্তি হয়েছে তাকে বিশ্বের বহু দেশ স্বাগত জানিয়েছে। চুক্তি সইয়ের পর তা আঞ্চলিক এবং আন্তর্জাতিক গণমাধ্যমে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন দেশ থেকে এই চুক্তির ব্যাপারে নানা ধরনের প্রতিক্রিয়া আসছে।
-
কূটনৈতিক সম্পর্ক শুরু করতে রাজি ইরান ও সৌদি আরব
মার্চ ১০, ২০২৩ ১৬:১৩ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করতে একমত হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় দুই দেশ তেহরান ও রিয়াদে নিজ নিজ দূতাবাস খুলবে।
-
ইনস্টেক্স বন্ধের জন্য ইরানকে দায়ী করা ইউরোপের ব্যর্থতা ঢাকার চেষ্টা: ইরান
মার্চ ১০, ২০২৩ ১৫:৫৮ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ইউরোপীয়দের মাধ্যমে ইনস্টেক্স বন্ধ করার বিষয়ে বলেছেন, ইনস্টেক্স বন্ধের জন্য ইরানকে দায়ী করা ইউরোপের সম্পূর্ণ ব্যর্থতা ঢাকার চেষ্টা মাত্র।
-
ছাত্রীদের ওপর বিষ প্রয়োগকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: খতিব
মার্চ ১০, ২০২৩ ১৫:৫৩তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: বিচার বিভাগের উচিত ছাত্রীদের ওপর বিষ প্রয়োগকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করা। বিগত দিনগুলোতে ইরানের কয়েকটি শহরে বেশ কয়েকজন স্কুল ছাত্রী বিষ প্রয়োগের শিকার হয়েছিল।
-
‘সিরিয়ার ওপর হামলা ইসরাইলের অসভ্য ও অমানবিক চরিত্র তুলে ধরে’
মার্চ ১০, ২০২৩ ১০:৩৮ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে তার মধ্যদিয়ে এই দখলদার শক্তির অসভ্য এবং অমানবিক চরিত্র ফুটে উঠছে। সম্প্রতি সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর ইসরাইল যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেদিকে ইঙ্গিত করে এসব কথা বলেছেন ইরানি মন্ত্রী।