-
বিপ্লববিরোধীদের আহ্বান উপেক্ষা করে আব্দুল্লাহিয়ানের সাথে পাশ্চাত্যের কর্মকর্তাদের সাক্ষাত
মার্চ ০১, ২০২৩ ১৪:৫৩জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদ এবং নিরস্ত্রীকরণ বিষয়ক বার্ষিক সম্মেলনের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান মানবাধিকার পরিষদের হাইকমিশনার ভলকার তুর্ক ছাড়াও ফিনল্যান্ড, আর্মেনিয়া ও বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ মহাসচিব অন্থেনিও গুতেরেসের সাথে সাক্ষাত করেছেন।
-
আমেরিকার ভুল হিসাব নিকাশের জন্য পরমাণু সমঝোতার এই অবস্থা
মার্চ ০১, ২০২৩ ১১:০৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে বর্তমানে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার জন্য আমেরিকার ভুল হিসাব নিকাশ দায়ী। সুইজারল্যান্ডের জেনেভা শহরে গতকাল (মঙ্গলবার) এক উচ্চ পর্যায়ের নিরস্ত্রীকরণ সম্মেলনে তিনি এ কথা বলেন।
-
সিরিয়ার ওপর থেকে নিঃশর্তভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাল ইরান
মার্চ ০১, ২০২৩ ০৬:৩০ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা চালানোর জন্য সিরিয়ার ওপর থেকে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে ও নিঃশর্তভাবে প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বৈঠকের আগে এ আহ্বান জানান।
-
গ্যাসপ্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি মিলার এখন তেহরানে
মার্চ ০১, ২০২৩ ০৬:২১ইরানের জ্বালানি খাতের বড় প্রজেক্টগুলোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি কোম্পানি গ্যাসপ্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি মিলার ইরান সফরে এসেছেন। তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে প্রবেশ করেই ইরানের তেল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেন।
-
ইরানে প্রথমবারের মতো ভূগর্ভস্থ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টানেল উন্মোচন
মার্চ ০১, ২০২৩ ০৬:০৩ইরানজুড়ে চলমান বিশাল সামরিক মহড়ায় ভূগর্ভস্থ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টানেল উন্মোচন করা হয়েছে। বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়ে বলেছে, গার্ডিয়ান্স অব বেলায়েত স্কাই-১৪০১ নামক সামরিক মহড়ায় গতকাল (মঙ্গলবার) একটি ভুগর্ভস্থ টানেল থেকে খোরদাদ-৩ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বের করে আনার ভিডিও প্রকাশ করা হয়।
-
ইরানের দুই-তৃতীয়াংশ এলাকাজুড়ে বিশাল সামরিক মহড়া শুরু
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১০:১৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বার্ষিক বিশাল সামরিক মহড়া শুরু করেছে। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে গার্ডিয়ান্স অব বেলায়েত স্কাই-১৪০১।ইরানের দুই তৃতীয়াংশ এলাকা জুড়ে এই মহড়া শুরু হয়েছে।
-
মানবাধিকার নিয়ে কথা বলার অধিকার আমেরিকা বা তার মিত্রদের নেই: ইরান
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০৬:৩২মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নেতৃত্বাধীন বেশ কিছু পশ্চিমা দেশ তাদের রাজনৈতিক লক্ষ্য চরিতার্থ করার কাজে মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলোর অপব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইরান। গতকাল (সোমবার) সুইজারল্যান্ডের জেনেভো শহরে মানবাধিকার পরিষদের ৫২তম নিয়মিত বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে একথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
-
'শত্রুরা বিভিন্ন ফ্রন্টে ব্যর্থ হয়ে এখন ইরানের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধে লিপ্ত'
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১৪:১৬ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুদস ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাঈল কায়ানি বলেছেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় হতাশ হয়ে এখন হাইব্রিড যুদ্ধের অংশ হিসাবে তেহরানের বিরুদ্ধে ব্যাপক মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিয়েছে।
-
ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে প্রস্তুতি ঘোষণা করলো আইআরজিসি
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১৩:৫৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরাকের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দিতে আইআরজিসি প্রস্তুত রয়েছে। তিনি আজ (সোমবার) তেহরানে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী সাবেত মুহাম্মাদ সাঈদ রেজা'র সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
-
ইউক্রেন সংকট নিরসনে চীনা শান্তি পরিকল্পনাকে সমর্থন করল ইরান
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ০৬:৩২ইউক্রেনের চলমান সংকট নিরসনে চীন যে শান্তি পরিকল্পনা তুলে ধরেছে তার প্রতি সমর্থন জানিয়েছে ইরান। তেহরান বলেছে, মস্কো ও কিয়েভের মধ্যকার বছর-ব্যাপী যুদ্ধ বন্ধ করতে প্রকৃত কূটনৈতিক প্রচেষ্টা কার্যকর করতে হবে।