-
শিগগিরই ড্রোনবাহী জাহাজ উদ্বোধন করবে ইরান: আইআরজিসি
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১৬:০৩ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ বিভাগের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাঙ্গসিরি বলেছেন, খুব শিগগিরই ড্রোনবাহী জাহাজ উন্মোচন করা হবে। ড্রোনবাহী এই জাহাজের নাম দেওয়া হয়েছে 'শহীদ বাহমান বাকেরি'।
-
জার্মানির ঔদ্ধত্যের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে: ইরানি খতিব
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১৪:৫৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আজ (শুক্রবার) জার্মানির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। জার্মানির রাজধানী বার্লিনে নিযুক্ত দুই জন ইরানি কূটনীতিককে বহিষ্কারের প্রতিবাদে তিনি এ আহ্বান জানান।
-
ইরাকের উন্নয়ন ও অগ্রগতির প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে ইরান: আব্দুল্লাহিয়ান
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১১:২৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইরাকের সঙ্গে তার দেশের ‘বেগবান ও কার্যকর’ আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, প্রতিবেশী দু’টি দেশের উচিত নিজেদের মধ্যে বিভিন্ন সেক্টরে বিশেষ করে সংসদীয় সেক্টরে সহযোগিতা আরো শক্তিশালী করা।
-
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের ক্রীড়ামন্ত্রী আহত; তদন্ত করবে রেডক্রিসেন্ট
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১১:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্রীড়ামন্ত্রী হামিদ সাজ্জাদি এক হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হয়েছেন। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ খবর জানিয়ে বলেছে, মন্ত্রী রেড ক্রিসেন্ট সোসাইটির একটি হেলিকপ্টারে করে সফর করার সময় দুর্ঘটনায় পড়েন এবং এ ব্যাপারে তদন্তের দায়িত্ব রেড ক্রিসেন্ট সোসাইটিকে দেয়া হয়েছে।
-
লিবারেলিজম ও ডেমোক্রেসির আড়ালে সম্পদ লুটপাটের চক্রান্ত চলছে: ইরানের সর্বোচ্চ নেতা
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১৩:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, লিবারেল ডেমোক্রেসির নেতারা গোটা বিশ্বের ওপর আধিপত্য প্রতিষ্ঠার চক্রান্ত করেছে। লিবারেলিজম ও ডেমোক্রেসির ঝাণ্ডার আড়ালে তারা বিশ্বের সম্পদ লুটপাট এবং অন্য দেশ ও জাতির ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। স্বাভাবিকভাবেই ইসলাম ধর্ম এর বিরোধী।
-
মার্কিন সমর্থন সত্ত্বেও ইসরাইলের পতন অনিবার্য: ইরান
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১৩:৫৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পতন অবশ্যসম্ভাবী এবং মার্কিন সমর্থন তার অনিবার্য ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে না।
-
জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইলি হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাল ইরান
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ০৬:২২অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের পাশবিক হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। বুধবারের ওই হত্যাকাণ্ডে অন্তত ১১ ফিলিস্তিনি শহীদ ও অপর ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।
-
ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করল ইরান
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১৫:৪৯ব্রিটিশ সরকারের ভিত্তিহীন ইরান ভীতি ছড়ানোর অভিযোগে তেহরানে নিযুক্ত ব্রিটেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ (বুধবার) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক বিভাগের প্রধান ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্স ইসাবেলা মার্শকে তলব করে ইরান সরকারের পক্ষ থেকে ব্রিটিশ সরকারের ভূমিকার প্রতিবাদ জানানো হয়।
-
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ‘মায়া কান্না’ করছে পাশ্চাত্য: রাশিয়া
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ০৭:২২ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে পশ্চিমা দেশগুলোর উদ্বেগকে ‘মায়া কান্না’ বলে মন্তব্য করেছে রাশিয়া। মস্কো বলেছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান যখন কূটনৈতিক উপায়ে সম্ভব তখন পশ্চিমা দেশগুলোর ‘মায়া কান্নার’ কোনো অর্থ হয় না।
-
ইউরোপ ও ব্রিটেনের বিরুদ্ধে প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা দিল ইরান
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ০৭:২১ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ওই পাল্টা ব্যবস্থা নেয়ার কথা ঘোষণা করেছে।