ইরান
  • ইরান ও চীনের মধ্যে ২০ সমঝোতা ও সহযোগিতা স্মারক সই

    ইরান ও চীনের মধ্যে ২০ সমঝোতা ও সহযোগিতা স্মারক সই

    ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১৫:২১

    ইসলামি প্রজাতন্ত্র ইরান ও চীনের মধ্যে ২০টি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়েছে। বেইজিংয়ে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং'র উপস্থিতিতে এসব স্মারক সই হয়।

  • রায়িসি'র চীন সফর: দু'দেশের অর্থনৈতিক সম্পর্কে নয়া মোড়

    রায়িসি'র চীন সফর: দু'দেশের অর্থনৈতিক সম্পর্কে নয়া মোড়

    ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১৪:৩৯

    ইরানের প্রেসিডেন্টের চীন সফরকালে বেইজিংয়ে দু'দেশের ব্যবসায়ীদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক কূটনীতি বিষয়ক ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মেহেদি সাফারি বেইজিংয়ে উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ বৈঠকে বলেছেন: ইরানের প্রেসিডেন্টের চীন সফরের সুবাদে দু'দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন হতে পারে।

  • ‘বিশ্বের কোনো শক্তি ইরানের বিরুদ্ধে সামান্যতম ব্যবস্থা নেয়ার সাহস দেখাবে না’ 

    ‘বিশ্বের কোনো শক্তি ইরানের বিরুদ্ধে সামান্যতম ব্যবস্থা নেয়ার সাহস দেখাবে না’ 

    ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১০:০২

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজন শরীফ বলেছেন, বিশ্বের কোনো শক্তি ইসলামি প্রজাতন্ত্র বিরুদ্ধে সামান্যতম সামরিক পদক্ষেপ নেয়ার সাহস দেখাবে না।' ইরানের ইসলামি বিপ্লবের ৪৪তম বিজয়বার্ষিকী উপলক্ষে কেরমান প্রদেশে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

  • অবৈধ নিষেধাজ্ঞায় তেহরান-মস্কো সম্পর্ক শুধু শক্তিশালী হবে: জাখারোভা

    অবৈধ নিষেধাজ্ঞায় তেহরান-মস্কো সম্পর্ক শুধু শক্তিশালী হবে: জাখারোভা

    ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ০৭:১৪

    রাশিয়া বলেছে, বহির্বিশ্বের চাপ ও নিষেধাজ্ঞা ইরানের সঙ্গে দেশটির সহযোগিতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। মস্কো আরো বলেছে, বর্তমানে তেহরান ও মস্কোর ওপর যেসব অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা কেবল দু’দেশের সম্পর্ক শক্তিশালী করতে সাহায্য করবে।

  • সম্পর্ক শক্তিশালী করতে ইরান ও  চীনের সর্বোচ্চ সদিচ্ছা রয়েছে

    সম্পর্ক শক্তিশালী করতে ইরান ও চীনের সর্বোচ্চ সদিচ্ছা রয়েছে

    ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ০৬:৫৯

    ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির আসন্ন চীন সফর দুদেশের সম্পর্ক শক্তিশালী করতে তেহরান ও বেইজিং-এর ‘সর্বোচ্চ রাজনৈতিক সদিচ্ছা’র প্রমাণ বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরান-বেইজিং দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে রায়িসির আসন্ন চীন সফরের গুরুত্ব তুলে ধরতে গিয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ মন্তব্য করেছেন।

  • বেইজিং পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি

    বেইজিং পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি

    ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ০৬:৪১

    একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (মঙ্গলবার) ভোররাতে চীনের রাজধানী বেইজিং-এ পৌঁছেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং-এর রাষ্ট্রীয় আমন্ত্রণে সাড়া দিয়ে তার ইরানি সমকক্ষ বেইজিং সফরে গেলেন।

  • চীন যাওয়ার আগে সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করলেন ইরানের প্রেসিডেন্ট

    চীন যাওয়ার আগে সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করলেন ইরানের প্রেসিডেন্ট

    ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১৩:২৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি চীন সফরের প্রাক্কালে আজ (সোমবার) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তিনি চীন সফরে তার নানা কর্মসূচি সম্পর্কে সর্বোচ্চ নেতাকে অবহিত করেন।

  • পারস্য উপসাগরে ইরানিদের দিকনির্দেশনাকে গুরুত্ব দেয় আমেরিকা: আইআরজিসি

    পারস্য উপসাগরে ইরানিদের দিকনির্দেশনাকে গুরুত্ব দেয় আমেরিকা: আইআরজিসি

    ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১৩:০২

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ কমান্ডার আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগর গোটা ইরানি জাতির কাছে পবিত্র।

  • ইরানে সামরিক হামলার শক্তি নেই ইসরাইলের: মুখপাত্র

    ইরানে সামরিক হামলার শক্তি নেই ইসরাইলের: মুখপাত্র

    ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১২:১৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরানে সামরিক হামলার শক্তি ইহুদিবাদী ইসরাইলের নেই। তিনি আজ (সোমবার) তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।