-
'বভার-৩৭৩' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাল্লা আরও বাড়ানো হবে: ইরান
নভেম্বর ০৮, ২০২২ ১৫:৩৪ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আলী রোজা সাবাহিফার্দ বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'বভার-৩৭৩' এর পাল্লা বাড়িয়ে ৪০০ কিলোমিটার করা হবে, এ বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
-
তেলের নতুন ক্রেতা পাওয়া গেছে, রপ্তানির অবস্থা ভালো: ইরান
নভেম্বর ০৮, ২০২২ ১৫:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় তেল কোম্পানির নির্বাহী প্রধান খোজাস্তে মেহের বলেছেন, ইরানের তেল রপ্তানির অবস্থা আগের চেয়ে ভালো এবং নতুন ক্রেতা পাওয়া গেছে।
-
কোনো পরাশক্তি কখনো ইরানে আগ্রাসন চালানোর সাহস করেনি: চিফ কমান্ডার
নভেম্বর ০৮, ২০২২ ১৩:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর চিফ কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মূসাভি বলেছেন, যারা নিজেদেরকে পরাশক্তি বলে দাবি করে তারাও কখনো ইরানের ওপরে আগ্রাসন চালানোর সাহস দেখায়নি। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে বিভক্ত করার যে অশুভ লক্ষ্য ঠিক করেছে শত্রুরা তা অর্জন করতে তারা ব্যর্থ হবে।
-
বাইডেনের হস্তক্ষেপকামী বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন মারান্দি
নভেম্বর ০৮, ২০২২ ১২:৫৮ভিয়েনা আলোচনায় ইরানি দলের উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে 'বৃথা চেষ্টা' বলে মন্তব্য করেছেন। ইরানের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে জো-বাইডেনের হস্তক্ষেপকামী বক্তব্যের প্রতিক্রিয়ায় জনাব মুহাম্মাদ মারান্দি ওই মন্তব্য করেন।
-
ইরানে দাঙ্গাকারীদের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত
নভেম্বর ০৮, ২০২২ ১২:৩৮মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস ইরানে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতি সমর্থন দেয়া অব্যাহত রেখেছেন। একই সঙ্গে তিনি ইরানে দাঙ্গা সৃষ্টিতে ওয়াশিংটনের ভূমিকার বিষয়টি অস্বীকার করেছেন। ইরানে মার্কিন হস্তক্ষেপের ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেনের স্বীকারোক্তির ব্যাপারে নেড প্রাইস দাবি করেছেন, প্রেসিডেন্টের ওই মন্তব্যের উদ্দেশ্য ছিল ইরানের বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করা।
-
নরওয়ের স্পিকারের হস্তক্ষেপমূলক বক্তব্য: রাষ্ট্রদূত তলব করল ইরান
নভেম্বর ০৮, ২০২২ ০৫:০২ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নরওয়ের জাতীয় সংসদের স্পিকার মাসুদ কারাখনি হস্তক্ষেপমূলক বক্তব্য দেয়ায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান।
-
শিরাজ শহরে সন্ত্রাসী হামলার ঘটনায় এ পর্যন্ত ২৬ জনকে আটক করেছে ইরান
নভেম্বর ০৭, ২০২২ ১৬:৩৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের শিরাজ শহরে শাহ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ২৬ জনকে আটক করা হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
-
দায়েশ এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরানের প্রতি সন্ত্রাস বিরোধী বিশ্ব সংস্থার আহ্বান
নভেম্বর ০৭, ২০২২ ১৫:০৪সন্ত্রাসবাদের শিকার ক্ষতিগ্রস্তদের স্বার্থ দেখাশোনার জন্য গঠিত আন্তর্জাতিক সংস্থার প্রধান সাবাহ আল সাফি গতকাল রোববার এক বিবৃতিতে বলেছেন, ইরানের পুলিশ বাহিনীকে লক্ষ্যবস্তু করে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের স্টাইলে বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি।
-
বিশ্বে 'বভার-৩৭৩' এর মতো ব্যবস্থার অধিকারী দ্বিতীয় দেশ ইরান: কমান্ডার
নভেম্বর ০৭, ২০২২ ১৪:১৬ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দ বলেছেন- রাডার ফাঁকি দিতে সক্ষম জঙ্গিবিমান এবং ড্রোনকেও ধ্বংস করতে সক্ষম 'বভার-৩৭৩'।
-
ইরান সীমান্ত থেকে ৬০০ যুদ্ধাস্ত্র উদ্ধার করা হয়েছে
নভেম্বর ০৭, ২০২২ ১৩:১৩ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আলী গুদারযি বলেছেন, গত ৪৫ দিনে সীমান্ত থেকে প্রায় ৬০০ যুদ্ধাস্ত্র উদ্ধার করা হয়েছে।