-
রেডিও তেহরানের জুলাই মাসের 'শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার' বিজয়ীর নাম ঘোষণা
আগস্ট ০৩, ২০২২ ১৪:৪০ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা'র (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতায় জুলাই ২০২২-এর ফল ঘোষণা করা হয়েছে।
-
ফ্রান্স ও ব্রিটেনের প্রতি কী আহবান জানাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
আগস্ট ০৩, ২০২২ ১৩:৩১পরমাণু সমঝোতার বর্তমান অচলাবস্থার জন্য দায়ী আমেরিকার পাশে না দাঁড়িয়ে এই মিত্র দেশটিকে একটি শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাতে ফ্রান্স ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
-
ন্যানসি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়া জানাল ইরান
আগস্ট ০৩, ২০২২ ১৩:১০বেইজিং-এর ‘এক চীন’ নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। একইসঙ্গে তেহরান বলেছে, বিশ্বের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান জানানোকে ইরান তার পররাষ্ট্রনীতির মৌলিক ভিত্তি মনে করে। চীনের তীব্র বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
-
দেশের প্রয়োজন মেটাতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে
আগস্ট ০৩, ২০২২ ১০:৪১ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, দেশের জনগণের প্রয়োজন মেটানোর জন্য তার দেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে। শত শত উন্নত আইআর-১ এবং আইআর-৬ সেন্ট্রিফিউজে গ্যাস ফিডিংয়ের পর বেহরুজ কামালভান্দি এসব কথা বললেন।
-
বর্ণবাদী হওয়ার কারণে দখলদার ইসরাইলের ধ্বংস অনিবার্য: ইরান
আগস্ট ০৩, ২০২২ ০৩:৫৭ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের মতো বর্ণবাদী সরকারগুলোর স্বাভাবিক পরিণতি হচ্ছে ধ্বংস। তিনি মঙ্গলবার তেহরান সফররত ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখলার সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
-
ইরান-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা; প্রতিক্রিয়া দেখাল তেহরান
আগস্ট ০২, ২০২২ ০৩:২১ইরান-সংশ্লিষ্ট বিদেশি কোম্পানিগুলোর বিরুদ্ধে নতুন করে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (মঙ্গলবার) সকালে এক বিবৃতিতে বলেছেন, নিষেধাজ্ঞা আরোপের যে আসক্তি হোয়াইট হাউজকে পেয়ে বসেছে তা সাম্রাজ্যবাদী আমেরিকার আসল চরিত্র এবং ওয়াশিংটে ক্ষমতার পালাবদল হওয়া সত্ত্বেও আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের নীতিতে পরিবর্তন আসছে না।
-
জোসেপ বোরেলের প্রস্তাব পর্যালোচনা করে দেখছি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আগস্ট ০২, ২০২২ ০১:৪৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল ভিয়েনা আলোচনায় জড়িত পক্ষগুলোর দৃষ্টিভঙ্গি সমন্বয় করে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছেন। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ওই আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে তিনি প্রস্তাবটি সবগুলো দেশকে দিয়েছেন এবং অন্যান্য দেশের সঙ্গে ইরানও এটি পর্যালোচনা করে দেখছে।
-
পুতুল সরকারগুলোকে ক্ষমতায় বসানোর মার্কিন নীতি কাজ করছে না
আগস্ট ০১, ২০২২ ০৪:২৮ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে পুতুল সরকারকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছ কিন্তু এসব সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তিনি রোববার তেহরানে তার বাহিনীর রাজনৈতিক উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে আরো বলেছেন, আমেরিকার রাজনৈতিক প্রভাবাধীন অঞ্চলের আয়তন কমে যাচ্ছে এবং ব্যর্থতার সাক্ষী হচ্ছে।
-
ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে লিপ্ত হওয়ার ক্ষমতা ইসরাইলের নেই
আগস্ট ০১, ২০২২ ০৩:৪৪ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে লিপ্ত হওয়ার ক্ষমতা নেই বলে ইহুদিবাদী ইসরাইল গুপ্তচরদের লেলিয়ে দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের তৎপরতায় মেতে উঠেছে। একথা বলেছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য শাহরিয়ার হায়দারি।
-
আমেরিকাকে আরেকটি সুযোগ দিতে প্রস্তুত ইরান: উপ পররাষ্ট্রমন্ত্রী
আগস্ট ০১, ২০২২ ০১:৩৪ইরান দ্রুততম সময়ের মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে এই সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমেরিকাকে আরেকটি সুযোগ দিতে প্রস্তুত রয়েছে। একথা জানিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ইরানের প্রধান আলোচক আলী বাকেরি-কানি।