-
‘নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা ইসরাইলকে অপরাধযজ্ঞ চালাতে সাহসী করে তুলেছে’
জুলাই ২৭, ২০২২ ০৭:৩১জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি বলেছেন, ফিলিস্তিন জনগণ এবং আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত অপরাধযজ্ঞের মুখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা দখলদার সরকারকে এসব অপরাধ চালিয়ে যেতে সাহসী করে তুলেছে।
-
আমেরিকা বাস্তববাদী হলে একটি ভালো ও টেকসই চুক্তি সম্ভব: ইরান
জুলাই ২৭, ২০২২ ০১:৪৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, মার্কিন সরকার বাস্তববাদী হলে ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার ব্যাপারে একটি ভালো, শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষর করা সম্ভব। মঙ্গলবার রাতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমাদ নাসের আস-সাবাহর সঙ্গে এক টেলিফোনালাপে তিনি ওয়াশিংটনের প্রতি এ আহ্বান জানান। ইরান পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি মেনে চলছে বলেও জানান আব্দুল্লাহিয়ান।
-
‘জেদ্দা সম্মেলনে সংকট সৃষ্টির ইসরাইলি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে’
জুলাই ২৭, ২০২২ ০১:১৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতি এ অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা বয়ে আনবে। তিনি মঙ্গলবার রাতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আলে নাহিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। ২০২০ সালে আমরিকার মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত।
-
পরমাণু সমঝোতা পুনর্বহাল না করা পর্যন্ত আইএইএ'র ক্যামেরা বন্ধ থাকবে: ইরান
জুলাই ২৬, ২০২২ ০৮:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, যতক্ষণ পর্যন্ত ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহাল না হবে ততক্ষণ পর্যন্ত ইরানের পরমাণু স্থাপনায় বসানো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র পর্যবেক্ষণ ক্যামেরা বন্ধ থাকবে।
-
ইরানের সাথে আরবদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে আমেরিকা: তেহরানের প্রতিক্রিয়া
জুলাই ২৫, ২০২২ ১৫:১১ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনমতকে বিভ্রান্ত করার মার্কিন পরিকল্পনা ও ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেছেন, মার্কিন সরকার বিভিন্ন ইস্যুতে দ্বিমুখী নীতি ও বিভ্রান্তি ছড়িয়ে দিয়ে নিজের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। নাসের কানয়ানি এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন। তিনি আরো বলেছেন, আমেরিকার কৌশল হচ্ছে এমনভাবে উত্তেজনা ও সংকট সৃষ্টি করা যাতে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হতে না পারে।
-
ইসরাইলি নেটওয়ার্ক ইরানের স্পর্শকাতর স্থাপনা উড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিল
জুলাই ২৫, ২০২২ ০৭:৫০ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কযুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্ক ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের একটি স্পর্শকাতর স্থাপনা ধ্বংসের পরিকল্পনা করেছিল। তবে তাদের পরিকল্পনা বাস্তবায়নের আগেই ইরানের গোয়েন্দা সংস্থার কাছে ওই নেটওয়ার্কের সদস্যরা ধরা পড়ে এবং তাদের পরিকল্পনা বানচাল হয়ে যায়।
-
অত্যাধুনিক সমরাস্ত্র প্রয়োজন কিন্তু মূল ভরসা অন্যখানে: আইআরজিসি
জুলাই ২৫, ২০২২ ০৩:০৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশ অত্যাধুনিক সমরাস্ত্র উৎপাদন করে তা সশস্ত্র বাহিনীকে সরবরাহ করার পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি গতকাল (রোববার) রাজধানী তেহরানে আইআরজিসির একটি প্রদর্শনী পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন।
-
ন্যাটো ক্রিমিয়ায় হামলার আগেই পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া: বেলায়েতি
জুলাই ২৫, ২০২২ ০১:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ক্রিমিয়া উপদ্বীপে হামলা চালানোর পরিকল্পনা করেছিল; কিন্তু তার আগেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে রাশিয়া। তিনি গতকাল (রোববার) তেহরানে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান।
-
ইরান পাশ্চাত্যের অযৌক্তিক দাবির কাছে মাথানত করবে না: ম্যাকরনকে প্রেসিডেন্ট রায়িসি
জুলাই ২৪, ২০২২ ১৪:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, সম্প্রতি ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র নির্বাহী বোর্ডের সভায় তেহরানের বিরুদ্ধে প্রস্তাব ইরানি জাতির বিরুদ্ধে চাপ সৃষ্টির লক্ষ্যে একটি সংকট সৃষ্টিকারী পদক্ষেপ।
-
পারস্য উপসাগরে সব ধরণের অভিযানের জন্য প্রস্তুত ইরানের নৌবাহিনী
জুলাই ২৪, ২০২২ ১৩:৪১পারস্য উপসাগরে সব ধরণের অভিযানের জন্য ইরান প্রস্তুত রয়েছে। এ কথা বলেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটের কমান্ডার আলী রেজা তাংসিরি।