-
ইউরোপের তেল চাহিদার অংশবিশেষ পূরণ করতে পারে তেহরান
মে ১০, ২০২২ ০৭:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম ডেপুটি প্রেসিডেন্ট মাসুদ মীরকাজেমি বলেছেন, ইউরোপের দেশগুলো যদি দীর্ঘমেয়াদি চুক্তি করতে এবং তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপের সুযোগ দেবে না বলে নিশ্চয়তা দিতে প্রস্তুত থাকে তাহলে ওই অঞ্চলের তেল চাহিদার একটি অংশ পুরণ করতে পারে তেহরান।
-
ইরানের তেল বিক্রি দ্বিগুণ হয়েছে: প্রেসিডেন্ট রায়িসি
মে ১০, ২০২২ ০৭:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, তার সরকার গত আগস্ট মাসে দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত দেশের তেল বিক্রি দ্বিগুণ হয়েছে। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও এটি সম্ভব হয়েছে। ফলে তেল বিক্রি নিয়ে কোনো চিন্তা নেই।
-
তালেবানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তেহরান: মুখপাত্র
মে ১০, ২০২২ ০২:২৫ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে তেহরান নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। তিনি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে আরো বলেছেন, তালেবান প্রতিনিধিরা ইরানে নিয়মিত সফর করেন এবং তাদের সঙ্গে তেহরানের বিভিন্ন বিষয়ে কথাবার্তা ও মতবিনিময় হয়।
-
ইরানের সর্বোচ্চ নেতার সাথে সিরিয়ার প্রেসিডেন্টের সাক্ষাত: সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
মে ০৯, ২০২২ ১৩:২৮ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তেহরান সফরকারী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দেয়া সাক্ষাতে বলেছেন, সিরিয়ার জনগণ ও সরকারের প্রতিরোধ এবং একটি আন্তর্জাতিক যুদ্ধে তাদের বিজয় সেদেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছে। একই সঙ্গে তিনি দুদেশের মধ্যে সম্পর্ক বিস্তারের ওপর গুরুত্বারোপ করেছেন।
-
নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানে উৎপাদন বন্ধের ষড়যন্ত্র সফল হয়নি: সর্বোচ্চ নেতা
মে ০৯, ২০২২ ১১:৫৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামি বিপ্লবের শুরু থেকেই শত্রুরা ইরানের উৎপাদন বন্ধের নীতি অনুসরণ করেছে। উৎপাদন বন্ধ করে দেওয়াই ছিল তাদের সব নিষেধাজ্ঞার উদ্দেশ্য। আমাদের শ্রমিকেরা প্রতিরোধের প্রথম সারিতে অবস্থান নিয়ে তা নস্যাৎ করে দিয়েছেন।
-
ইরান ন্যাটো জোটের সম্প্রসারণকামী নীতির তীব্র বিরোধী: রায়িসি
মে ০৯, ২০২২ ০১:৪০পূর্ব ইউরোপে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণকামী নীতির তীব্র বিরোধিতা করেছে ইরান। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউ গতকাল (রোববার) তেহরানে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রেসিডেন্ট রায়িসি তার দেশের ওই বিরোধিতার কথা জানান।
-
প্রতিরোধ সংগ্রামীরাই মধ্যপ্রাচ্যের ভবিষ্যত নির্ধারণ করবে: ইরানের প্রেসিডেন্ট
মে ০৯, ২০২২ ০১:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আগামী দিনগুলোতে বিভিন্ন দেশের জনগণের প্রতিরোধ সংগ্রামই ফিলিস্তিনসহ গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যত নির্ধারণ করবে।তিনি আরো বলেছেন, কথিত সংলাপ এবং অসলো, ক্যাম্প ডেভিড বা শতাব্দির সেরা চুক্তির মতো চুক্তিগুলো ফিলিস্তিনের ভবিষ্যত নির্ধারণে কোনো ভূমিকা রাখতে পারবে না।
-
রেডিও তেহরানের এপ্রিল মাসের শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা
মে ০৮, ২০২২ ১৮:০১ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতায় ২০২২ সালের এপ্রিল মাসের ফল ঘোষণা করা হয়েছে।
-
ঔষধ হিসেবে জনপ্রিয় ইরানি মোহাম্মদী ফুল
মে ০৮, ২০২২ ১৪:০৪ইরানি মোহাম্মাদী ফুল যা ঔষধ হিসেবে খুবই জনপ্রিয়। এখন শুরু হয়েছে মোহাম্মাদী ফুল সংগ্রহ করার সময়। এ ফুলের নির্যাস থেকে তৈরি হয় বিভিন্ন প্রকারের ঔষধ।
-
বিশ্বের সবাই সিরিয়াকে এখন একটা শক্তি হিসেবে গণ্য করে: ইরানের সর্বোচ্চ নেতা
মে ০৮, ২০২২ ১৩:৩৭সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ আজ (রোববার) ইরান সফর করেছেন। রাজধানী তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে তিনি বৈঠক করেন।