-
মুসলমানদের জন্য প্রতিদিনই বিশ্ব কুদস দিবস: আয়াতুল্লাহ খামেনেয়ী
এপ্রিল ২৯, ২০২২ ১২:৫৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গোটা ফিলিস্তিন আজ প্রতিরোধ আন্দোলনের উন্মুক্ত ক্ষেত্র পরিণত হয়েছে এবং ইহুদিবাদী শত্রুদের সঙ্গে সকল আপোষ প্রক্রিয়া ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।আজ রমজান মাসের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবস উপলক্ষে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।
-
প্রতিরোধ ইস্যুতে ফিলিস্তিনে সুদৃঢ় ঐকমত্য তৈরি হয়েছে: আলি আকবারি
এপ্রিল ২৯, ২০২২ ১৩:২০ফিলিস্তিনের জনগণ মুক্তির জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছে। তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব এই মন্তব্য করে বলেন: ফিলিস্তনিরা এখন খাল থেকে সমুদ্র পর্যন্ত সর্বত্র তাদের মুক্তির জন্য দৃঢ়ভাবে অঙ্গিকারাবদ্ধ।
-
বিশ্ব কুদস দিবসের মিছিলে কর্মকর্তাসহ ইরানি জনগণের স্বতস্ফূর্ত উপস্থিতি
এপ্রিল ২৯, ২০২২ ১০:৪২সমগ্র ইরানজুড়ে অনুষ্ঠিত হলো বিশ্ব কুদস দিবসের মিছিল। মিছিলে কর্মকর্তাদের সঙ্গে যোগ দেয় ইরানের সর্বস্তরের জনগণ। তেহরানের রোজাদার জনগণ আজ বিশ্ব কুদস দিবসের মিছিলে ফিলিস্তিনি জনগণের প্রতি যথারীতি তাদের সমর্থন ঘোষণা করে। মিছিল চলাকালে তারা ইহুদিবাদী ইসরাইলের অপরাধ মোকাবেলার আহ্বান জানিয়ে একটি দীর্ঘ পিটিশনে স্বাক্ষর করে।
-
ইসরাইলি দমন অভিযান বন্ধ করতে ব্যবস্থা নিন: ওআইসিকে ইরান
এপ্রিল ২৯, ২০২২ ১০:৩০ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের দমন অভিযান বন্ধ করার ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এ কাজে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি’র এগিয়ে আসা উচিত।
-
আজ বিশ্ব কুদস দিবস: ভাষণ দেবেন আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
এপ্রিল ২৯, ২০২২ ০৬:১৫ইরানসহ বিশ্বব্যাপী আজ (শুক্রবার) উদযাপিত হচ্ছে বিশ্ব কুদস দিবস। ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম ক্বেবলাসমৃদ্ধ নগরী জেরুজালেম আল-কুদসকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনী (রহ.) ১৯৭৯ সালে প্রথম এ দিবস পালন করার কথা ঘোষণা করেন।
-
‘জিহাদ ও সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম ছাড়া ফিলিস্তিন দখলমুক্ত হবে না’
এপ্রিল ২৯, ২০২২ ০১:২৬ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আমেরিকা কথিত যে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার কথা বলে তার একমাত্র লক্ষ্য ইসরাইলকে বাঁচিয়ে রাখতে সময় ক্ষেপণ করা এবং ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করে ফেলা। তিনি বিশ্ব কুদস দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার ভিডিও লিঙ্কের মাধ্যমে গাজা উপত্যকার সঙ্গে যুক্ত হয়ে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের এক সমাবেশে দেয়া ভাষণে এ মন্তব্য করেন।
-
‘ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের অর্থ দুধ-কলা দিয়ে সাপ পোষা’
এপ্রিল ২৯, ২০২২ ০১:০২ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অর্থ হবে দুধ-কলা দিয়ে সাপ পোষা। তিনি আরো বলেছেন, ইসরাইল একটি অবৈধ ও ভঙ্গুর রাষ্ট্র; রাষ্ট্রীয় সন্ত্রাসাবাদ, পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নিষিদ্ধ অস্ত্র প্রয়োগ কিংবা আল-আকসা মসজিদের অবমাননা করে ইসরাইল তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।
-
ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানালেন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ২৮, ২০২২ ১৭:১১পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেছেন, প্রতিবেশী ইরানের সঙ্গে তার দেশ বিশেষ করে অর্থনৈতিকভাবে সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য যে সমস্ত বাধা রয়েছে তাও দূর করার আশা করেন তিনি।
-
তেহরানে পবিত্র বায়তুল মোকাদ্দাস সম্পর্কে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
এপ্রিল ২৮, ২০২২ ১৩:১৩মুসলমানদের প্রথম কেবলা পবিত্র বায়তুল মোকাদ্দাস মুক্ত করা সম্পর্কে তেহরানে অনুষ্ঠিত হলো ৩য় আন্তর্জাতিক সম্মেলন। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, "ফিলিস্তিনিদের রক্ষা করা সব মুসলমানের দায়িত্ব।"
-
বিশ্ব কুদস দিবস: মুসলমানদের প্রেরণা ও ঐক্যের উৎস
এপ্রিল ২৮, ২০২২ ১২:৩৯গত প্রায় ৭০ বছর ধরে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিন ভূখণ্ড জবর দখল করে আছে। ফিলিস্তিন জবর দখলের এতো বছর পরও ইসরাইল বর্বর নির্যাতনের ধারা অব্যাহত রেখেছে। ইহুদিবাদী ইসরাইলের এই ন্যক্কারজনক আগ্রাসনের প্রতি সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে পশ্চিমা শক্তিগুলো।