-
ইসরাইলকে শাস্তির মুখোমুখি করার ঘোষণা দিল তেহরান
মার্চ ০৯, ২০২২ ১৪:৪৪সিরিয়ায় কর্মরত ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র দুজন উপদেষ্টা ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলায় শহীদ হওয়ার ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তেহরান।
-
ভিয়েনা সংলাপে ইরান কখনো তার রেড লাইন থেকে সরে আসবে না
মার্চ ০৯, ২০২২ ০৬:৪২ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহাল ইস্যুতে যে আলোচনা চলছে তাতে তেহরানের সামনে রেড লাইন রয়েছে এবং তেহরান কখনো সেই রেড লাইন থেকে পিছু হটবে না।
-
তালেবানের সঙ্গে চলছে ইরানের আলোচনা
মার্চ ০৮, ২০২২ ১৫:৫৭চীনের সিল্ক রোড রেল প্রকল্প চালু করার বিষয়ে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তালেবান সরকারের সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরান আলোচনা শুরু করেছে। ইরানের কাহাফ শহর থেকে আফগানিস্তানের হেরাত শহর পর্যন্ত এই রেল রোড চালু করতে চায় তেহরান। হেরাত হচ্ছে আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর।
-
সামরিক স্যাটেলাইট নূর-২ মহাকাশে উৎক্ষেপণ করল ইরান
মার্চ ০৮, ২০২২ ১২:১৩নিজেদের দ্বিতীয় সামরিক স্যাটেলাইট সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। 'নূর-২' নামের এই উপগ্রহটি উৎক্ষেপণ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
-
ভিয়েনায় ইরানের স্বার্থ নিয়ে কাউকে খেলতে দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ০৮, ২০২২ ০৩:৪৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় নিজের রেড লাইনগুলো রক্ষা করবে তার দেশ এবং ওই আলোচনায় ইরানের স্বার্থ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। তিনি গতকাল (সোমবার) তেহরানে ইরানের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
ভিয়েনা সংলাপের ভবিষ্যৎ এখন স্পষ্ট নয়: শামখানি
মার্চ ০৭, ২০২২ ১৭:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকা রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছাতে দেরি করার কারণে এখনো পর্যন্ত ভিয়েনা আলোচনার ভবিষ্যৎ ও সম্ভাব্য চুক্তির বিষয়টি পরিষ্কার নয়।
-
বন্দর আব্বাসে ইরানি নৌবাহিনীর সামরিক মহড়া
মার্চ ০৭, ২০২২ ১৬:৩২ইরানের বন্দর আব্বাসে অনুষ্ঠিত হল নৌবাহিনীর সামরিক মহড়া।
-
শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা করতে পারবে ইরানের এ ড্রোন
মার্চ ০৭, ২০২২ ১৫:৪১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নতুন একটি ড্রোনটি উন্মোচন করেছে যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলা চালাতে সক্ষম। নতুন এ ড্রোনের নাম দেয়া হয়েছে মিরাজ-৫০৪।
-
ইউক্রেনের জনগণ আমেরিকার ‘শয়তানি নীতির’ শিকার: প্রেসিডেন্ট রায়িসি
মার্চ ০৭, ২০২২ ০৩:৪৫ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইউক্রেনের জনগণকে আমেরিকার ‘শয়তানি নীতির’ শিকার হিসেবে উল্লেখ করে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যেকোনো যুদ্ধের বিরোধী এবং যত তাড়াতাড়ি যুদ্ধ শেষ হবে ততই তা জাতিগুলোর জন্য মঙ্গল বয়ে আনবে। তিনি রোববার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
-
সৌদি যুবরাজের মন্তব্যকে স্বাগত জানায় তেহরান
মার্চ ০৬, ২০২২ ১৪:৫০সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে বৃহস্পতিবার রিয়াদের পক্ষ থেকে যে আগ্রহের কথা তুলে ধরেছেন তাকে স্বাগত জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।