-
বৃক্ষরোপণ করলেন ইরানের সর্বোচ্চ নেতা; পরিচ্ছন্ন জ্বালানির ওপর গুরুত্বারোপ
মার্চ ০৬, ২০২২ ১৩:১১ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (রোববার) সকালে বৃক্ষরোপণ করেছেন। বৃক্ষরোপণ দিবস উপলক্ষে নিজ দপ্তরের প্রাঙ্গণে দু'টি ফলের চারা রোপণ করেন।
-
ইরান ভূগর্ভস্থ ঘাঁটি থেকে একসঙ্গে ৬০টি ড্রোন উৎক্ষেপণ করতে পারে
মার্চ ০৬, ২০২২ ০৬:০৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি অ্যারোস্পের ব্রিগেডের ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, ভূগর্ভস্থ যে ড্রোন-ঘাঁটি উন্মোচন করা হয়েছে সেখান থেকে একসঙ্গে ৬০টি ড্রোন উৎক্ষেপণ করা সম্ভব।
-
রাফায়েল গ্রোসির তেহরান সফরে যে সমঝোতায় পৌঁছাল দু’পক্ষ
মার্চ ০৬, ২০২২ ০৪:২৬জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা- আইএইএ এবং ইরানের আণবিক শক্তি সংস্থা নিজেদের মধ্যে আলোচনা ও সহযোগিতায় আরো গতি আনতে সম্মত হয়েছে। গতকাল (শনিবার) আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসির একদিনের তেহরান সফরে দু’পক্ষের মধ্যে এ সমঝোতা হয়। ২০২১ সালের দ্বিতীয়ার্ধে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর এই নিয়ে তৃতীয়বার ইরান সফর করলেন গ্রোসি।
-
ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখাচ্ছে সৌদি আরব: আব্দুল্লাহিয়ান
মার্চ ০৬, ২০২২ ০৪:২১ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে একজন শীর্ষস্থানীয় সৌদি কর্মকর্তা যে বক্তব্য দিয়েছেন তা থেকে বোঝা যায়, ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে আগ্রহী সৌদি আরব।
-
দু'টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি উন্মোচন করল ইরান
মার্চ ০৫, ২০২২ ১৫:৪০ইসলামী প্রজাতন্ত্র ইরান দু'টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি উন্মোচন করেছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দিবসকে সামনে রেখে এসব ঘাঁটি উন্মোচন করেছেন এই বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি।
-
রেড লাইন বাদ দিয়ে চুক্তির জন্য তাড়াহুড়ো করবে না তেহরান
মার্চ ০৫, ২০২২ ০৬:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনা সংলাপের মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে পশ্চিমা পক্ষগুলো যে তাড়াহুড়ো করছে তাতে যোগ দিয়ে নিজের স্বার্থের ব্যাপারে রেড লাইন ক্রস করবে না তেহরান।
-
ভিয়েনা সংলাপ চুক্তির অনেক কাছাকাছি রয়েছে: ব্রিটিশ আলোচক
মার্চ ০৫, ২০২২ ০৪:৪৯অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান আলোচনায় অচিরেই একটি চুক্তি সম্ভব বলে জানিয়েছেন ওই সংলাপে অংশগ্রহণকারী ব্রিটিশ প্রতিনিধিদলের প্রধান স্টেফানি আল-কাক। তিনি গতকাল (শুক্রবার) নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানান।
-
ইউক্রেন সংকটে মার্কিন দ্বিচারিতা স্পষ্ট: ইরান
মার্চ ০৪, ২০২২ ১৫:১৭তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, ইউক্রেন সংকটে আমেরিকার দ্বিচারিতা আরও একবার বিশ্বের সামনে স্পষ্ট হয়েছে। ঐ সংকটের পেছনেও রয়েছে মার্কিন নীতি।
-
'যুদ্ধের বিরুদ্ধে ইরান, ত্রাণ তৎপরতায় সহযোগিতা করতে প্রস্তুত তেহরান'
মার্চ ০৪, ২০২২ ১৩:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান সামরিক সংঘাতের রাজনৈতিক সমাধান চেয়েছেন। তিনি বলেছেন, ইরানের অবস্থান হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে এবং মানবিক সহায়তা দেয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক রেডক্রসকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তেহরান।
-
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত শুরু করেছে আইসিসি
মার্চ ০৪, ২০২২ ০৬:০১রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার বিষয়গুলো তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত বা আইসিসি। একথা জানিয়েছেন আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান। ইউক্রেনে শিশু, নারীসহ লাখ লাখ মানুষ জীবনের ঝুঁকিতে আছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন।