-
ভারত মহাসাগরে ইরান-রাশিয়া-চীনের যৌথ মহড়া শুরু
জানুয়ারি ২১, ২০২২ ০৫:৫০ভারত মহাসাগর এবং ওমান সাগরের অংশবিশেষে ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং চীনের যৌথ নৌ মহড়া শুরু হয়ে। সামরিক সহযোগিতা বাড়ানো এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করার লক্ষ্য নিয়ে আজ (শুক্রবার) থেকে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে।
-
ইরান-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাঁধে রোডম্যাপ তৈরির দায়িত্ব
জানুয়ারি ২০, ২০২২ ১৭:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার মধ্যে ২০ বছর মেয়াদী কৌশলগত চুক্তির রোডম্যাপ তৈরির জন্য দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সাইয়েদ ইবরাহিম রায়িসি। একথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
-
রুশ সংসদে রায়িসির ভাষণ, উঠে এসেছে বহু গুরুত্বপূর্ণ ইস্যু
জানুয়ারি ২০, ২০২২ ১৫:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, বিভিন্ন দেশের প্রতি বিরোধের কারণে আমেরিকা এখন সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। ইরান এবং রাশিয়ার মতো স্বাধীনচেতা কয়টি দেশের প্রতিরোধের কারণে আমেরিকার আধিপত্যকামী কৌশল এখন বিশৃঙ্খল হয়ে পড়েছে।
-
দুই দশক পর আফগানিস্তানের হেলমান্দ নদীর পানির হিস্যা পাচ্ছে ইরান
জানুয়ারি ২০, ২০২২ ১১:১৩আফগানিস্তানের তালেবান সরকার হিরমান্দ বা হেলমান্দ নদীর উপর নির্মিত কামাল খান বাধের মুখ খুলে দিয়েছে এবং দুই দশক পর প্রতিবেশী ইসলামী প্রজাতন্ত্র ইরান এই নদীর পানির ন্যায্য হিস্যা পাচ্ছে। তালেবান সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইরানের সরকারি কর্মকর্তারা।
-
‘নিষেধাজ্ঞা অকার্যকর করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে ইরান ও রাশিয়া’
জানুয়ারি ২০, ২০২২ ০৫:৪৩ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতার উন্নয়ন, দীর্ঘমেয়াদী সহযোগিতা বিস্তার এবং ইরান ও রাশিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অকার্যকর করে দিতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে তেহরান ও মস্কো।
-
‘পর পর দু’বছর শ্রেষ্ঠ শ্রোতা হতে পেরে আমি খুবই আনন্দিত, গর্বিত’
জানুয়ারি ১৯, ২০২২ ১৯:১৭প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা। একজন ডিএক্সার হিসেবে অন্যান্য আন্তর্জাতিক বেতার কেন্দ্রের সাথে সাথে কিশোর বয়স থেকেই রেডিও তেহরান শুনছি। অনুষ্ঠান শোনার পাশাপাশি রেডিও তেহরানের বাংলা ও ইংরেজি বিভাগে চিঠিও লিখতাম। ফিরতি ডাকে ইরান থেকে আসত অনুষ্ঠানসূচি ও নানা উপহারসামগ্রী। রেডিও তেহরানের বেশকিছু উপহারসামগ্রী এখনো আমার সংগ্রহে আছে।
-
গুরুত্বপূর্ণ সফরে রাশিয়া পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট রায়িসি
জানুয়ারি ১৯, ২০২২ ১৪:৫০ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (বুধবার) রাশিয়া সফরে গেছেন। রাশিয়ার জ্বালানি মন্ত্রী নিকোলাই শুলগিনুফ মস্কো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন।
-
বন্ধুপ্রতীম দেশগুলোকে সামরিক প্রযুক্তি সরবরাহ করবে ইরান: কমান্ডার
জানুয়ারি ১৯, ২০২২ ০৫:৫২ইরানের একজন সিনিয়র সেনা কমান্ডার বলেছেন, প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশগুলোকে সর্বাধুনিক বৈজ্ঞানিক ও সামরিক প্রযুক্তি সরবাহ করতে প্রস্তুত রয়েছে তেহরান। গতকাল (মঙ্গলবার) তেহরানে নিযুক্ত বিদেশি সামরিক অ্যাটাশে’দের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তুতির কথা ঘোষণা করেন ইরানের সেনাবাহিনীর উপ সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি।
-
অবরোধ ও সামরিক আগ্রাসন ইয়েমেন সংকটের সমাধান নয়: ইরান
জানুয়ারি ১৯, ২০২২ ০৫:০৬ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, অবরোধ ও সামরিক আগ্রাসনের মাধ্যমে ইয়েমনে সংকটের সমাধান করা যাবে না বরং এ ধরনের পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনার বিস্তৃতি ঘটবে মাত্র।
-
ল্যাটিন আমেরিকার জ্বালানি চাহিদা পূরণ করতে পারে ইরান: ভাইস প্রেসিডেন্ট
জানুয়ারি ১৮, ২০২২ ১১:৫১ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভাইস প্রেসিডেন্ট সাইয়্যেদ মাসুদ মিরকাজেমি বলেছেন, ল্যাটিন আমেরিকার দেশগুলোর জ্বালানি চাহিদা মেটানোর সামর্থ্য ইরানের রয়েছে। তেহরানে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত লুদমার গুনসালুস অগিলারান্তুর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।