-
‘ভিয়েনা সংলাপে প্রস্তুতি ছাড়াই যোগ দিয়েছে পশ্চিমা দেশগুলো’
ডিসেম্বর ১৭, ২০২১ ০৭:৩৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ভিয়েনা সংলাপ এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
-
ইরানকে হুমকি দিলে ফল উল্টো হয়: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান
ডিসেম্বর ১৬, ২০২১ ১১:০২ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে ভিয়েনায় চলমান পরমাণু আলোচনাসহ অন্যান্য দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে টেলিফোনে কথা বলেছেন। আব্দুল্লাহিয়ান এ সময় বলেছেন, ইরানের পরমাণু আলোচক দল প্রয়োজনীয় ক্ষমতা নিয়ে ভিয়েনা সংলাপে অংশ নিয়েছে এবং তারা আন্তরিকতার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছার চেষ্টা করছে।
-
ইরানকে দায়ী করার চেষ্টায় ৩ ইউরোপীয় দেশ; জবাব দিল তেহরান
ডিসেম্বর ১৬, ২০২১ ০৪:৪৮তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট চলমান অচলাবস্থার জন্য তেহরানকে দায়ী করে যে বিবৃতি দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, যে বিবৃতিতে পরমাণু সমঝোতার চলমান অচলাবস্থার জন্য আমেরিকাকে দায়ী করা হয় না সে বিবৃতি থেকে বাস্তবতা সম্পর্কে বিবৃতিদাতাদের অজ্ঞতা ফুটে ওঠে।
-
‘প্রতিপক্ষ আন্তরিক হলে ভিয়েনা সংলাপে অগ্রগতি সম্ভব’
ডিসেম্বর ১৬, ২০২১ ০৪:১৮ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি বলেছেন, ভিয়েনা সংলাপে সকল পক্ষ আন্তরিক হলে এই আলোচনায় অগ্রগতি অর্জন করা সম্ভব।তিনি বুধবার চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের এক টুইটার বার্তায় তিনি এ আশা ব্যক্ত করেন।
-
রেডিও তেহরানের প্রকাশিতব্য স্মরণিকায় লেখা পাঠানোর সময় বাড়ল
ডিসেম্বর ১৫, ২০২১ ১৭:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগের (রেডিও তেহরান) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিতব্য স্মরণিকায় লেখা পাঠানোর সময় বাড়ানো হয়েছে। শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের উৎসাহ ও অনুরোধে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত লেখা পাঠানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
-
ভিয়েনায় চলছে স্বাসরুদ্ধকর আলোচনা: নিজ অবস্থানে অনড় ইরান
ডিসেম্বর ১৫, ২০২১ ১৩:৩৭ভিয়েনায় চার যোগ এক গ্রুপের সঙ্গে ইরানের পরমাণু আলোচনা চলার একই সময়ে ইরানের আলোচক দলের প্রধান আলী বাকেরি কানি আবারো বলেছেন, পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক সব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, ভিয়েনা সংলাপে আমাদের প্রধান দাবি হচ্ছে, বিগত বছরগুলোতে অবৈধভাবে যেসব নিপীড়নমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার সবগুলো প্রত্যাহার করা। তিনি বলেন, চলমান আলোচনায় বহু বিষয়ে মত পার্থক্য কমে এসেছে।
-
তেহরান এবং আইএইএ'র মধ্যকার মতপার্থক্য কমে এসেছে
ডিসেম্বর ১৫, ২০২১ ০৭:২৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে জানিয়েছেন, তেহরান এবং আইএইএ'র মধ্যে বিভিন্ন ইস্যুতে যে মতপার্থক্য ছিল তা অনেকটাই কমে এসেছে। এসব বিষয়ে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এবং আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসির মধ্যে আলোচনা চলছে।
-
‘পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে’
ডিসেম্বর ১৫, ২০২১ ০৪:৩৩ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও ভিয়েনা সংলাপে ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি বলেছেন, পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক সব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তিনি মঙ্গলবার রাতে ভিয়েনায় ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান।
-
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বললেন জাতিসংঘ মহাসচিব
ডিসেম্বর ১৪, ২০২১ ১৩:৩৪জাতিসংঘ মহাসচিব অ্যান্থ্যেনিও গুতেরেস নিরাপত্তা পরিষদে গৃহীত ২২৩১ নম্বর প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে ১২তম প্রতিবেদন তুলে ধরে ভিয়েনায় চার যোগ এক গ্রুপের সঙ্গে ইরানের চলমান আলোচনাকে স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে তিনি ইরান বিরোধী মার্কিন একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন যাতে তেহরান অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধা পেতে পারে।
-
রিয়াদ ও আবুধাবির সঙ্গে তেহরানের ভুল বোঝাবুঝি অনেকাংশে কমেছে
ডিসেম্বর ১৪, ২০২১ ০৪:৫১ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে ইরানি কর্মকর্তাদের আলোচনায় এসব দেশের সঙ্গে তেহরানের ভুল বোঝাবুঝি অনেকাংশে কমে গেছে। তিনি তেহরান সফরকারী ওমানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ আব্দুলআজিজ আব্দুল্লাহ আল-মানদারির সঙ্গে এক বৈঠকে একথা জানান।