-
জনগণ নির্বাচন বর্জনের ষড়যন্ত্রের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিয়েছে: রাহবার
আগস্ট ০৩, ২০২১ ১৩:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের প্রক্রিয়ার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে দেশের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রয়েছে। ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সাইয়্যেদ ইবরাহিম রায়িসিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়ার পর সর্বোচ্চ নেতা এ মন্তব্য করেন।
-
ইরানের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন ইবরাহিম রায়িসি
আগস্ট ০৩, ২০২১ ০৮:৩৪সাইয়্যেদ ইবরাহিম রায়িসিকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। আজ (মঙ্গলবার) রাজধানী তেহরানে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ইবরাহিম রায়িসিকে প্রেসিডেন্ট হিসেবে সত্যয়ন করেন তিনি। এর মাধ্যমে রায়িসি আগামী চার বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে কাজ করার আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন।
-
'ওমান সাগরের ঘটনা পরমাণু সমঝোতার আলোচনায় প্রভাব ফেলবে না'
আগস্ট ০৩, ২০২১ ০৩:৫৭ওমান সাগরে একটি ইসরাইলি জাহাজে সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে পাশ্চাত্যের সম্পর্কে যে উত্তেজনা হয়েছে তাতে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার কোনো ক্ষতি হবে না বলে ঘোষণা করেছে আমেরিকা।
-
যেকোনো হঠকারী পদক্ষেপের তাৎক্ষণিক কঠোর জবাব দেয়া হবে: মুখপাত্র
আগস্ট ০৩, ২০২১ ০৩:৫২ইরানের স্বার্থবিরোধী যেকোনো হঠকারী পদক্ষেপের ‘তাৎক্ষণিক, গুরুতর ও শক্তিশালী জবাব’ দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
ব্রিটিশ দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করল ইরান
আগস্ট ০৩, ২০২১ ০৩:৪৭তেহরানে নিযুক্ত ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও রোমানিয়ার রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ওমান সাগরে গত বৃহস্পতিবার রাতে ইহুদিবাদী ইসরাইলের মালিকানাধীন একটি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে ওই দুই দেশ যেসব বক্তব্য দিয়েছে তার তীব্র প্রতিবাদ জানাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
-
ওমান সাগরে জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করল ইসরাইল: তেহরানের প্রতিক্রিয়া
আগস্ট ০২, ২০২১ ১১:৫৬লন্ডনভিত্তিক ইসরাইলি ধনকুবের ইয়াল অফারের ‘জোডিয়াক মেরিটাইম কোম্পানি’ শুক্রবার এক বিবৃতিতে জানায়, ওমান উপকূলে ইসরাইলি মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে। ওই হামলায় তাদের দুই ক্রু নিহত হয়েছে।
-
নিজ নাগরিকদের আফগানিস্তান ত্যাগ করার আহ্বান জানাল ইরান
আগস্ট ০২, ২০২১ ০১:৪৭আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটিতে অবস্থানরত ইরানি নাগরিকদের সেদেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে তেহরান।কাবুলস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে জরুরি সতর্কবাণী উচ্চারণ করে বলেছে, রাজধানী কাবুলের বাইরের শহরগুলোতে অবস্থানরত ইরানিরা যেন অবিলম্বে আফগানিস্তান ত্যাগ করে।
-
ইরানকে অভিযুক্ত করা শিশুসুলভ আচরণ: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
আগস্ট ০২, ২০২১ ০১:১২ওমান সাগরে ইসরাইলি মালিকানাধীন একটি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে ওয়াশিংটন ও তেল আবিব যে বক্তব্য দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এই অভিযোগকে ‘শিশুসুলভ’ আখ্যায়িত করে বলেছেন, আমেরিকায় ইহুদিবাদী লবির চাপে ওয়াশিংটন ইরানকে অভিযুক্ত করে বক্তব্য দিয়েছে।
-
ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট রাইসির অভিষেক ৩ আগস্ট
আগস্ট ০১, ২০২১ ১২:৫২ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আগামী (মঙ্গলবার) তার দেশের নব নির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে জাতির সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।
-
রেডিও তেহরানের জুলাই মাসের ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা
আগস্ট ০১, ২০২১ ০৮:১১ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতায় জুলাই মাসের ফল ঘোষণা করা হয়েছে।