ইরান
  •  'দুই কন্যার আত্মতৃপ্তির চোখ দেখেই বুঝতে পারি রংধনু আসর শিশুদের কত প্রিয়!'

    'দুই কন্যার আত্মতৃপ্তির চোখ দেখেই বুঝতে পারি রংধনু আসর শিশুদের কত প্রিয়!'

    জুলাই ৩১, ২০২১ ১২:১৮

    মহাশয়, আশরাফুর রহমানের গ্রন্থনায় গাজী আব্দুর রশিদ এবং আক্তার জাহানের সুমিষ্ট কণ্ঠে উপস্থাপিত ২৯ জুলাইয়ের রংধনু অনুষ্ঠানটি এককথায় ছিল অনবদ্য। রংধনু অনুষ্ঠানে শিশু-কিশোররা কেমন মুগ্ধ হয়ে যায় তা নিজের বাড়ির অষ্টাদশী কন্যা বিনীতা সান্যাল এবং ৯ বছরের কন্যা বনসারি সান্যালের আত্মতৃপ্তির চোখ দেখেই বুঝতে পারি।

  • যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ: জাতিসংঘ মহাসচিবকে ইরানের চিঠি

    যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ: জাতিসংঘ মহাসচিবকে ইরানের চিঠি

    জুলাই ৩১, ২০২১ ১২:০৪

    ‘মার্কিন সরকার জাতিসংঘের ইশতেহার লঙ্ঘন করে আজ পর্যন্ত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি’। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ পরমাণু সমঝোতাকে স্বীকৃতি দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ২২৩১ নম্বর প্রস্তাব পাসের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে এই সংস্থার মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কাছে লেখা চিঠিতে এ অভিযোগ করেন।

  • তুরস্কের দাবানল নেভাতে সহযোগিতা করার জন্য ইরানের প্রস্তুতি ঘোষণা

    তুরস্কের দাবানল নেভাতে সহযোগিতা করার জন্য ইরানের প্রস্তুতি ঘোষণা

    জুলাই ৩১, ২০২১ ০৩:০৯

    তুরস্কের দক্ষিণ ও পশ্চিম উপকূল জুড়ে গত তিন দিন ধরে যে দাবানল জ্বলছে তা নেভানোর কাজে আঙ্কারাকে সহযোগিতা করতে প্রস্তুতি ঘোষণা করেছে তেহরান।

  • ঈদে গাদীর পালিত হলো ইরানের আহওয়াজে

    ঈদে গাদীর পালিত হলো ইরানের আহওয়াজে

    জুলাই ৩০, ২০২১ ১২:১৪

    ঈদে গাদীর ইসলামের পূর্ণতার উৎসব। আর গাদিরের হাদিসটির সনদ ১১০ সাহাবীর মাধ্যমে বর্ণিত হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা)'র পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম জাফর আস-সাদিক (আ.) বলেছেন-মুসলমানদের শ্রেষ্ঠ ঈদ হচ্ছে ঐ দিন যে দিন মহানবী (সা) হযরত আমিরুল মু'মিনিন আলী (আ)-কে খিলাফতে অধিষ্ঠিত করেন এবং বলেন, আমি যার মাওলা ও নেতা আলী তার মাওলা ও নেতা (দ্র: মাফাতীহুল জিনান, পৃঃ ৫০২)।

  • মধ্যপ্রাচের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উন্মোচন করল ইরান

    মধ্যপ্রাচের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উন্মোচন করল ইরান

    জুলাই ৩০, ২০২১ ০৩:২৫

    মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উদ্বোধন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ‘আলবুর্জ টানেল’ নামে এই প্রকল্প বাস্তবায়ন করতে ইরানের সরকার ১৬ কোটি ডলার ব্যয় করেছে।

  • নাগার্নো-কারাবাখে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করতে প্রস্তুত ইরান: খাতিবজাদে

    নাগার্নো-কারাবাখে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করতে প্রস্তুত ইরান: খাতিবজাদে

    জুলাই ৩০, ২০২১ ০৩:০৫

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, নাগার্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তেহরান। একই সঙ্গে তিনি দুই পক্ষকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন।

  • ‘পরমাণু সমঝোতাকে পণবন্দি হিসেবে ব্যবহার করতে চায় আমেরিকা’

    ‘পরমাণু সমঝোতাকে পণবন্দি হিসেবে ব্যবহার করতে চায় আমেরিকা’

    জুলাই ২৯, ২০২১ ০৬:১৫

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের চলমান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার একাংশ উন্মোচন করেছেন আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি। তিনি বলেছেন, ওয়াশিংটন তেহরানকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচনায় বসতে বাধ্য করার জন্য পরমাণু সমঝোতাকে পণবন্দি হিসেবে ব্যবহার করছে।

  • সীমান্ত এলাকায় গোলযোগ সৃষ্টির ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে ইরানের গোয়েন্দা বাহিনী

    সীমান্ত এলাকায় গোলযোগ সৃষ্টির ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে ইরানের গোয়েন্দা বাহিনী

    জুলাই ২৮, ২০২১ ১২:৫৬

    ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের কয়েকজন এজেন্টকে গ্রেপ্তার করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা বাহিনীর সদস্যরা।

  • ৫ আগস্ট ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ, অতিথি আসবেন ৫০ দেশ থেকে

    ৫ আগস্ট ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ, অতিথি আসবেন ৫০ দেশ থেকে

    জুলাই ২৮, ২০২১ ১২:২৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি আগামী ৫ আগস্ট শপথ নেবেন। এ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবেন ৫ টি দেশের অতিথি। ইরানের জাতীয় সংসদ ভবনে এই শপথ অনুষ্ঠান পরিচালিত হবে।