-
ইসরাইলের ঘাঁটির অদূরেই রয়েছে প্রতিরোধ যোদ্ধারা: কুদস ফোর্সের নয়া উপপ্রধান
এপ্রিল ২২, ২০২১ ১১:০৬ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের নবনিযুক্ত উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা ফাল্লাহজাদে বলেছেন, ইসলামের শত্রুদের পতন আসন্ন। যেমনটি কয়েক বছর আগে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন অদূর ভবিষ্যতেই পৃথিবীতে ইহুদিবাদী ইসরাইল বলে কিছু থাকবে না। তিনি আজ (বৃহস্পতিবার) কুদস ফোর্সের সাবেক উপপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ হেজাজির স্মরণসভায় এ কথা বলেন।
-
সহযোগিতা এমন পর্যায়ে নিতে হবে যাতে আমেরিকা ক্ষতি করতে না পারে: পাকিস্তানকে ইরান
এপ্রিল ২২, ২০২১ ০৮:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেয়া হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির তেহরান সফরের সময় দুপক্ষ সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে।
-
কারাজের কন্দর গ্রাম: ইরানের 'টিউলিপ রাজধানী'
এপ্রিল ২২, ২০২১ ০৭:৪২রং, রূপ আর আকৃতির কারণে পৃথিবীর সেরা কয়েকটি ফুলের মধ্যে অন্যতম টিউলিপ বা ললেহ। টিউলিপ ফুল হলো দৃঢ় সংকল্পের প্রতীক। পারস্য তথা ইরানে লাল টিউলিপকে ভালোবাসার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়। আর হলুদ টিউটিপ সূর্যের সাথে তুলনীয়।
-
তৃতীয় সীমান্ত ক্রসিং উন্মুক্ত করল ইরান ও পাকিস্তান
এপ্রিল ২১, ২০২১ ১৫:০১ইরান-পাকিস্তান তাদের তৃতীয় সীমান্ত ক্রসিং উন্মুক্ত করেছে। এর মধ্যদিয়ে আশা করা হচ্ছে সীমান্ত বাণিজ্য এবং লেনদেন বাড়বে। পাশাপাশি সীমান্ত এলাকার লোকজনের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
-
পাকিস্তানের জ্বালানি চাহিদা পূরণ করতে ইরান প্রস্তুত: ড. রুহানি
এপ্রিল ২১, ২০২১ ১১:২১ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, নিরাপত্তা ইস্যুতে তেহরান ও ইসলামাবাদ অভিন্ন দৃষ্টিভঙ্গির অধিকারী। দুই দেশই সীমান্তে নিরাপত্তা জোরদারসহ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা চায়। তিনি আজ (বুধবার) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশি'র সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
-
ভিয়েনা আলোচনা: ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার নাকচ করেছে ইরান
এপ্রিল ২১, ২০২১ ০৮:৩০ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে প্রস্তাব দিয়েছে পাঁচ জাতিগোষ্ঠী তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, ২০১৫ সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে নিজেই বেরিয়ে গেছে এবং অবৈধভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে সবগুলো এক সঙ্গে করতে হবে।
-
ভিয়েনা বৈঠকে ইরানের উপস্থিতি আমেরিকার নিশ্চিত ব্যর্থতার প্রমাণ: রুহানি
এপ্রিল ২১, ২০২১ ০৪:৪২ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ভিয়েনা আলোচনায় তার দেশের শক্তিশালী উপস্থিতি আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নিশ্চিত ব্যর্থতার প্রমাণ। তিনি মঙ্গলবার তার দপ্তরে কয়েকজন রাজনীতিবিদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
-
পরমাণু সমঝোতা অবকাঠামোর বাইরে কোনো ছাড় দেবে না ইরান
এপ্রিল ২০, ২০২১ ১৪:০৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার জানিয়েছে, পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রশ্নে পরমণু সমঝোতার অবকাঠামোর বাইরে কোনো ছাড় দেবে না তেহরান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে তখন ইরান সরকারের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হলো।
-
ইসলামী ইরান ও সৌদি আরবের মধ্যে বিভক্তি কাম্য নয়: ইরানি আইনপ্রণেতা
এপ্রিল ২০, ২০২১ ১৩:৩৯ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিশনের উপ-প্রধান আব্বাস মুক্তাদায়ি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরবের মধ্যে বিভক্তি কাম্য নয়।
-
ইস্পাহানে মনোমুগ্ধকর একটি ফুলের বাগান
এপ্রিল ২০, ২০২১ ১১:৩৯ইরানের ইস্পাহান শহরের ফসলিজমিতে এখন শোভা পাচ্ছে মনোমুগ্ধকর দামেস্কি গোলাপ ফুলের বাগান।