-
ইরানের জানজন শহরের সুন্দর প্রকৃতি
এপ্রিল ০৪, ২০২১ ১২:৫০প্রকৃতির সঙ্গে ইরানিদের সম্পর্ক নিবিড়। পাহাড়-পর্বতে, বনে জঙ্গলে, হ্রদে, সবুজ প্রান্তরে, ঝরনার পাশে সবখানেই প্রকৃতি প্রেমিদের ভিড় লেগে থাকে সবসময়।
-
ফ্রান্সকে জারিফের স্পষ্ট বার্তা: যুক্তরাষ্ট্রের বেআইনি নিষেধাজ্ঞা বাস্তবায়ন বন্ধ করুন
এপ্রিল ০৪, ২০২১ ১২:২৬আগামী মঙ্গলবার ১৩ এপ্রিল ভিয়েনায় ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলো বৈঠকে বসবে বলে কথা রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন বর্তমান মার্কিন সরকার কীভাবে পরমাণু সমঝোতায় ফিরবে তা নিয়ে আলোচনা করা হবে ওই বৈঠকের মূল উদ্দেশ্য। তবে পরমাণু সমঝোতা রক্ষায় ইউরোপ ইতিবাচক কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়।
-
সব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করতে হবে, এ ক্ষেত্রে ছাড় নয়: ইরানের সংসদ
এপ্রিল ০৪, ২০২১ ১২:২৬ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আরোপিত সব নিষেধাজ্ঞা একসঙ্গে প্রত্যাহার করতে হবে। ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যুতে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে যেকোনো আলোচনা, নিষেধাজ্ঞা পরিপূর্ণভাবে প্রত্যাহারকে বিলম্বিত করবে।
-
রেডিও তেহরানের অনলাইন কুইজ প্রতিযোগিতার দশম পর্বের ফল প্রকাশ
এপ্রিল ০৪, ২০২১ ০৬:৫৮রেডিও তেহরানের অনলাইন মাসিক কুইজ প্রতিযোগিতার দশম পর্বে মোট ২৫১ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ১৯৮ জন (বাংলাদেশ ১৭৩, ভারত ২৩, অন্যান্য ২)। বাকি ৫৩ জন ভুল (বাংলাদেশ ৫০, ভারত ৩) উত্তর দিয়েছেন। প্রতিযোগিতায় লটারীর মাধ্যমে বিজয়ী পাঁচজনসহ অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
-
চীনের পর এবার রাশিয়ার সঙ্গে কৌশলগত চুক্তি করতে চায় ইরান
এপ্রিল ০৪, ২০২১ ০৫:১০ইরান ও রাশিয়া নিজেদের মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি সই করার চেষ্টা করছে বলে খবর দিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান মুজতবা জুন্নুরি। তিনি বলেছেন, চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি কৌশলগত চুক্তির অভিজ্ঞতাকে এখানে কাজে লাগানো হবে।
-
'পরমাণু সমঝোতায় আমেরিকার পর্যায়ক্রমিক প্রত্যাবর্তন ইরান মেনে নেবে না’
এপ্রিল ০৪, ২০২১ ০৫:০৫ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, আমেরিকা পর্যায়ক্রমে পরমাণু সমঝোতায় ফিরতে চাইলে অথাৎ ধীরে ধীরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চাইলে তা তেহরান মেনে নেবে না। ইরান আরো বলেছে, আমেরিকাকে শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই হবে না বরং বিগত তিন বছরে অন্যায় নিষেধাজ্ঞার ফলে ইরানের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপুরণও দিতে হবে।
-
‘ইরান-চীন ২৫ বছর মেয়াদি চুক্তি নিষেধাজ্ঞার মোকাবিলায় বিজয়ের প্রমাণ’
এপ্রিল ০৪, ২০২১ ০২:০১ইরানের সংসদের অর্থনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান মোহাম্মাদ-রেজা পুর-ইব্রাহিমি বলেছেন, চীনের সঙ্গে সম্প্রতি তার দেশ ২৫ বছর মেয়াদি যে কৌশলগত চুক্তি করেছে তা আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞার মোকাবিলায় ইরানের বিজয়ী হওয়ার প্রমাণ।তিনি আরো বলেছেন, নিষেধাজ্ঞার কঠিন দিনগুলোতে ইরান ব্যর্থ হলে চীন এই চুক্তি স্বাক্ষর করতে আসত না।
-
আসন্ন ভিয়েনা বৈঠকে গঠনমূলক ভূমিকা রাখুন: ফ্রান্সকে ইরান
এপ্রিল ০৪, ২০২১ ০১:৪৪ইরানের পরমাণু সমঝোতায় আমেরিকার সম্ভাব্য ফিরে আসার বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে ভিয়েনায় যে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে তাতে গঠনমূলক ভূমিকা পালন করার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
-
ইরানের বন্দর আব্বাসে নোঙর করেছে পাকিস্তানি নৌবহর
এপ্রিল ০৩, ২০২১ ১৪:৪১ইসলামী প্রজাতন্ত্র ইরানের বন্দর আব্বাসে নোঙর করেছে পাকিস্তানের একটি নৌবহর। এতে রয়েছে নৌবাহিনীর দু'টি জাহাজ। এসব জাহাজ তিন দিন এই বন্দরে অবস্থান করবে।
-
ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার সম্ভাবনাকে প্রত্যাখ্যান করল ইরান
এপ্রিল ০৩, ২০২১ ১০:১৯ইরানের ওপর থেকে ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে তেহরান তা প্রত্যাখ্যান করেছে। পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের এ সংক্রান্ত বিবৃতির প্রতিক্রিয়ায় ইরান তার অবস্থানের কথা জানিয়ে দিল। এই কমিশন এ রকম একটি ধারণা নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছে।